✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ভাগবত কথন (চতুর্দশ)꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ 👇ভাগবত কথন 🙏 সূচীপত্র👇 ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
জয় নিতাই।
রূপং স জগৃহে মাৎস্যং চাক্ষুষোদধিসংপ্লবে।
নাব্যারোপ্য মহীময্যামপাদবৈবস্বতং মনুম্।।
অর্থ্যাৎ= ভগবান দশম অবতারে মাৎস্যরূপ প্রকট করেন। চাক্ষুষ মন্বন্তরে প্রলয়বারিধি উচ্ছলিত হলে
নৌকারূপিনী পৃথিবীতে বৈবস্বত মনুকে আরোহণ করাইয়া তিনি রক্ষা করেন।
তাৎপর্য্য= ভগবানের মৎস্য কূর্মাদি মূর্তি বৈকুন্ঠে নিত্য বিরাজিত।(২) ভক্তের ইচ্ছায় জগৎপালনার্থ এই সমস্ত মূর্তি জগতে প্রকট হন।(৩) নানা পুরাণশাস্ত্র সমালোচনা করলে মনে হয়, মৎস্য অবতার এক কল্পে অর্থ্যাৎ একদিনে দুইবার আবির্ভূত হন। প্রথমবারে স্বায়ম্ভুব মন্বন্তরে হয়গ্রীব নামক দৈত্য, বেদ অপহরণ করলে ব্রহ্মার প্রার্থনায় মৎস্যমূর্তি প্রকট করে সমুদ্রে প্রবেক করে হয়গ্রীব দৈত্যকে বধ করে বেদ উদ্ধার করেন। (৪) দ্বিতীয়বারে চাক্ষুষ মন্বন্তরে স্থভক্ত সত্যব্রতকে কৃতার্থ করবার জন্য অবতীর্ণ হন। এই সময়ে অকস্মাৎ প্রলয় হয়, তখন পৃথিবী নৌকারূপ ধারণ করেন, সত্যব্রত তাতে সমস্ত ঔষধিবীজ ও ঋষিগণসহ আরোহণ করেন। ভগবান মৎস্যরূপে সেই নৌকা আকর্ষণ করে প্রলয়- সমুদ্রে বিচরণ করেন। এই সময়ে সত্যব্রতকে ভগবান যে তত্ত্বোপদেশ দেন, তাহাই মৎস্যপুরাণ।ব্রহ্মার একদিনে এক কল্প, প্রতি কল্প অন্তে একবার প্রলয় হয়, ইহার নাম দৈনন্দিন প্রলয় বা নিত্যপ্রলয়। ব্রহ্মার একদিনে চৌদ্দ মন্বন্তর হয়। মন্বন্তরের অবসানে প্রলয় হয় না, কিন্তু চাক্ষুষ মন্বন্তরের শেষে স্বভক্ত সত্যব্রতকে কৃতার্থ করবার জন্য স্বপ্নবৎ আকস্মিক প্রলয় হয়েছিল। এই মতে প্রতি মন্বন্তরের শেষেই ভগবান মৎস্যমূর্তি প্রকট করেন। মৎস্যপুরাণে দেখা যায়,অগস্ত্য ঋষির শাপে চাক্ষুষ মন্বন্তরে অকস্মাৎ প্রলয় হয়, সেই সময়ে ভগবান মৎস্যমূর্তি প্রকট করেন।
ক্রমশ

✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


