✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ সুরধূনীর উৎপত্তি ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌼একটি তত্ত্ব, সুরধূনীর উৎপত্তি 🌼*
*সুরধূনীর উৎপত্তি বেশ কয়েকটি মত আছে।* *কোন গ্রন্থে পাওয়া যায় শ্রীনারায়ণের চরণ হতে উৎপত্তি,আবার শ্রীরাধাকৃষ্ণের চরণ হতে উৎপত্তি ইত্যাদি।*
*শ্রীমদ্ভাগবতে পাওয়া যায়,নারদমুনি একদিন পথ দিয়ে হেঁটে চলেছেন,দেখলেন পথের মধ্যে বহু পুরুষ নারী বিকলাঙ্গ অবস্থায় পড়ে রয়েছে।* *বিকট দৃশ্য,* *কারো কানকাটা,কারো নয়ন অন্ধ,কারো হাত ভাঙ্গা,কারো পা ভাঙ্গা, কারো দেহ ক্ষত বিক্ষত, এই দশা দেখে দেবর্ষি নারদ তাদের জিজ্ঞাসা করলেন তোমাদের এই দশা হল কেমন করে?* *তাঁরা বললেন,যে নিজেকে বিশাল সঙ্গীতজ্ঞ মনে করেন,* *সেই অপদার্থ।* *দেবর্ষি পুন জিজ্ঞাসা করলেন সে কে?* *তখন তাঁরা বললেন,যে মুখে সর্বদাই নারায়ণ, নারায়ণ বলে বটে,কিন্তু সুর,তাল,লয়,ছন্দ,মাত্রা জানে না,*
*সেই মুর্খ নারদমুনি।* *দেবর্ষি শুনে কিছুক্ষণের জন্য চুপ করে রইলেন।* *নিজ পরিচয় দিলেন না।* *কেবল বললেন,তাঁর অপরাধ,তাঁরা বললেন,যারা সুর,তাল,লয়, না জেনে গান গায় তাদের জন্য আজ আমাদের এই অবস্থা।* *আমরা ছয়রাগ,ছত্রিশ রাগিনী।* *একমাত্র নারদমুনির জন্য আমাদের এত কষ্ট।* *দেবর্ষি বললেন এর কি কোন প্রতিকার নেই?* *তাঁরা বললেন আছে।* *আমরা হয়ত অনেকেই জানি না যে স্বয়ং পঞ্চানন একজন সঙ্গীতজ্ঞ, তিনি যদি গীত পরিবেশন করেন তবে আমরা পুনঃ সুস্থ,সবল দেহ ফিরে পাব।* *দেবর্ষি বললেন,কোনো চিন্তার কারণ নেই,* *আমি গীত পরিবেশনের ব্যবস্থা করছি।* *দেবর্ষি নারদ কৈলাস পর্বতে গিয়ে দেবাদিদেব মহাদেবের সহিত সাক্ষাৎ করে গীত পরিবেশনের জন্য অনুরোধ করলেন।* *তিনি রাজি হলেন বটে,একটি সর্ত রাখলেন,কি?যদি লক্ষ্মী নারায়ণ আসেন,তবেই আমি গীত পরিবেশন করব।* *দেবর্ষি বললেন,কোন অসুবিধ হবে না,আমি প্রভুকে রাজি করাইব।* *তারপর নারায়ণ বললেন তুমি আমার সভায় সকলকে আমন্ত্রণ কর,* *শিব এলেন,ব্রহ্মা এলেন ও অন্যান্য দেব দেবীগণ এলেন।* *গীত শুরু হল,সেই গীতের আলাপে নারায়ণের সমস্ত দেহ দ্রবীভূত হতে লাগল,পাশে ছিলেন পদ্মাসন ব্রহ্মা,* *তিনি ভাবলেন এই দ্রবীভূত জল যদি পৃথিবীতে পড়ে তাহলে সমস্ত জলে জলাময় হয়ে যাবে।* *তাই তিনি নিজ কমন্ডলুতে সেই জল নিয়ে রাখলেন।* *অপরদিকে ছয়রাগ ছত্রিশ রাগিনী সুস্থ,সবল দেহ পুনঃ ফিরে পেলেন।* *সেই জল ভগীরথ নিয়ে এসেছিলেন।* *গঙ্গা নামে পরিচিতি হয়েছেন।* *(মাঝে অনেক ঘটনা আছে )* *শিব মস্তকে ধারণ করেছিলেন, কেন?গঙ্গা বলেছিলেন ভগীরথ তুমি আমায় পৃথিবীতে নিয়ে গেলে পৃথিবী আমার বেগ ধারণ করতে পারবে না।* *তারপর সেই গঙ্গা পাতালে গেলেন নাম ধারণ করলেন ভোগবতী।* *তারপর ভগীরথ এনেছিলেন বলিয়া ভাগীরথী।* *অতঃপর ভগীরথের সঙ্গে এসে ত্রিবেণীতে যোগ হলেন,তারপর নাম হল গঙ্গা,যমুনা,সরস্বতী, ত্রিবেণী নামে পরিচিতি হলেন।* *অনন্তর পরে জহ্নুমুনি সমস্ত গঙ্গাজল পান করে অবশেষে জঙ্ঘা দিয়ে বাহির করবার পর জাহ্নবী নাম হল।* *এই সুরধূনী।*
*সুর মানে দেবতা,ধূনী মানে জল।*
*ভুল ভ্রান্তি মার্জনীয়।*
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


