✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ২. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/11/blog-post_34.html
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/11/blog-post_34.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(০২)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া🙏*
/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\
*🌻এই নবজাত বালিকার রূপের কথা কি বলিব?সনাতন গৃহিনীর সূতিকা গৃহে যেন একটি প্রস্ফুটিত পদ্ম শোভা পাচ্ছে।এই নব বালিকার তো এমন রূপ কেহ কখনও দেখে নাই।এ যে বিদ্যুল্লতা!একখানি তড়িৎ প্রতিমা,তাই শ্রীলোচনদাস ঠাকুর লিখেছেন=*
*বিষ্ণুপ্রিয়ার অঙ্গ জিনি লাখ বালা সোনা।*
*ঝল মল করে যেন তড়িত প্রতিমা।।*
*🌻এই ভূবন-মোহিনী-রূপিনী তড়িত প্রতিমাখানি কোলে করে মহামায়া দেবী অনিমিষ নয়নে তার মুখের পানে চেয়ে আছেন।সদ্য প্রসূতা বালিকার প্রতি অঙ্গে শোভায়,সর্ব সুলক্ষণযুক্ত অঙ্গ-প্রভায় জননীর মন-প্রাণ একেবারে হরণ করেছে।নিদারুণ প্রসব যন্ত্রণা তিনি একেবারে ভুলে গিয়ে বালিকাকে বক্ষে ধারণ করে ঘন ঘন মুখ চুম্বন করছেন,আর মনে মনে ভাবছেন মিশ্র ঠাকুরকে ডেকে একবার এই রূপ-মাধুরী দেখাই।এ কনক প্রতিমাখানি একা দেখে আমার সুখ হচ্ছে না।এমন সময়ে মৃদু-পাদ-বিক্ষেপে (খুব ধীরে ধীরে )শ্রীপাদ সনাতন মিশ্র সূতিকা গৃহের দ্বারে উপস্থিত হলেন। আহা-হা দেখলেন যেন জগজ্জননীর কোলে জগদ্বাত্রী দেবী বিরাজমানা।রূপের ছটায় সূতিকা-মন্দির আলোকিত করেছে,অঙ্গ-জ্যোতিতে চতুর্দিক ঝলমল করছে।সূতিকা-মন্দির যেন দেবালয়ে পরিণত হয়েছে।সৌগন্ধিতে চারিদিক পরিপূর্ণ।মিশ্র ঠাকুর বিস্ময়ে ও আনন্দে নিষ্পন্দ (স্তব্ধ)হয়ে একদৃষ্টে সেই সর্বাঙ্গ সুন্দরী শ্রীমূর্তিখানি দেখতে লাগলেন।দেখতে দেখতে দরদর ধারায় তাঁর নয়নযুগল হতে পুলকাশ্রু পড়তে লাগল।কন্যার রূপ দর্শন করে আর গৃহিনীর সঙ্গে কথা বলতে পারলেন না।উভয়ে উভয়ের মুখের পানে চেয়ে থাকলেন।এমন সময়ে আকাশ হতে কে যেন বলে দিলেন,"মিশ্র" তুমি এই কন্যাকে বোধহয় চিনতে পারছ না।ইনি তোমার আরাধ্য দেবতা শ্রীবিষ্ণুর অঙ্কস্থিতা শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া।জগন্নাথ গৃহে নারায়ণের আবির্ভাব হয়েছে।আজ তোমার গৃহে লক্ষ্মীদেবীর আবির্ভূতা হ'ল।দৈববাণী শুনে সনাতন মিশ্রের চমক ভাঙ্গল।বুঝলেন=এ কথার বিন্দুমাত্রও মিথ্যা নহে।এত রূপ তো কোন সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়?এ দেবীমূরতি কখনই এ মরজগতের নহে।পরে গৃহিঈকে সবকথা অতি গোপনে বললেন এবং সেইদিন হতে সর্বান্তকরণে বালিকারূপী শ্রীলক্ষ্মীদেবীর আরাধনা করতে লাগলেন।দিন দিন বালিকাটি শুক্লপক্ষের শশী-কলার ন্যায় বর্ধিত হতে লাগলেন।যে একবার বালিকাটিকে দেখে সে কোনমতেই ভুলতে পারে না।জন্ম দিনে একে একে কত লোক এসে যে এই স্বর্ণ প্রতিমাখানি দেখে জীবন সার্থক করল তার গণনা করা যায় না।যে একবার এই বালিকাকে দেখল, সে আর ভুলতে পারল না।জন্মদিনেই লোকমুখে সমগ্র নবদ্বীপে সদ্যপ্রসূতা বালিকাটির অনিন্দিত রূপরাশি যেন ছড়িয়ে পড়ল।যে শুনে সেই দেখতে আসে।সনাতন মিশ্র সর্ব সুলক্ষণা লক্ষ্মীরূপা কন্যা রত্নটি পেয়ে গৃহে আনন্দোৎসব করতে আজ্ঞা দিলেন।বাদ্যকরের বাদ্য ধ্বনিতে মিশ্র-গৃহ পূর্ণ হল।মঙ্গল বাদ্যধ্বনিতে অনেক বালক বালিকা এসে মিশ্র গৃহে সমবেত হল।তন্মধ্যে আমাদের সেই চিরপরিচিত অষ্টমবর্ষীয় শিশু নিমাইচাঁদ যে নেই এমন কথা বলতে পারি না।*
*বালিকা রূপেতে উজলি ভূবন।*
*জনমিল আসি গৃহে সনাতন।।*
*চৌদিকে ছুটিল সুরভি সুন্দর।*
*চমকিল শচী মিশ্র পুরন্দর।।*
*নিমাই চাঁদের সুন্দর বদনে।*
*দেখা দিল হাসি পেয়ে হারাধনে।।*
*আট বরষের শিশু-গৌরাঙ্গ।*
*তখনি জানিল প্রিয়া পরসঙ্গ।।*
*পথে পথে খেলে ছুটা ছুটি করি।*
*দৌড়িল সে দিকে হরি-ধ্বনি শুনি।।*
*বাজিছে বাজনা সনাতন গৃহে।*
*সঙ্গীগণে বলে চলহে চলহে।।*
*কি কৌতুক তথা দেখিব সকলে।*
*আগেতে নিমাই চলে কুতূহলে।।*
*সনাতন গৃহে প্রিয়ারে দেখিয়া।*
*চিনিল নিমাই সেই বিষ্ণুপ্রিয়া।।*
*নয়নে নয়নে মিলিল যখন।*
*দু'জনে দোঁহারে চিনিল তখন।।*
*পাইয়া প্রিয়ারে প্রেমে মাতোয়ারা।*
*নাচ আঙ্গিনায় নদীয়ার গোরা।।*
*জন কত লোক বুঝিল সে ভাব।*
*সনাতন গৃহে লক্ষ্মী আবির্ভাব।।*
*তাহারা হইল পুর্ণ অভিলাষ।*
*ভণে হরিদাস পাইয়া আভাস।।*
*🙏বানান, ভুল মার্জনীয়🙏*
*ধারাবাহিক*
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


