✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৪. শ্রীভাগবতের স্বরূপ ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ মহাভারত পর্ব- ভাগবত কথন 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻🌻শ্রীভাগবতের স্বরূপ🌻🌻*
*শ্রীগ্রন্থের স্বরূপ শ্রীশুকদেব গোস্বামীপাদ নিজেই ব্যক্ত বা প্রকাশ করেছেন।*
*"ইদং ভাগবতং নাম পুরাণং ব্রহ্মসম্মিতম্"।*
*"ব্রহ্মসম্মিতম্ "পদের শ্রীধরস্বামী দুইটি অর্থ করেছেন।ব্রহ্মপদে বেদ এবং সম্মিতপদে তুল্য।ভাগবত বেদ তুল্য।বেদের প্রতিনিধিস্বরূপ গ্রন্থ।এই হল এক অর্থ।আর এক অর্থ হল ব্রহ্ম অর্থ্যাৎ "বেদ সম্যক্ মিতং যেন"। বেদের সম্যক পরিমাপ করা যায় যারদ্বারা।অর্থ্যাৎ বেদের কত গভীরতা তা অনুধাবন করা যায় শ্রীমদ্ভাগবতের মানদন্ডে।* *🌻শাশ্বত জ্ঞান-ভান্ডার বেদ।* *বেদের নির্য্যাস বেদান্ত।ভাগবত অভিন্ন বেদান্ত,আবার ভাগবত বেদবৃক্ষের পরিপক্ব ফল।জ্ঞানবৃক্ষের সার্থকতা, শুদ্ধাভক্তির রসায়িত ফলে।বেদান্ত তত্ত্ব-প্রধান তাই দুরধিগম্য।ভাগবত রস-প্রধান তাই সর্বজন অনুভববেদ্য।বেদান্তে পরব্রহ্মের কথা।ভাগবতে লীলাপুরুষোত্তম শ্রীভগবান কথা।*
*🌻পরব্রহ্ম ও শ্রীভগবান্🌻*
*একটি খাঁটি সোনার গোলক,একগাছি সোনার কন্ঠহার,সম ওজন,সম মূল্য। তফাৎ?* *সোনার গোলক সিন্দুকে পুরে রাখবার বস্তু, আর সোনার হার কন্ঠে দোলাবার অলংকার।পরব্রহ্ম যেন একটি সচ্চিদানন্দরূপ সোনার গোলক। আর শ্রীভগবান যেন তা দ্বারাই তৈরী বৈচিত্র্যপূর্ণ নানাবিধ অঙ্গাভরণ।🌻এক খন্ড বরফ,এক ঘট জল,স্বরূপতঃ তত্ত্বতঃ একই বস্তু।পার্থক্য কোথায়?পিপাসার্ত ব্যক্তি বরফ নেয় না,জলপানে তৃপ্ত হয়।বরফ দিলে সে তাকে জল করে নেয়।বরফে তৃষ্ণা নিবারণী শক্তি অব্যক্ত।জলে সুব্যক্ত।পরব্রহ্ম স্বরূপে করুণা-শক্তি অপ্রকাশিত।শ্রীভগবানে তা সুপ্রকটিত।নিখিল (সমস্ত) শক্তি অব্যক্ত থাকলেই পরব্রহ্ম। কারুণ্যাদি শক্তি বিগলিত হলেই শ্রীভগবান।🌻কুন্ডলী পাকান সর্প আর ধাবমান সর্প একই।প্রথমটিতে বেগ নেই, দ্বিতীয়টিতে বেগ আছে গতিশীল।পরব্রহ্ম স্থির অচল স্থাণু,শ্রীভগবান ক্রিয়াশীল।পরব্রহ্ম সর্বগত,ভগবান লীলাধামে স্থিত।পরব্রহ্ম নির্গুণ নিরাকার নিষ্ক্রিয় ; ভগবান সগুণ সাকার ক্রীড়াশীল।* *সগুণ অর্থ অশেষ কল্যাণ গুণাধার।সাকার অর্থ চিদ্ ঘনাকার। ক্রীড়াশীল অর্থ নিত্য নবায়মান লীলার আগার।বেদের প্রতিপাদ্য পরব্রহ্ম। ভাগবতের আস্বাদ্য শ্রীভগবান।