✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৬৭. কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*৬৭ কৃত্তিবাসী রামায়ণ সংক্ষেপে*
~~~~~~~~~~~~~~~~~~~
*🌻রাবণপুত্র মেঘনাদ লঙ্কায় ফিরে এসে যুদ্ধ জয়ের কথা শুনে ভীষণ ভীষণ আনন্দ করছিলেন দশানন।ঠিক পরক্ষণে সংবাদ আসে যে হনুমান ও বিভীষণ ছাড়া সকলেই মরে গিয়েছিল কিন্তু তারা পুনরায় সকলেই জীবিত হয়ে উঠেছেন।এই সংবাদ পেয়ে রাবণ প্রায় পাগলের মত হয়ে সমস্ত লঙ্কার দ্বার বন্ধ করে প্রায় নিজেকে বন্দী করে রাখলেন।অর বলছেন এক এক করে আমার যত মহাবীর ছিল সকলেই আমাকে ছেড়ে চলে গেল,আর আমার সেনা কতবার বানর ও নরদের মারল তারা সবাই জীবিত হয়ে উঠল!কি আশ্চর্য্য!*
*শ্রীরাম-লক্ষ্মণ মৈল যত সেনাপতি*।
*এখনি উঠিল বেঁচে না পোহাতে রাতি।।*
*মোর সেনা মরিলে না জিয়ে একজন।*
*বারে বারে মরে বাঁচে শ্রীরাম লক্ষ্মণ।।*
*হেন বীর নাহি মোর লঙ্কার ভিতর*।
*মারে রাম লক্ষ্মণ ও সুগ্রীব বানর*।।
*🌻এখন আমি কি করব!সব কপাট বন্ধ করে চুপ করে বসে থাকব।*
*🌻অপরদিকে রঘুনাথ সমুদ্রের তীরে বসে আছেন,চারদিকে বানরগণ, লক্ষ্মণ,হনুমান,জাম্ববান, আর বিভীষণ।সুগ্রীব রঘুনাথ ও লক্ষ্মণকে প্রণাম করে খবর পেলাম দশানন লঙ্কার চারদিকের কপাট লাগিয়ে বসে আছে।এখন কি করা যায়?তখন শ্রীরাম জাম্ববানকে বললেন চিন্তা করে বলো এখন কি করা যায়।জাম্ববান বললেন,প্রভু বানরগণকে লঙ্কায় পাঠিয়ে প্রতি ঘরে ঘরে আগুন দেওয়া হোক,রাক্ষসকুলকে জ্বালিয়ে শেষ করে দেওয়া হোক।সুগ্রীবের আজ্ঞা পেয়ে অসংখ্য বানরগণ লাফ দিয়ে পড়ে লঙ্কার ভিতরে।আর যাকে দেখে কিল-চড় থেকে যার যা বস্তু কেড়ে তছনছ করে ফেলে।*
*এইরূপে দুর্জয় বানর কোটি কোটি।*
*সন্ধ্যাকালে লক্ষ লক্ষ জ্বালিল দেউটি।।*
*একেক বানর লয় দুই দুই মশাল।*
*অগ্নি দিয়া পোড়ায় লঙ্কার চালে চাল।।*
*🌻এইভাবে বহু বহু ঘর পুড়তে লাগল।তার সঙ্গে হাতি,ঘোড়া,পক্ষী কত যে পুড়ে ছাই হল তার পরিমাণ নেই। অঙ্গদ এসে হনুমানকে বলল,তুমি চারজনকে রাখ লঙ্কার চার দ্বারে,দেউটি(প্রদীপ বা মশাল)জ্বালিয়ে থাক,রাক্ষস এলেই মুখ পুড়িয়ে দিবে। ভেতরে আগুন জ্বলছে বাইরে বেড়িয়ে এলেই জয়রাম।*
*🌻রাবণ আর অপমান সইতে পারলেন না,বিনা যুদ্ধে নিস্তার নাই,তখন কুম্ভকর্ণের দুই পুত্র কুম্ভ ও নিকুম্ভকে ডাক দিয়ে আনিয়ে বললেন দেখ লঙ্কার কি অবস্থা!তোমরা গিয়ে তাদের শেষ করে দিয়ে এসো।রাজাজ্ঞা পেয়ে কুম্ভ ও নিকুম্ভ যুদ্ধ করতে চলল।*
*দুর্জয় শরীর যেন পর্বত আকার।*
*পশ্চিম দুয়ারে গেল করি মার মার।।*
*🌻রাক্ষস আর বানরদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল।বানরগণ গাছ ও পাথর দিয়ে আঘাত হানতে শুরু করল।কুম্ভ নিকুম্ভ বহু বানরগণদের মেরে ফেলল।রাক্ষসদের মধ্যে বজ্রকন্ঠ নামক এক রাক্ষস গদা দিয়ে অঙ্গদকে মারলে বেশ কিছু সময় অঙ্গদ কাঁপতে লাগল,অনেকক্ষণ পর সুস্থ হয়ে একটি পর্বতের চূড়া এনে বজ্রকন্ঠের মাথায় মারলে প্রাণ বেড়িয়ে গেল।*
*🙏বানান ভুল মার্জনীয়🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧







