✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৩. রামায়ণের কিছু আলোচনা ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ রামায়ণ কথন অতি সংক্ষেপে 🙏 সূচীপত্র꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*লক্ষ্মণের শক্তিশেলে পতনের কারণ কী?*
*উত্তর=তান্ত্রিকগণের অভিমত-- দিবাভাগেই রাম ও রাবণের শত্রুভাব থাকত।রাত্রিকালে তাঁরা বন্ধুভাবে চক্রানুষ্ঠান করতেন।সেই চক্রে মন্দোদরীও উপস্থিত থাকতেন।সহসা এক রজনীতে লক্ষ্মণসেই চক্রানুষ্ঠানে উপস্থিত হন।সেই সময় মন্দোদরী সেই চক্রমধ্যে উপবিষ্টা ছিলেন।সুরূপ সুন্দর তরুণ লক্ষ্মণকে দেখে মন্দোদরীর চিত্তবিকার হয়। ব্রহ্মচারী লক্ষ্মণ তাহা অবগত হয়েও মন্দোদরীকে উপেক্ষা করা হেতু মন্দোদরী লক্ষ্মণের প্রতি অত্যন্ত রুষ্ট হয়ে অভিশাপ দেন,"তুই শক্তির গর্ব করিস,আমার স্বামীর শক্তিশেলে পতিত হবি"। সেই হেতু লক্ষ্মণ শক্তিশেল আহত হয়েছিলেন।*
*🌺৬৭৯ পৃষ্ঠা,রামায়ণ🌺*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৩. রামায়ণের কিছু আলোচনা ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*প্রশ্ন=সীতাদেবীর বনবাস ঘটে কেন?*
*উত্তর=কারও কারও মতে সীতাদেবী শৈশবে মধুর রামনাম শুনবার নিমিত্ত এক শুকপক্ষীকে পিঞ্জরাবদ্ধ রেখেছিলেন।শুকপত্নী সারিকা শুকের শোকে মনোকষ্ট পেয়ে সীতাদেবীকে অভিশাপ দেন, "তুমিও স্বামীসঙ্গ হারাবে"। সারিকার এই অভিশাপে সীতাদেবীর বনবাস ঘটে।ঐ পিঞ্জরাবদ্ধ শুকপক্ষী মৃত্যুর পর সীতার চরিত্রে কলঙ্কলেপনকারী রজক-রূপে জন্মগ্রহণ করেছিলেন।*
*ঐ*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৩. রামায়ণের কিছু আলোচনা ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*প্রশ্ন=রাবণ রমণীগণের অসম্মতিতে তাদের সতীত্ব অপহরণ করতে পারত না কেন?*
*উত্তর=একদা দশাননবলী রাক্ষসরাজ রাবণ রম্ভাকে বলপূর্বক অপমান করেছিলেন।তখন রম্ভা তাঁর স্বামী নলকুবেরকে অভিযোগ করেন।নলকুবের রাবণকে অভিশাপ দেন, "তুমি বলপূর্বক কোন রমণীর সতীত্ব নষ্ট করলে, তোমার দশমুন্ড খসিয়া পড়বে"। সেই হেতু রাবণ কোন রমণীর উপর বিনা সম্ভতিতে অত্যাচার করতে পারত না।*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৩. রামায়ণের কিছু আলোচনা ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*রাবণের দশমুন্ডের কারণ কী?*
*উত্তর=আসুরিক সময়ে নিকষা মুনি বিশ্বশ্রবার নিকট হতে পুত্রবর প্রার্থনা করেন।মুনি দশবার নিকষাকে পুনরুক্তি করিতে নিষেধ করেন। কিন্তু নিকষা দশবারই ঐ নিষেধ অগ্রাহ্য করে পুত্রবর প্রার্থনা করেন।এই হেতু রাবণের দশমুন্ড হয়।*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৩. রামায়ণের কিছু আলোচনা ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*প্রশ্ন=লব-কুশের সহিত যুদ্ধে রামের পরাজয়ের কারণ কী?*
*উত্তর=দশাননবলী রাবণকে বধ করে ভগবান রামচন্দ্র, বানর সেনা এবং হনুমানাদির দ্বারা পরিবেষ্টিত হয়ে একদা যখন সাগরকূলে বসেছিলেন, তখন রাবণ জননী নিকষা সেখানে আবির্ভূতা হলেন।তাঁর শোক-কাতর অবস্থা দেখে রামচন্দ্র মানবের অবস্থান্তরের পরিচয়ে একটু হাস্য করেন।শ্রীরামের হাসিতে নিকষা ক্রুদ্ধা হয়ে উঠেন এবং অভিশাপ দেন, "পুত্রের সহিত যুদ্ধে তোমার পরাজয়শসংঘটিত হবে।*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৩. রামায়ণের কিছু আলোচনা ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*প্রশ্ন=হনুমানের আত্মবিস্মৃতির কারণ কি?*
*উত্তর=হনুমান সূর্য্যদেবের নিকট বেদ পাঠ করতে যান।সূর্য্যদেব অস্বীকার করলে হনুমান উদয়-অস্ত গিরির মাঝামাঝি দাঁড়িয়ে থাকেন।অগত্যা সূর্য্যদেব হনুমানকে বেদপাঠ করাতে বাধ্য হন।হনুমান নিজ প্রতিভার দ্বারা সমস্ত বেদ আয়ত্ত করে নেন ও আরও শিক্ষা দেবার জন্য সূর্য্যদেবকে অনুরোধ করেন কিন্তু সূর্য্যদেব হনুমানকে আরো পাঠ দিতে অস্বীকার করলেন।ইত্যবসরে হনুমান স্বকীয় পাঠশালা খুলে বসলেন।আত্ম-গোপন মনে করে সূর্য্যদেব হনুমানকে অভিশাপ দিলেন,""আজি হইতে তোমার আত্মবিস্মৃতি ঘটবে""।*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৩. রামায়ণের কিছু আলোচনা ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*প্রশ্ন=বাননেরা চিরদিন গৃহহীন কেন?*
*উত্তর=হনুমান সোনার লঙ্কা পুড়িয়ে ছারখার করলে নিকষা যারপরনাই কাতর হয়ে ছিলেন এবং হনুমানকে এই বলে শাপ দেন, "তুমি সোনার লঙ্কাপুরী পুড়িয়ে সকলকে নিরাশ্রয় করেছ এবং সেইহেতু আমার শাপে তোমার বংশোদ্ভব সকলেই চিরদিনের জন্য গৃহহীন হয়ে থাকবে।নিকষার এই অভিসম্পতবশত বানরগণ আজ পর্যন্ত গৃহহীন হয়ে আছে।*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৩. রামায়ণের কিছু আলোচনা ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*প্রশ্ন=দন্ডকারণ্য রাক্ষসদের বাসভূমি হয়েছিল কেন*?
*উত্তর=দন্ডরাজ শুক্রদুহিতা অব্জার (বাল্বীকি মতে অরজা)অপমান করলে অব্জার অভিশাপে দন্ডরাজ্য বিনষ্ট হয়ে যায়।ঐ রাজ্যের ঋষিগণ ঐ দন্ডরাজ্যসপরিত্যাগ করতঃ অন্য একস্থানে গিয়ে বসবাস করতে আরম্ভ করেন।যে রাজ্যে ঋষিগণ বাস করতেন তার নাম নাম ছিল "জনস্থান"।* *দন্ডের রাজ্য নষ্ট হয়ে ঘোর অরণ্যে পরিণত হয় বলিয়া ঐ অরণ্যের নামকরণ হয় দন্ডকারণ্য এবং এই দন্ডকারণ্যের মধ্যেই পঞ্চবটী নামক বিখ্যাত অরণ্য।এই বনে একদা দুর্ভিক্ষ উপস্থিত হলে পঞ্চবটী বনবাসী মুনিগণ গৌতমের নিকট উপস্থিত হয়ে অন্ন ভিক্ষা করেন এবং গৌতম বহুদিন ঐ মুনিগণকে অন্ন-পানীয় দ্বারা পালন করেছিলেন।কিছুদিন পরে মুনিগণ জনস্থানে ফিরে যাবার ইচ্ছে প্রকাশ করলেন, কিন্তু গৌতমের ভয়ে কেহই সাহস করে কিছু বলতে পারলেন না।অতঃপর মুনিগণ মায়া-প্রভাবিত এক গাভীমূর্তি গঠন করে গৌতমের শস্যাগারে প্রেরণ করলেন।সহসা গৌতম ঐ মায়া-প্রভাবিত গাভীমূর্তিকে তাড়াতে গিয়ে তাকে হস্তদ্বারা স্পর্শ করলে সেই মায়া-সৃষ্ট গাভী বিনষ্ট হয়ে যায়। গোহত্যার দোষ প্রদর্শন করতঃ (করে) মুনিগণ ঐ বন ত্যাগ করে জনস্থানে ফিরে আসিলেন। মুনি গৌতম মুনিগণের এইরূপ ছল-কৌশল বুঝতে পেরে তাদেরকে এই অভিশাপ দিলেন, "যেখানে এইরকম ছলনা অনুষ্ঠিত হয়েছিল, সেই স্থান রাক্ষসদের বাস-ভূমি হোক"। মুনি গৌতমের এই অভিশাপবশতঃ দন্ডকারণ্যে,বিশেষতঃ পঞ্চবটী বন, রাক্ষসদের অধিকারভুক্ত বাস-ভূমি হয়েছিল।*
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧









