✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ দেবকীর প্রতি শ্রীভগবানের উক্তি ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
দেবকীর প্রতি শ্রীভগবানের উক্তিঃ----
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
শ্রীভগবান দেবকীকে বললেন, মাতঃ! আমি কেবল মাত্র এবারই তোমার গর্ভে জন্মগ্রহণ করি নাই, আমি আরো অনেকবার তোমার গর্ভে জন্মগ্রহণ করেছি,তাহা তোমার মনে নেই।স্বায়ম্ভূব মন্বন্তরে তোমার নাম ছিল "পৃশ্নি" ও তোমার পতি এই বসুদেব সে সময়ে "সুতপা"নামক প্রজাপতি ছিলেন। সৃষ্টিকর্তা ব্রহ্মা তোমাদের প্রজা সৃষ্টি করতে আদেশ করলে তোমরা ইন্দিয়সংযম পূর্বক তীব্র তপস্যা করেছিলে।স্বায়ম্ভূব মন্বন্তরে ব্রহ্মা সুতপা নামক প্রজাপতিকে প্রজাসৃষ্টি করতে আদেশ করলে তিনি সে আদেশ লঙ্ঘন করেন নাই, কিন্তু তাঁর মনে হয়েছিল যে- নানা প্রকার পার্থিব সুখের মধ্যে পুত্রসুখ তুচ্ছ নহে;
বরণ বিচার করলে সংসারে জীবের পক্ষে ইহা পরমোপাদেয় বলিয়াই মনে হয়। কারণ ভগবানের মায়াশক্তি থেকে জীবের মুক্তি পাওয়া দুঃসাধ্য। একমাত্র ভগবানের কৃপাতেই জীব মায়ামুক্ত হতে পারে। ভগবান গীতায় (৭|১৪) বলেছেন-- " দৈবী হ্যেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া। মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তি তে।।
ভগবৎ কৃপা ব্যতীত জীব মায়ার হাত থেকে অর্থ্যাৎ দুঃসঙ্গ থেকে নিষ্কৃতি পেতে পারে না। তবে ভগবৎকৃপা আবার ভক্তকৃপা সাপেক্ষ। তাই ভগবৎকৃপার জন্য কেবল দুঃসঙ্গ অর্থ্যাৎ অসৎসঙ্গ ত্যাগ করলেই হবে না, তার পাশাপাশি সাধুসঙ্গ অর্থ্যাৎ ভক্তসঙ্গও একান্ত প্রয়োজন। কারণ
সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়।
লব মাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়।।
তাই একমাত্র সাধুসঙ্গ বা ভক্তসঙ্গের ফলেই ভগবৎকৃপা লাভ সম্ভব। সাধুগণ ব্যতীত আর কেউই মায়াবদ্ধ জীবের সংসার আসক্তি দূর করতে পারবেন না। তাই সাধুসঙ্গ যে কোন পূণ্যকর্ম, তীর্থসেবা,দেবসেবা, এমনকি শাস্ত্র জ্ঞানাদির চেয়েও শ্রেষ্ঠ।
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