* *বেদ ও ভাগবতে লক্ষ্য বস্তু একই, সুতরাং ভাগবত ব্রহ্মসম্মিত বেদতুল্য।আবার ধাবমান অবস্থায় সর্পটি দেখলেই কুন্ডলী পাকান সর্পটি দৈর্ঘ্য ও গতিবেগের একটি পরিমাপ করা যায়। তদ্রুপ ভাগবত অধিগত হলেই পরব্রহ্মের কত করুণা,কত লীলারঙ্গ,কত আস্বাদন বৈচিত্র্য তার একটি পরিমাপ পাওয়া যায়।*
*এইজন্যই ব্রহ্মসম্মিত।বেদ সম্যকভাবে মিত হয় যারদ্বারা।* *সোনার গোলক আর সোনার অলংকার মূল্যের দৃষ্টিতে,স্বর্ণকারের বিচারে সমান।কিন্তু ব্যবহারের বিচারে গৃহবধূর কাছে সমান নয়।গৃহবধূ সোনার তালটি রাখে পেটারায়।অলংকারগুলি অঙ্গে দোলায়। জ্ঞানীর দৃষ্টিতে বেদান্ত আর ভাগবত সমান।* *ভক্তের দৃষ্টিতে ব্যবহারেতে পার্থক্য আছে। ভক্ত বেদান্তকে রাখে শিরে ধরে। ভাগবতকে রাখে হৃদয়ে পূরে।*
*🌻শ্রীমদ্ভাগবতে কি আছে🌻*
*অত্র সর্গো বিসর্গশ্চ স্থানং পোষণমূতয়ঃ।*
*মন্বন্তরেশানুকথা নিরোধো মূক্তিরাশ্রয়ঃ।।*
*🌻ভাগবত মহাপুরাণ,মহাপুরাণের আলোচ্য বিষয় দশটি। সর্গ,বিসর্গ,স্থান,পোষণ,উতি,মন্বন্তর,ঈশানুকথা,নিরোধ, মুক্তি ও আশ্রয়।* *১)পুরুষের দক্ষিণে প্রকৃতির পরিণতি=সর্গ। ২)ব্রহ্মা কর্তৃক ব্রহ্মান্ড সৃষ্টি =বিসর্গ ৩)সৃষ্ট পদার্থের যথাযোগ্য মর্য্যাদা=স্থিতি ৪)শ্রীভগবানের ভক্তের প্রতি অনুগ্রহ=পোষণ ৫)অনাদি সিদ্ধ কর্মপ্রবাহ=ঊতি ৬)মন্বন্তরাধিপতিগণের পালনীয় ধর্ম=মন্বন্তর ৭)অবতার ও ভক্তগণের কথা=ঈশানুকথা ৮)মায়া ও জীবের ঈশ্বরে লয় হওয়া =নিরোধ ৯)জীবের স্বরূপে অবস্থান =মুক্তি ১০)যিনি সর্বমূল সেই পরব্রহ্ম পরমাত্মা শ্রীভগবানই আশ্রয়তত্ত্ব।* *শেষ আশ্রয়তত্ত্বটি ভাগবতের বিশেষ আলোচ্য বস্তু। শাস্ত্রকার আশ্রয়তত্ত্বটি বুঝাবার জন্যই সর্গ বিসর্গ প্রভৃতি নয়টি বিষয়ের অবতারণা করেছেন।*
*আশ্রয় জানিতে কহি এ নব পদার্থ।* *(চৈঃচঃ)*
*দশমস্য বিশুদ্ব্যর্থং নবানামিহলক্ষণম্।*
*আশ্রয়তত্ত্ব স্বয়ং ভগবান।সর্গ প্রতি নয়টি বস্তুর মূলই তিনি। শ্রীমদ্ভাগবত নয়টি স্কন্ধ পযর্ন্ত উক্ত নয়টি বস্তুর আলোচনা করেছেন।দশমস্কন্ধে দশম বস্তু আশ্রয়তত্ত্বের কথা বলেছেন।*
*দশমেদশমং লক্ষ্যমাশ্রিতাশ্রয় বিগ্রহং।*
*(শ্রীধর),আমরা দশমস্কন্ধে আশ্রয়তত্ত্বের অনুধ্যানে চলছি।ভরসা,সর্বাশ্রয় আনন্দনিলয়ের অসীম অনুকম্পা।*
ক্রমশ
✧═══════════•❁❀❁•═══════════✧👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


