✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১১. পরম বৈষ্ণব রুইদাস ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁পরম বৈষ্ণব রুইদাস 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*পরম বৈষ্ণব রুইদাস,(১১ পর্ব)*
••••••••••••••••••••••••••••••••••••••
*রুইদাস কাজ করছিলেন,একটি জুতোর কাজ শেষ হয়ে গেল,একেবারে যেন নতুন জুতো! এবারে কালি লাগায় আর ঘসে, যত ঘসে তত চক্ চক্ করে।রুইদাস চেয়ে চেয়ে দেখেন আর ভাবেন, কি ভাবছেন রুইদাস? ভাবছেন-- এই দেহমনেও তো কত কালি জমে,তাই বলে কি এই দেহ ফেলে দিতে হবে ছেঁড়া জুতোর স্তূপে? না। শ্রদ্ধা ও ভক্তির কালি দিয়ে একাগ্রতার বুরুশ দিয়ে ঘস,দেখবে ঘসতে ঘসতে সব নতুন হয়ে গেছে।ময়লা বালি মার্জনা না করলে তো মার্জনা ভিক্ষা করা যাবে না তাঁর কাছে।তিনি যে পরম দয়াল,মার্জনা করাই তো তাঁর ধর্ম।রুইদাস পরিশ্রম করছেন সঞ্চয়ের জন্য নয়,অপচয়ের জন্য।সে অপচয় কী?* *কাম,ক্রোধ ও লোভের অপচয়। কিন্তু সঞ্চয় যারা করে তারা চিত্তকে বঞ্চনা করেন,সঞ্চয় করার বস্তু শুধু অর্থ নয়।পরমার্থ সঞ্চয়ই হচ্ছে সঞ্চয়,কারণ সে অচ্যুত,এ ছাড়া তো সবই ক্ষয়। তাই বলছেন,এই ক্ষয়ের ঘরে আগুন জ্বালাতে হবে। বেলা প্রায় যায় যায়, সেই সকালে এসে বসেছে,ওর ক্ষিধে তেষ্টা নেই।এবারে রুইদাস তার যন্ত্রপাতি সব গুছিয়ে নিয়ে একটি ঝোলানো থলেতে পুরে কাঁধে ফেলে সূর্যদেবতাকে প্রণাম করেন। "জয় রামজী" বলে এবার যাত্রা শুরু করেন ঘরের দিকে।পথ দিয়ে মানুষ চলার বিরাম নেই,সাধু বা ব্রাহ্মণ দেখলেই দূর থেকে তাঁদের প্রণাম করতে করতে অগ্রসর হন।আর মনে মনে তাঁর রামনাম জপ লেগেই আছে।এই রামনামের ঢেউ তাঁর শিরা-উপশিরায় অবিরাম বয়ে চলেছে। রুইদাসের ক্ষুধা তৃষ্ণা লাগবে কেন?দিনরাত যে রামনামের জপের প্রসাদ পেয়েই চলেছে।বেলা গেল,অর্থ্যাৎ জীবনের একটি বেলা গেল,জীবনের ফুলভরা বৃক্ষ থেকে একটি ফুল এবার ঝরে যাবে।এমনি করেই তো মানুষ সামনের পথে এগোচ্ছে। এ জগতের সব মানুষ,দিনের শেষে কে আর হিসেব মেলায়!হিসেবের খাতা যার আছে, তিনি শুধু জমা-খরচ করছেন। ফাঁকি দেবে?কতদূর যাবে?অন্তরালে বসে একজন যে ফাঁকির হিসেব করছেন তা কি কেউ জানে? না,জানে না।রুইদাস চলেছেন আর সাধু সন্ত দেখলেই প্রণাম করেন।কেউ কেউ বলেন,বেটা মুচির মাথা গোলমাল হয়েছে, নইলে অমন প্রণাম করতে করতে কেউ যায়?*
*🌻রুইদাস কোন দিকে তাকান না,কে কি বলল তাতেও কান দেননা। 🌻তুলসী দাস বলেছেন=🌻*
*তুলসী জগমে আওকে সবসে মিলিও ধায়।*
*না জানে কোন্ বেশমে নারায়ণ মিল যায়।।*
*🌻সবার সঙ্গে মিলেমিশে চলতে হবে এই দুনিয়ায়,কেউ অবহেলার পাত্র নন,পাপ-তাপহারী নারায়ণ কখন যে কোন বেশে এসে সামনে দাঁড়াবেন তা কি কেউ বলতে পারে?*
*🙏বানান, ভুল ক্ষমা করবেন🙏*
ক্রমশ
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


