✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৫৪. রামায়ণ 🙏 তুলসী দাস ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ রামায়ণ 🙏 তুলসী দাস 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*৫৪ তুলসীদাস রামায়ণ🎎*
*🎎শ্রীরামচন্দ্রকে বরবেশে দেখে সীতাদেবীর মাতা সুনয়নাদেবী অত্যন্ত সুখ অনুভব লাভ করলেন।পরম মঙ্গলময় সময় অর্থ্যাৎ বিয়ের লগ্ন এগিয়ে আসছে আর বিয়ে হয়ে গেলেই আমার হৃদয়ের মণি চলে যাবে এই চিন্তাই,মহারাণী নয়নবারি রোধ করে সমাজের এই নিয়ম মনে করে প্রসন্নচিত্তে শ্রীরামচন্দ্রকে বরবেশে বরণ করে নিলেন।সব অনুষ্ঠানই বেদবিহিত রীতি ও কুলাচার অনুসারে উত্তমরূপে করা হল।(পঞ্চশব্দ=তন্ত্রী,করতাল,ঝাঁঝ,নাকাড়া ও ভূরী বাদ্যের শব্দ) (পঞ্চধ্বনি= বেদধ্বনি,বন্দকধ্বনি,জয়ধ্বনি, শঙ্খধ্বনি ও উলুধ্বনি) ও মঙ্গলগীত পরিবেশন চলতে লাগল।যাবার পথে গালিচা পাতা হল। মহারাণী সুনয়না দেবী বরণ করে অর্ঘ্য দিলেন।তখন শ্রীরাচন্দ্র বিবাহ মন্ডপের দিকে অগ্রসর হলেন।তখন মহারাজ দশরথ সপার্ষদ আসন গ্রহণ করলেন।যথাসময়ে দেবতাগণ পুষ্পবৃষ্টি করছিলেন আর ভূদেব ব্রাহ্মণগণ শান্তিবচন উচ্চারণ করছিলেন।ভূমি আকাশ বাতাস আনন্দে উল্লাসে পরিপূর্ণ হল।এইভাবে শ্রীরাম বিয়ের মন্ডপে উপস্থিত হলেন।অর্ঘ্য দান করে সসম্মানে আসন দান করা হল।বরাসনে বিরাজমান শ্রীরামচন্দ্র।বরণাদি সম্পন্ন হলে ভাল ভাবে বরকে দেখে রমণীকুল খুব সুখ পেলেন।তাঁরা বহু পরামাণে মণিমাণিক্য বস্ত্রালঙ্কার উপহাররূপে দান করে আনন্দে মঙ্গলগান করতে লাগলেন।ব্রহ্মাদি দেবতাগণ শ্রেষ্ঠ ব্রাহ্মণ বেশ ধারণ করে কৌতুকলীলা প্রত্যক্ষ করছেন।রঘুকুল পদ্ম বিকাশকারী ভানু রামচন্দ্রের শোভা স্বচক্ষে প্রত্যক্ষ করে তাঁরা ধন্য হলেন।বৈদিক রীতিনীতি ও লোকাচার পালন করে এইবার রাজর্ষি জনক ও মহারাজ দশরথ পরস্পরের সঙ্গে মিলিত হলেন।বৈবাহিকের মধ্যে এমন সুসম্পর্ক দেবতাদের প্রসন্নতা দান করল।তাঁরা আলোচনা করতে লাগলেন=সৃষ্টিকাল হতে আমরা কত বিয়ে দেখলাম ও শুনলাম কিন্তু সর্বত্রভাবে ঐশ্বর্যপূর্ণ অথচ সুসংগত এমন বৈবাহিক আমরা আজ পর্যন্ত দেখিনি।মহারাজ দশরথকে বিয়ের মন্ডপে নিয়ে যাবার জন্য গালিচা পাতা হল।রাজর্ষি জনক স্বয়ং তাঁকে পর সমাদরে অর্ঘ্যদান করে বিয়ের মন্ডপে নিয়ে গেলেন।*
*মন্ডপের রচনা কলাকৌশল ও রুচির বিন্যাস মুনি-মনকেও মুগ্ধ করিল।অতিথিবৎসলরাজর্ষি জনক সকলের বসিবার জন্য নিজেই সিংহাসন বয়ে নিয়ে এলেন।অতঃপর রাজর্ষি ঋষি বশিষ্ঠদেবকে কুলদেবতাসম পূজার্চনা করলেন আর বিনম্র চিত্তে তাঁর আশীর্বাদ গ্রহণ করলেন।ঋষি বিশ্বামিত্রের পূজার্চনা করবার সময়ে জনকরাজার প্রীতির আতিশয্য দেখা গেল।রাজর্ষি জনক তারপর কামদেবাদি ঋষিদের পরম প্রীতি সহকারে পূজার্চনা করলেন।সকলেই দিব্য আসন লাভ করলেন।তাঁদের আশীর্বাদকে রাজর্ষি জনক মাথা নত করে গ্রহণ করলেন।অতঃপর তিনি অযোধ্যাপতি দশরথকে ঈশ্বরজ্ঞানে পূজার্চনা করলেন।তিনি করজোড়ে মহারাজ দশরথের শুভাগমনকে তাঁর পরম সৌভাগ্য ও সম্পদরূপে চিহ্নিত করলেন।রাজর্ষি জনক সকল বরযাত্রীদের বৈবাহিকসম সম্মান প্রদর্শন করে অতি সমাদরে পূজার্চনা করলেন।(অতিথি ভগবান ), তিনি তাঁদের যথোচিত আসনও দিলেন।বরযাত্রীদের আপ্যায়নে রাজর্ষি জনক দান,মান,বিনয় ও সুমধুর বাক্য কোনটাই বাদ দিলেন না।রামচন্দ্রের মাহাত্ম্য সম্বন্ধে যাঁরা সম্পূর্ণ জ্ঞানী ছিলেন সেই ব্রহ্মা,বিষ্ণু,মহেশ্বর,দিকপাল ও সূর্য্য ব্রাহ্মণের বেশ ধরে প্রীতিপূর্বক লীলা দেখছিলেন। রাজর্ষি জনক তাঁদেরও দেবতা জ্ঞানে পূজার্চনা করলেন আর চিনতে না পেরেও তাঁদের উত্তম আসন প্রদান করলেন।*
*🙏বানান,ভুল ভ্রান্তি মার্জনীয়🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


