✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৭০. কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*৭০ কৃত্তিবাসি রামায়ণ সংক্ষেপে*
*🍀তরণীসেনের যুদ্ধ ও পতন🍀*
/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\
*🌹ভগ্নপাইক (যুদ্ধের শেষ বিবরণকারী)লঙ্কেশ্বরকে গিয়ে বলল,মকরাক্ষ আর নেই,এইকথা শুনে রাবণ সিংহাসন হতে পড়ে মূর্ছিত হলেন।কিছুক্ষণ পরে চেতন পেলেন,পাত্রমিত্র এসে খুব বুঝালেন,আপনি ত্রৈলোক্য বিজয়ী শেষ পর্যন্ত আপনারই জয় হবে।রাবণ বললেন, এক এক করে লঙ্কা প্রায় বীরশূন্য,কোনভাবেই নর ও বানরদের নিধন করা যাচ্ছে না।এখন কি হবে?*
*🌻মন্ত্রণা করয়ে রাজা লয়ে মন্ত্রীগণ।*
*🌻তরণীসেনেরে তখন হইল স্মরণ।।*
*🌹রাজার আদেশ পেয়ে এলেন এবং দশাননকে প্রণাম করলেন। তখন লঙ্কেশ্বর বলেন,যেভাবে হোক লঙ্কাকে বাঁচাও।*
*তব পিতা বিভীষণ ধর্মেতে তৎপর*।
*হিত উপদেশ ভাই বুঝালে বিস্তর*।।
*অহঙ্কারে মত্ত আমি ছন্ন হৈল মতি*।
*বিনা অপরাধে আমি মারিলাম লাথি।।*
*🌹তারপর হতে বিভীষণ আমাকে ছেড়ে রামের শরণ নিয়েছে,আর লঙ্কার সমস্ত গুপ্ত বলে সকলকেই মারছে।*
*তুমি তার পুত্র বট নহ তার মত।*
*চিরদিন জানি তুমি মম অনুগত।।*
*রাজ্য ধন লহ বাপু স্বর্ণ-লঙ্কাপুরী।*
*রাখহ রাক্ষসকুল বৈরিগণে মারি*।।
*🌹তখন তরণীসেন বললেন,জ্যেঠু,তুমি ত্রিলোক বিজয়ী, তুমি এসব কথা বলবে না। আমি যুদ্ধ করতে যাব, এবং তোমার কথা রক্ষা করব।এইকথা বলে তখন তরণীসেন মা- সরমার কাছে গেলেন।মায়ের সামনে জোড়হাত করে দাঁড়ালেন, এবং প্রণাম করলেন। তারপর বললেন রাজার আজ্ঞা হয়েছে আমি যুদ্ধ করতে যাব।এইকথা শুনে সরমা চমকে উঠলেন এবং রোদন করতে লাগলেন।*
*কি কথা কহিলে বাপ,প্রাণ কাঁপে শুনে।*
*যাইতে নাহি দিব নর-বানরের রণে।।*
*🌹তরণী আমি তোকে লঙ্কায় রাখব না,অন্য জায়গায় গিয়ে বসবাস করব,*
*ধার্মিক তোমার পিতা জানে সর্বজন।*
*পাপ-সঙ্গ ছেড়ে লয় রামের শরণ*।।
*তুমি গিয়া রামের চরণে কর স্তুতি*।
*শ্রীরাম মনুষ্য নহে গোলোকের পতি।।*
*দুরাত্মা রাক্ষসকুল করিতে সংহার।*
*দশরথ ঘরে বিষ্ণু রাম-অবতার।।*
*🌹একলক্ষ পুত্র যার সওয়া লক্ষ নাতি।*
*🌹একজন না থাকিবে বংশে দিতে বাতি।।*
*☘মায়ের কথা শুনে বললেন,তিনি যে বিষ্ণু অবতার রাম আমি তা জানি,তথাপি আমি যুদ্ধ করব, এবং তাঁর হাতে মৃত্যু হলে মা!আমার গোলোকে বাস হবে।*
