✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১৬. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*১৬🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া🙏*
/\/\/\/\/\/\/\/\/\/\/\
*🌻গৃহের চারিদিকে আলপনায় সুশোভিত করা হয়েছে।গঙ্গাজলপূর্ণ ঘটে আম্রশাখায় ধূপ দীপ ধান্য প্রভৃতি যতকিছু মঙ্গল দ্রব্য আছে সব এক এক করে গৃহ-প্রাঙ্গণ সুশোভিত করা হয়েছে।মৃদঙ্গ,সানাই,জয়ঢাক,করতাল প্রভৃতি নানাবিধ বাদ্য ধ্বনিতে শচীদেবীর গৃহ পরিপূর্ণ।ব্রাহ্মণ বৈষ্ণব এবং অপরাপর সকল লোকেই এই শুভ কর্মে নিমন্ত্রিত হয়েছেন।সকলকেই বিশেষ করে বলা হয়েছে*
*"অধিবাসে গুয়া আসি খাইবা বিকালে"।*
*🌻অপরাহ্ন কাল আসিল,দলে দলে লোক শচীদেবীর গৃহ প্রাঙ্গণে পরিপূর্ণ করল।প্রভুর অধিবাস দর্শন করতে নবদ্বীপ সুদ্ধ লোক এসে উপস্থিত।মঙ্গল বাদ্য বেজে উঠল।ভাটগণ সুললিত কন্ঠে রায়বার (স্তুতি গান)পাঠ করতে লাগলেন।পতিব্রতা স্ত্রীসকল মঙ্গলসূচক হুলুধ্বনি দিতে লাগলেন।ব্রাহ্মণগণ বেদ পাঠ করতে লাগলেন।এমন সময়ে তার মধ্যে দ্বিজেন্দ্র-কুলমণি শ্রীগৌরাঙ্গচন্দ্র এসে আসনোপরি উপবেশন করলেন।চারিদিকে ব্রাহ্মণগণ মন্ডলী করে বসলেন।সকলেরই চিত্তে আজি অতুল আনন্দ।মাল্য,চন্দন,তাম্বুল বিতরণ আরম্ভ হল।সকলেরই গলদেশে মালা পরিয়ে দিয়া সর্বাঙ্গে চন্দনে ভূষিত করা হল।প্রত্যেক লোককে এক এক বাটা ভরে তাম্বুল দেওয়া হল।কত যে ব্রাহ্মণ আসছেন এবং মাল্য চন্দন ও তাম্বুল নিয়ে যাচ্ছেন তা গণনা করে উঠা যাবে না,কারণ নবদ্বীপে ব্রাহ্মণের সংখ্যা অত্যন্ত অধিক ছিল।এনাদের মধ্যে অনেক লোভী ব্রাহ্মণ একবার পেয়ে পুন নিতে আসছেন।*
*তথি মধ্যে লোভিষ্ট অনেক জন আছে।*
*একবার লৈয়া পুন আর কাচ কাচে।।*
*আর বার আসি মহা-লোকের গহলে।*
*চন্দন গুবাক মালা নিঞা চলে।।*
*(শ্রীচৈঃ ভাঃ)*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১৬. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻প্রভু ব্রাহ্মণমন্ডীর মধ্যস্থলে বসে সবকিছু দেখছেন।লোভী ব্রাহ্মণবর্গের কার্য্য দেখে হাসতে হাসতে আজ্ঞা দিলেন "সকলকেই তিন তিনবার করে মাল্য ও তাম্বুল দান করা হোক"। কোনরকম চিন্তার কারণ নেই,যার যা ইচ্ছা ব্যয় কর।প্রভুর এ আদেশ প্রচারের উদ্দেশ্যে লোভী বিপ্রগণকে যদি কেউ কিছু বলে,তা নিবারণ করা।প্রভু বিপ্রপ্রিয়,ব্রাহ্মণ বৈষ্ণবকে তার সামনে কেউ কোন কথা বলবে,তা তিনি সহ্য করতে পারবেন না।দয়াময় প্রভুর এমনি দয়া,লোভী ও পাপীর প্রতিও প্রভুর কৃপায় অভাব নেই।*
*সভাই আনন্দে মত্ত কে কাহারে চিনে।*
*প্রভুও হাসিয়া আজ্ঞা করিলা আপনে।।*
*সভারে তাম্বুল মালা দেহ তিনবার*
*চিন্তা নাই ব্যয় কর যে ইচ্ছা যাহার।।*
*একবার নিঞা যে যে লই আর বার।*
*এ আজ্ঞায় তাহার কৈলেন প্রতিকার।।*
*পাছে কেহ চিনিয়া বিপ্রেরে মন্দ বলে।*
*পরমার্থে দোষ হয় শাঠ্য করি নিলে।।*
*বিপ্রপ্রিয় প্রভুর চিত্তের এই কথা।*
*তিনবার দৈবে পূর্ণ হইব সর্বথা।।*
*শ্রীচৈঃভাঃ*
*🌻সকলেই তিন তিনবার মাল্য চন্দন ও গুবাক পেয়ে অত্যন্ত আনন্দিত হল,আর কেউ শঠতা করল না।এইরকমে মাল্য চন্দন ও তাম্বুলের ছড়াছড়ি হল।মানুষে তো পেলই,ভূমিতে যে কত মাল্য,কত চন্দন,কত গুবাক পড়ল তার সীমা নেই।ভূমিতে যত পড়েছিল,তাতেই সাধারণ লোকের পাঁচ সাতটি বিয়ের অধিবাস কর্ম সুসম্পন্ন হয়ে যায়।সকলেই বলতে লাগল, "এই নবদ্বীপে কত কত ধনীর পুত্র কন্যার বিয়ে হয়ে গেছে,এমন অকাতরে মাল্য চন্দন ও গুবাক দান তো কখনও দেখনি।*
*🙏বানান, ভুল মার্জনীয়🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




