✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৩. রামায়ণ কথন ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ রামায়ণ কথন অতি সংক্ষেপে 🙏 সূচীপত্র꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*মহারাজা বুধের পিতা চন্দ্রের উৎপত্তি সমুদ্র-মন্থন হতে।চন্দ্রের পৌত্র পুরূরবা বুধের ঔরসে বৈবস্বত মনুর কন্যা ইলার গর্ভজাত সন্তান।শতাবর্তের পুত্রের নাম স্বর্গ।চন্দ্র হতে সৃষ্ট বলিয়া এই বংশের নাম হয় চন্দ্রবংশ।মিথিলার রাজা মিথি এই চন্দ্রবংশীয় সন্তান।ইনি মন্থন হতে জাত বলিয়া ইঁহার নাম হয়েছিল মিথি। বিগতদেহ হতে জাত বলিয়া ইঁহার আরেক নাম বিদেহ এবং জনন হতে জাত বলিয়া ইঁহার অপর নাম জনক।মিথিপুত্র সীরধ্বজ ও কুশধ্বজ ভ্রাতৃদ্বয়ের ভিতর সীরধ্বজ জনক রাজা বলিয়া খ্যাত।রামচন্দ্রের পত্নী ইঁহারই পালিতা কন্যা।উর্মিলা ইঁহার অপর কন্যা এবং রামানুজ লক্ষ্মণের পত্নী।*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৩. রামায়ণ কথন ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻সৃষ্টির আদি পুরুষ নিরঞ্জন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর নামে তিনপুত্র এবং কন্দিনী নাম্নী এক কন্যা সৃষ্টি করেছিলেন।ঋচীক-পুত্র জমদগ্নির সহিত কন্দিনী-কন্যা ভানুর বিবাহ হয়েছিল।ব্রহ্মা পুত্রকাঙ্খিনী ভানুর তপস্যায় প্রীত হয়ে বর দান করেন।ব্রহ্মার বরে ভানু মারীচি নামে এক পুত্র লাভ করেন।মরিচীর ঔরসে এবং কর্দম-কন্যা কলার গর্ভে কশ্যপ নামে এক পুত্র জন্মে। ইনি দক্ষ প্রজাপতির তেরটি কন্যাকে বিবাহ করেছিলেন।পরে এই কন্যাগণই জগৎপ্রসবিনী ত্রয়োদশ কন্যা নামে পরিচিত হয়েছিলেন।কশ্যপপত্নী দ্যৌঃ বা অদিতির গর্ভে সূর্য্যের সৃষ্টি। বহু গুণান্বিত রূপবান সুষেণ সূর্য্যপুত্র মনুর সন্তান।সুষেণের পৌত্র যুবনাশ্ব অযোধ্যার রাজা হয়েছিলেন।তাঁর পিতার নাম প্রসেনজিৎ এবং মাতার নাম গৌরী।মান্ধাতা রাজা যবনাশ্বের ঔরসে এবং কন্দকরাজকন্যা কালনিমির গর্ভজাত সন্তান।*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৩. রামায়ণ কথন ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻মান্ধাতার জন্ম কাহিনী বেশ রহস্যজনক।সন্তানহীন রাজা যুবনাশ্ব পুত্রেষ্টি যজ্ঞ আরম্ভ করেছিলেন। কথা ছিল যজ্ঞে নিবেদিত মন্ত্রপুত জল রাণী কালনিমিকেষপান করাইলে তিনি গর্ভধারণ করতে সক্ষম হবেন। কিন্তু দুর্ঘটনাক্রমে রাজা যুবনাশ্ব ঐ জল তৃষ্ণা নিবারণের জন্য পান করে ফেললে তিনি নিজেই গর্ভধারণ করেন।যথাসময়ে যুবনাশ্বের পার্শ্ব ভেদ করে এক পুত্র জন্মগ্রহণ করল। কিন্তু এই পুত্র স্তন পান করবে কোথা হতে=এই চিন্তা রাজা যখন করছিলেন তখন ইন্দ্র এসে রাজাকে এই বলিয়া আশ্বস্ত করলেন= "ধাস্যতি মাময়ং" অর্থ্যাৎ আমার সাহায্যেই জীবিত থাকবে।এই কারণে ঐ পুত্রের নাম হয়েছিল মান্ধাতা। পরে মান্ধাতার ঔরসে ও শশবিন্দুর কন্যা বিন্দুমতীর গর্ভে এঁদের তিন পুত্র, পুরুকুৎস, অম্বরীষ ও মুচুকুন্দ এবং পাঁচ কন্যা জন্মগ্রহণ করেন।