*চলে বীর প্রণমিয়া সরমা-জননী।*
*সাজ সাজ বলি সবে ডাকিছে তরণী।।*
*☘যে রথটিতে তরণীসেন উঠলেন,সেই রথে লক্ষ লক্ষ রাম-নাম লেখা, তৎসহ যত ধ্বজ পতাকায় রাম-নাম লেখা।*
*🌹লক্ষ লক্ষ রাম-নাম ধ্বজ পতাকাতে।*
*🌹লিখিলেক রথে আর আপন অঙ্গেতে।।*
*☘এবারে হাতে ধনু নিয়ে রথে উঠে মার মার শব্দে বাহির হলেন,গড়ের বাইরে এসে "রামজয়" "রামজয়" বলে বাজনা বাজাতে বললেন। ঐদিকে রাক্ষস আর কপিগণের মধ্যে যুদ্ধ শুরু হলে তরণীসেনের বাণ সহ্য করতে না পেরে বানরগণ পলায়ন করতে শুরু করলে---*
*🍁শ্রীরাম বলেন,শুন মিত্র বিভীষণ।*
*দেখ দেখি সংগ্রামে আইল কোন জন।।*
*🌼তখন বিভীষণ বললেন,রাবণের অন্নে পালিত এক রাক্ষস।তবে সে ধর্মেতে কিন্তু খুবই ধার্মিক, এবং বড় যোদ্ধা।ঐদিকে তরণী ভাবছেন কোথায় সেই গোলোকপতি শ্রীরাম!*
*🌻চারিদিক নেহারিয়া দেখিছে তরণী।*
*কতক্ষণে দেখা পাব রাম রঘুমণি*।।
*কতক্ষণে পাইব পিতার দরশন।*
*জনম সফল হবে জুড়াবে জীবন*।।
*🍁মনে মনে ভাবছেন কোথায় আমার সেই আরাধ্য ধন! রথ নিয়ে খোঁজ করছেন এমন সময় রথের সামনে এসে নীলবীর পথ অবরোধ করল।নীলবীল বলছে বেটা কোথায় যাবি?এক চড়ে তোর মাথা চূর্ণ করব।তখন জোড়হাত করে বিভীষণ নন্দন বলছেন,আমার পথ ছাড় আমি শ্রীরাম-লক্ষ্মণকে দর্শন করব।নীলবীর ছাড়বার পাত্র নয়, বলে আমি থাকতে আমার প্রভুর একবিন্দু ক্ষতি হতে দিব না।তারপর সকল কপিগণ লক্ষ্য করল যে তরণীসেনের সর্বাঙ্গে রাম-নাম লেখা, তখন বলল,*
*🍀দুষ্ট নিশাচর জাতি কত মায়া জানে।*
*হইয়া ধার্মিক-বক আসিয়াছে রণে।।*
*মকরাক্ষ এসেছিল বুদ্ধি বড় সরু।*
*যুদ্ধ জয়ে এসেছিল রথে বেঁধে গরু।।*
*তুমি বেটা মহাদুষ্ট,তা হ'তে মায়াবী*।
*ভন্ড তপস্যাতে তুই কাহারে ভুলাবি।।*
*🌼এইকথা বলে বিশাল এক গাছ এনে তরণীর মাথায় মারতে গেলে তরণী বামহাতে বৃক্ষ ধরে ফেলে দেয়।তারপর একটি পর্বত এনে তরণীকে চাপা দিবে বলে,তখনই তরণী বাণ চালনা করে পর্বত চুরমার করে দেয়।তারপর তরণী নীলবীরকে বাণ মারলে অচেতন হয়ে পড়ে যায় তখনি হনুমান এসে লাফ দিয়ে রথে চড়ে সারথির হাতের চাবুক কাড়লে তরণী হনুমানকে এক চড় মারলে রথ থেকে পড়ে ধড়ফড় করতে লাগল।একটু থেমে দুইজনে মহাযুদ্ধ শুরু হল রথের উপরে।রাগেতে তরণী হনুমানকে ধরে এক আছাড় মারলে মাটিতে পড়লেন এবং ভীষণ ভয় পেলেন।*
*🙏বানান, ভুল মার্জনীয়🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



