✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৪৩. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*৪৩ 🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
*🌻বর্তমানে মহাপ্রভু নিমাইচাঁদের অধ্যাপনা ভিন্ন অন্য কোন কর্ম নেই।সমস্ত দিন ও সন্ধ্যের আগে পর্যন্ত কেবল শিষ্য ও ছাত্রদের শিক্ষা দেন।সন্ধাকালে গঙ্গাতীরে বসে শাস্ত্র আলোচনা করেন।শত শত লোক তাঁর মুখে মধুময় শাস্ত্র ব্যাখ্যা শুনে আনন্দ লাভ করেন।*
*"অধ্যয়ন বিনা আর নাহি কোন কাজ"।*
*(শ্রীচৈঃভাঃ)*
*🌻আহারের সময় তিনি কেবল গৃহে আসেন।শচীমা নিজের হাতে রন্ধন করে নিমাইকে পরম আনন্দে ভোজন করান।ঐদিকে বিষ্ণুপ্রিয়া অন্তরাল হতে পতি-দেবতার ভোজন লীলা দর্শন করেন।মা-পুত্রে কি কথাবার্তা হয় তাহাও মনোযোগের সঙ্গে শুনেন।একদিন গৌরাঙ্গ ভোজন করতে বসে কথায় কথায় জননীকে বললেন,তিনি পিতৃকার্য্য করতে গয়াধামে যাবেন।নিমায়ের কথা শুনে মায়ের ভীষণ চিন্তা হ'ল।একটি দীর্ঘশ্বাস ফেলে নিস্তব্ধ রইলেন।মায়ের অন্তরে যেন শেল বিঁধল।নয়নে জলধার বইতে লাগল।গদগদভাবে পুত্রকে সম্বোধন করে বললেন,"বাপ নিমাই"! তুই আমার অন্ধের যষ্ঠি,আমার নয়নের তারা।এক দন্ড তোকে না দেখলে আমি ঘর-সংসার অন্ধকার দেখি।পিতৃ কর্ম করতে তুই গয়াধামে যাবি,তোকে আমি আর কি বলব?তবে যখন গয়াধামে যাবে, বেশ যাও!* *তোমার জীবন্ত জননীর নামে একটি পিন্ড দিয়া আসিও।শচীদেবী বড় দুঃখেই এই শেষ কথাটি বললেন।*
*প্রবাসে যাইবে তুমি শুন বিশ্বম্ভর।*
*তুমি না থাকিলে অন্ধকার মোর ঘর।।*
*আন্ধলের লড়ি তুমি নয়ানের তারা।*
*এ দেহের আত্মা তোমা বহি নাহি মোরা।।*
*পিতৃগণ নিস্তার করিতে যাবে তুমি*।
*আপনা লাগিয়া তোরে কি বলিব আমি।।*
*গয়া যদি যাবে বাপ শুনরে নিমাই*।
*মোর নামে এক পিন্ড দিসরে তথায়।।*
*(শ্রীচৈঃমঃ)*
*মহাপ্রভু জননীকে বুঝালেন পিতৃ-কার্য্যের জন্য তিনি গয়াধামে যাচ্ছেন,তাতে তাঁর বাধা দেওয়া উচিত নয়।পুত্র পিতৃপুরুষের পিন্ডের জন্য প্রয়োজন,তা সর্বলোকে জানেন।শচীদেবীও জানেন।গয়াধাম অতি দূর দেশ।জননীর প্রাণ বুঝে না বলেই দুঃখ করছেন।মহাপ্রভুর মধুর বচনে সন্তুষ্ট হয়ে শচীদেবী পুত্রকে গয়াধামে যেতে অগত্যা অনুমতি দিলেন।*
*জননীর আজ্ঞা লই মহাহর্ষ মনে।*
*চলিলেন মহাপ্রভু গয়া দরশনে।।*
*(শ্রীচৈঃভাঃ)*
*🌻আশ্বিন মাসের পিতৃ-পক্ষে গৌরহরি গয়াধাম যাত্রা করলেন।শচীদেবী তাঁর ভগ্নিপতি শ্রীচন্দ্রশেখর আচার্য্যকে নিমাইচাঁদের সঙ্গে দিলেন।কারণ নিমাই ছেলেমানুষ,তেমন কিছু চেনে না,সঙ্গে একজন থাকলে কোন অসুবিধে হবে না।একা দূরদেশে কি করবে এক চিন্তায়, চন্দ্রশেখর আবার দুই-চারজন প্রিয়-শিষ্য সঙ্গে নিলেন।শীতের সময়।শচীদেবী নিমাইয়ের জন্য শীতবস্ত্র দিলেন পুত্রের যেন শীতে কষ্ট না হয়।পুত্র-বধূর মুখের দিকে তাকিয়ে তিনি অতিশয় উৎকণ্ঠার সঙ্গে দিন কাটাতে লাগলেন।পুত্রের বিরহে তিনি অতিশয় কাতরা হয়ে পথ নিরীক্ষণে রইলেন।নিশিতে তাঁর আহার হ'ত না,তন্দ্রা এলেই নিমাইকে স্বপ্নে দেখতেন।*
*🙏বানান ভুল মার্জনীয়🙏*
*ক্রমশ*
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


