✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৬৫. রামায়ণ 🙏 তুলসী দাস ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ রামায়ণ 🙏 তুলসী দাস 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
http://mrinmoynandy.blogspot.com/2022/11/blog-post_66.html ✧═══════════•❁❀❁•═══════════✧
*৬৫ তুলসীদাস রামায়ণ*
*🌻রাজ্যাভিষের আলোচনা🌻*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌹প্রেমানন্দে উৎফুল্ল শ্রীরামচন্দ্র ও সীতাদেবী শুভলক্ষণ প্রত্যক্ষ করে আলোচনা করে বললেন,তাহলে অবশ্যই ভরত আসছে। তিনি দীর্ঘদিন মাতুল গৃহে থাকায় তাঁর সঙ্গে মিলিত হবার জন্য মন উতলা হয়েছিল।এই শুভ লক্ষণসব ভরতের সঙ্গে মিলন হবার সঙ্কেত দান করছে।জগতে ভরতসম প্রিয় আমার আর কেউ নয়, এবং এতেই শুভ লক্ষণ প্রকাশের সার্থকতা।রামচন্দ্রের অনুজ ভরতের চিন্তায় মগ্ন হয়ে থাকা,যেন কচ্ছপের সতত ডিম্বের চিন্তাসম মনে হচ্ছিল। রামচন্দ্রের রাজ্যাভিষেক মঙ্গলবার্তা তখন সমস্ত অন্দরমহলকে আনন্দে পরিপূর্ণ করে দিল,চন্দ্রকলায় সংবর্ধন যেন সমুদ্রের তরঙ্গকে আনন্দে উত্তাল করে তুলল।রাজমহিষীগণ আনন্দে অঙ্গে পুলক শিহরণ অনুভূতি লাভ করে প্রেমানন্দে মগ্ন হয়ে গেলেন এবং মাঙ্গলিক কলসাদি সাজাতে আরম্ভ করলেন।সুমিত্রাদেবী বহুরকম মণিমাণিক্য খচিত অত্যন্ত সুন্দর বেদী রচনা করলেন।আনন্দমগ্ন রামচন্দ্রজননী কৌশল্যাদেবী ব্রাহ্মণদের ডেকে বহু দানাদি করলেন।অতঃপর রাজা বশিষ্ঠদেবকে ডেকে পাঠালেন এবং রামকে শিক্ষা (সময়োচিত উপদেশ) দান করবার জন্য রামচন্দ্রের মহলে যেতে তাঁকে অনুরোধ করলেন।শ্রীগুরুর আগমন বার্তা পেয়ে রামচন্দ্র ভবনদ্বারে এসে শ্রীগুরুর চরণে প্রণাম নিবেদন করলেন।সমাদরে অর্ঘ্যদান করে রামচন্দ্র গুরুদেবকে মহলের ভেতরে নিয়ে গেলেন আর ষোড়শ উপচারে পূজার্চনা করে সম্মান দিলেন।তারপর সীতাকে সঙ্গে নিয়ে তিনি যুগলে শ্রীগুরুর পাদপদ্মে প্রণাম নিবেদন করলেন আর হাতজোড় করে বললেন,সেবকের কাছে শ্রীপ্রভুর আগমন সতত মঙ্গলকর ও অমঙ্গলনাশক। তবুও হে নাথ!আপনি এই গৃহে এসে আজ গৃহ পবিত্র হয়ে গেল।হে গোঁসাই!যেমন আদেশ করবেন আমি তা পালন করব।প্রভুর সেবাতেই তো সেবকের মঙ্গল নিহিত থাকে।রামচন্দ্রের প্রেমময় কথা শুনে মুনি বশিষ্ঠদেব রঘুনাথের প্রশংসা করে বললেন,হে রাম!তোমার মুখেই এমন কথা শোভা পায়,তুমি যে সূর্য্য বংশের ভূষণস্বরূপ।রামচন্দ্রের স্বভাব,গুণ ও সহবতের প্রশংসা করে মুনিবর বশিষ্ঠদেব পুলকিত হয়ে বললেন, হে রাম!মহারাজ দশরথ রাজ্যাভিষেকের ব্যবস্থা করছেন। তিনি তোমাকে যুবরাজ পদে আগামীকাল অধিষ্ঠিত দেখতে চান।তাই,হে রাম!আজ যে তোমার হোম,উপবাস আদি সংযমের বিধিগত নির্দেশ পালন করা প্রয়োজন।সংযম প্রয়োজন যাতে এই শুভকার্য্য নির্বিঘ্নে হয় গরুদেব এইরকম উপদেশ দান করে মহারাজ দশরথের নিকটে গমন করলেন।শ্রীগুরুর কাছে রাজ্যাভিষেকের সংবাদ লাভ করে রামচন্দ্রের মনে কোথায় যেন একটি নিরানন্দের অনুভূতি জেগে উঠল।তিনি তখন ভাবছেন,আমরা চার ভাই প্রায় এইসঙ্গে জন্মগ্রহণ করেছি। আমাদের অশন,(ভোজন বা আহার), শয়ন ও বাল্যকালের খেলাধূলা একসঙ্গে হয়েছে। আমাদের কর্ণবেধ, উপনয়ন ও বিবাহ আনন্দ অনুষ্ঠানও একই সঙ্গে পালিত হয়েছে। কিন্তু আমাদের এই পবিত্র বংশে এমন অনুচিত নিয়ম কেন যাতে রাজ্যাভিষেক জ্যৈষ্ঠেরই হয় অন্যদের হয় না।(তুলসীদাস বললেন=রামচন্দ্রের এই প্রেমে পরিপূর্ণ অনুশোচনা যেন সংকীর্ণ মানসিকতাযুক্ত ভক্তজনের মানসিক কলুষ হরণ করে।) সেই সময় ঘটনাস্থলে প্রেমানন্দে মগ্ন লক্ষ্মণের আগমন হল।রঘুকুলকুমুদনাথ রামচন্দ্র অনুজকে সুমিষ্ট বচনে আপ্যায়ন করলেন। বহুরকমের বাদ্য বাজছিল।অযোধ্যাবাসীগণ উদগ্রীব হয়ে আছে যেন ভরত শীঘ্রই ফিরে আসুন আর রাজ্যাভিষেকের উৎসব চাক্ষুষ দর্শন করে নয়ন সার্থক করুন।পথে ঘাটে হাটে চৌমাথায় সর্বত্র একই আলোচনা হতে লাগল।সকলেই জানতে ইচ্ছুক যে আগামীকালের সেই শুভলগ্ন কখন যখন বিধাতা রামচন্দ্রের রাজ্যাভিষেক রূপে আমাদের আশা পূরণ করবেন।*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