*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৩. রামায়ণ কথন ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻মান্ধাতার মধ্যমপুত্র মুচুকুন্দ দেব সেনাপতি হয়ে অসুরগণকে ধ্বংস করেছিলেন।মহারাজ ইক্ষাকু মুচুকুন্দের পৌত্র এবং পৃথুর পুত্র।ইক্ষাকুর নামানুসারেই বিখ্যাত ইক্ষাকু বংশের সৃষ্টি।অযোধ্যার রাজা মহারাজ রামচন্দ্র এই বংশেরই সন্তান ছিলেন।ঘোর অত্যাচারী রাজা খান্ডপুত্র দন্ড মহারাজা ইক্ষাকুর সপ্তম বংশধর। রাজা দন্ড ভীষণ অত্যাচারী ছিলেন।একদা রাজা খান্ড প্রজাকুলের অভিযোগক্রমে দন্ডকে নির্বাসিত করেছিলেন। কিন্তু এই দন্ড নিজ ক্ষমতাবলে অরণ্য উৎপাটিত করে দন্ডারণ্য নামে এক নগর স্থাপন করে সেখানে পুনরায় প্রজাগণের উপর অত্যাচার আরম্ভ করেছিলেন।দন্ডের গুরু শুক্রাচার্য্যের কন্যা অব্জা দন্ড কর্তৃক ধর্ষিতা হলে আচার্য্য শুক্র দন্ডকে এই বলে অভিসম্পাৎ করেন, "সপ্তাহকালমধ্যে তোমার রাজ্য ধ্বংস হয়ে অরণ্যে পরিণত হবে এবং তুমি ভস্মে পরিণত হবে"।এইদিকে দন্ড ও অব্জার অবৈধ মিলনের ফলে হারীত নামে এক পুত্রের জন্ম হয়।মহারাজা হরিশ্চন্দ্র হারীতের পৌত্র।হরিশ্চন্দ্রের পিতার নাম ছিল হরিবীজ।*
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻প্রজাবৎসল রাজা হরিশ্চন্দ্র, সোমদত্তের কন্যা রূপবতী ও গুণবতী শৈব্যাকে পত্নীরূপে লাভ করেছিলেন।একদা কুপিত বিশ্বামিত্র মুনি হরিশ্চন্দ্রের রাজপ্রাসাদে এসে উপস্থিত হলে তিনি তাঁকে মহামূল্যবান দান-সামগ্রী প্রদান করে সন্তুষ্ট করতে চেষ্টা করলেন,এতে তিনি আরও কুপিত হয়ে হরিশ্চন্দ্রের দান-দর্প খর্ব করবার অভিপ্রায়ে বিশ্বামিত্র তাঁর কাছে সমস্ত পৃথিবীকে চেয়ে বসলেন।ইহার পর মুনি দানের দক্ষিণাস্বরূপ সাতকোটি স্বর্ণমুদ্রাও চাইলেন।রাজা তখন ভান্ডারীকে স্থর্ণমুদ্রা আনতে আদেশ করলে মুনি বিস্মিত হয়ে হরিশ্চন্দ্রকে জিজ্ঞাসা করলেন, "পৃথিবী যদি দানই করলে,তথাপি পৃথিবীর ভান্ডারে গচ্ছিত স্বর্ণমুদ্রা এখনো তোমার অধিকারে কি করে থাকে?তাহলে তো দান অসম্পূর্ণ রয়ে গেল"।এতক্ষণে হরিশ্চন্দ্র মুনির অভিপ্রায় বুঝতে পারলেন।বিশ্বামিত্র তখন হরিশ্চন্দ্রকে পৃথিবী ছেড়ে যেতে বললেন।কারণ এখন হতে তিনিই এই পৃথিবীর একমাত্র প্রভু।এই ঘটনায় প্রজাসকল সম্যক্ অবস্থা উপলব্ধি করে তাঁরা বিশ্বামিত্রের কাছ হতে বারাণসী নামে একখানি নগর ভিক্ষা লইলেন। রাজা হরিশ্চন্দ্র যখন বারাণসীতে যেতে উদ্যত এমত সময়ে বিশ্বামিত্র তাঁর পথ অবরোধ করে পূর্ব প্রতিশ্রুতি সাতকোটি স্বর্ণমুদ্রা দক্ষিণাস্বরূপ চেয়ে বসলেন।অনন্যোপায় হরিশ্চন্দ্র তখন নিজ পত্নীকে এক ব্রাহ্মণের নিকট বিক্রি করে চারকোটি স্বর্ণমুদ্রা সংগ্রহ করে মুনির নিকট উপস্থাপিত করলে মুনি তাহা প্রত্যাখ্যান করলেন। কারণ প্রতিশ্রুত অর্থ হতে তা কম ছিল। অগত্যা হরিশ্চন্দ্র নিজেকে "কালু" নামে এক চন্ডালের(ডোমের)কাছে তিনকোটি স্বর্ণমুদ্রার বিনিময়ে বিক্রয় করে বিশ্বামিত্রের ঋণ পরিশোধ করলেন।*
বানান ভুল ত্রুটি মার্জনীয়।
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






