✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৪৫. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*৪৫🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""
*🙏বিদায়কালীন শ্রীমতীর মনের ভাবটি এইরকম,(পদ সমুদ্র গ্রন্থ হতে পদখানি)।*
*কোথা যাও হে,প্রাণ বধূ মোর,*
*আমায় ছলনা করি।*
*না দেখিলে মুখ,ফাটে মোর বুক,*
*ধৈরয ধরিতে নারি।।*
*বাল্যকাল হতে ,এ দেহ সঁপিনু,*
*মনে আন নাহি জানি।*
*কি দোষ পাইয়া ,ত্যজিলে দাসীরে,*
*বল সেই কথা শুনি।।*
*🌻শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর এই স্বামী বিচ্ছেদ জনিত প্রথম বিরহ যন্ত্রণা বড়ই কষ্টকর বলে বোধ হ'ল।শ্রীমতী আর স্থির থাকতে পারছেন না।মহাপ্রভু পরিত্যক্ত শয্যায় শয়ন করে বালিশে মুখ লুকিয়ে প্রাণ ভরে কাঁদলেন।সে ক্রন্দন আর কেহ দেখতে পেলেন না।কারণ শচীদেবী পুত্রের সঙ্গে সঙ্গে গঙ্গার ঘাট পর্যন্ত গিয়াছেন।গৃহে দাস-দাসী ভিন্ন আর কেহ নেই।দাসদাসীগণ নিজ নিজ কর্মে ব্যস্ত।শ্রীমতী কিছুক্ষণ পরে শয্যা হতে উঠে একবার ঠাকুর ঘরের দিকে চললেন।সেখানে গললগ্নী কৃতবাসা হয়ে গৃহ-দেবতাকে প্রণাম করলেন।করজোড়ে বিপত্তির মধুসূদন নারায়ণের কাছে প্রার্থনা করলেন "হে সর্ব-বিপদহারী বিপদভঞ্জন ঠাকুর!আমার প্রাণবল্লভ বিদেশ যাচ্ছেন,তাঁর যেন কোন অমঙ্গল না হয়।তিনি যেন সুস্থ শরীরে খুব তাড়াতাড়ি ঘরে ফিরে আসতে পারেন।ধর্মপ্রাণা পতা-পরায়ণা,বিষ্ণুপ্রিয়ার কাতর ক্রন্দনধ্বনি ভগবানের কর্ণে প্রবেশ করল।দেবী আশ্বাসিত হয়ে শান্ত মনে গৃহ দ্বারে বসলেন, এমন সময়ে তাঁর প্রিয় সখী কাঞ্চনা এসে সেখানে উপস্থিত হলেন।সখীকে দেখে বিষ্ণুপ্রিয়ার হৃদয় পুনরায় আলোড়িত হয়ে উঠল, আবার শ্রীমতীর নয়নে জলধারা দেখা দিল,তখন তিনি দরজা থেকে উঠে পুনরায় শয্যায় শয়ন করলেন।কাঞ্চনা বিষ্ণুপ্রিয়ার সুখের সুখী আবার দুঃখের দুঃখী।কাছে গিয়ে শ্রীমতীকে নিজ হৃদয়ে সস্নেহে জড়িয়ে ধরলেন এবং এক সঙ্গে দুই সখীতে কিছুক্ষণ কাঁদলেন। রোদনে দুঃখের উপশম হয়,নয়নজলে অন্তরের বেদনা দূর করে,এ কথা ঠিক।কিছুক্ষণ উভয়ে ক্রন্দন করে আপনা আপনি শান্ত হলেন।তখন কাঞ্চনা বিষ্ণুপ্রিয়াকে বললেন,সখী!কেদো না।তোমার ধর্ম প্রাণ স্বামী ধর্ম-কার্য্য করতে গেছেন,তুমি তাঁর ধর্মপত্নী,সহধর্মিনী,তুমি যদি কান্না কর তাহলে তাঁর কাজে বাধা পড়বে, সিদ্ধ হবে না।চল আজ আমরা ফুল তুলে সুন্দর মালা গেঁথে লক্ষ্মীনারায়ণেকে সাজাব।*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



