✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৯০. কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*৯০ কৃত্তিবাসী রামায়ণ সংক্ষেপে*
~~~~~~~~~~~~~~~~~~~~
*🌻ব্রহ্মা যখন দশাননকে বর প্রদান করছিলেন,সেই সময় বলেছিলেন, এই ব্রহ্মবাণ ছাড়া অন্য কোন বাণে তোমার মৃত্যু হবে না।এই ব্রহ্মবাণ খুব যত্ন করে রেখে দিবে, সাবধান কেউ যেন এই বাণের বিষয়ে জানতে না পারে।*
*🌻এই কথাগুলি বিভীষণ রামচন্দ্রকে বলছেন।এও বললেন যে,রাবণের মৃত্যুবাণ মন্দোদরীর অন্তঃপুরে আছে, এইটুকু জানি কিন্তু কোথায় আছে তা জানিনা।আর মন্দোদরীর অন্তঃপুর থেকে সেই মৃত্যু বাণ বাহির করে আনা স্বয়ং দেবতাগণেরও ক্ষমতা নেই।তখন,*
*🌻হনুমান বলে,কেন ভাব রঘুমণি।*
*🌻আমি গিয়া মৃত্যুবাণ আনিব এখনি।।*
*🌻হনুমান বলে প্রভু কর আশীর্বাদ।*
*🌻এখনি আনিব বাণ কিসের প্রমাদ।।*
*🌻এত বলি রঘুনাথে প্রণাম করিয়ে।*
*🌻জাম্ববান সুগ্রীবের পদধূলি লয়ে।।*
*🌻মায়া করি হৈল বৃদ্ধ ব্রাহ্মণের বেশ।*
*🌻ধীরে ধীরে অন্তঃপুরে করিল প্রবেশ।।*
*🌹হনুমান বগলে পাঁজি পুঁথি আর ডান হাতে লাঠি,কপালে লম্বা ফোঁটা, গুটি গুটি পায়ে চলেছেন।আবার মাথার কেশগুলি সব পাকা।*
*🍀কুশমুষ্টি কুশাঙ্গুরী যজ্ঞসূত্র গলে।*
*🍀রাবণ রাজার জয় ঘন ঘন বলে।।*
*🌻অন্তঃপুরে প্রবেশ করে বললেন,জ্যোতিষ গণনে আমি বড়ই পন্ডিত, বলতে বলতে রাণীর সামনে উপস্থিত হলেন।পার্বতীর আরাধনায় রাণী ছিলেন,সঙ্গে দশ হাজার সতিনী ছিল।বৃদ্ধ ব্রাহ্মণ দেখে রাণী খুব খুশী হলেন,বসুন বসুন বলে সিংহাসন দিলেন।বৃদ্ধ সিংহাসনে না বসে হাতে কুশাসন ছিল নিচে পেতে বসলেন।ব্রাহ্মণ বললেন,আমি বড় জ্যোতিষ,আমি ভূত ভবিষ্যৎ সব বলতে পারি।বলেই বললেন,নর-বানরের যুদ্ধে রাজা মহাশয় প্রায় সর্বশান্ত হয়ে গেছেন।আমি সবসময় রাজার জয় কামনা করি।আমি রোজ রোজ গণনা করি এবং দেখি কিসে রাজার জয় হবে, কেমন করে নর-বানরগণকে পরাজিত করবে।সঙ্গে এই কথাও বললেন,রাণী যে ধন তোমার কাছে আছে,শত-হাজার রাম এলেও রাবণরাজার ক্ষতি করতে পারবে না। আমি গণনা করে দেখলাম, "রাজার জীবন মৃত্যু তোমার ঘরে রয়েছে, একটি কথা বলি কাউকে বলবে না! রাবণরাজা কিন্তু অমর হয়েছেন, তখন মন্দোদরী বললেন কি ধন এমন আমার কাছে আছে? গণনা করে কি পেলে বলো?ব্রাহ্মণ বললেন,রাণী আমার সঙ্গে ছলনা করবে না, লঙ্কাপুরে যে দ্রব্য যেখানে আছে আমি গণনা করে বলতে পারি এত আমার ক্ষমতা।আর একটি কথা বলি,যে গোপন ধন তোমার কাছে আছে,ব্রহ্মা তোমার কাছে এলেও বলবে না।তখন মন্দোদরী বলছেন হ্যাঁ মনে পড়েছে,*
*🍀এত ভাবি মন্দোদরী কহে দ্বিজবরে।*
*🍀লুকায়ে রেখেছি তাহা পরম আদরে।।*
*🍀দ্বিজ বলে তুষ্ট হলেম তোমার বচনে।*
*🍀সাবধানে রেখ যেন কেহ নাহি শুনে।।*
*🌹দ্বিজরূপী হনুমান চলে যাবার ভান করে আবার দাঁড়াল,বললেন,রাণী যতই বল তুমি হীনবুদ্ধি নারী,গোপনে রেখেছ সত্য কথা, কিন্তু তোমার কথা আমার বিশ্বাস হয় না।তোমার ঘরশত্রু বিভীষণ যে কোন সময় এসে তোমার সঙ্গে ছলনা করে নিয়ে চলে যেতে পারে,আমার মন বলছে। কারণ বিভীষণের এই লঙ্কায় কোথায় কি আছে তার অজানা নাই।কি!ঠিক বললাম তো?তখন মন্দোদরী বললেন বিভীষণের ক্ষমতা নাই যে এই স্তম্ভের ভিতর থেকে নিয়ে চলে যাবে।এইকথা শুনে একলাথি মেরে স্তম্ভ ভেঙ্গে রাবণের মৃত্যুবাণ নিয়ে হনুমান এক লাফে শ্রীরামচন্দ্রের কাছে এসে উপনীত হলেন।*
*🍀বাণ দিয়া রঘুনাথে করিল প্রণাম।*
*🍀মহানন্দে হনুমানে কোল দেন রাম।।*
*🙏বানান,ভুল ক্ষমা করবেন🙏*
*০৬|০১|২০২৩*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

