✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৪. পরম বৈষ্ণব রুইদাস ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁পরম বৈষ্ণব রুইদাস 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*পরম বৈষ্ণব রুইদাস,চতুর্থ পর্ব*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*আজ কি হল রামদাস? বল সব খুলে বল?রামদাস বললেন,বলছি প্রভু!আজও তিনি আমায় বললেন= বাবা এই দুর্যোগে আর আপনি দোরে দোরে ঘুরে না বেড়িয়ে আমার কাছ থেকেই ত্রিশ মুষ্টি চাল নিয়ে যান।আপনার পরনের বসন সিক্ত,চরণ যুগল কর্দমাক্ত। গুরুদেব বললেন, কি করলে তুমি? রামদাস বললেন, আমি গ্রহণ করেছি গুরুদেব! কি সর্বনাশ!কে সেই মহিলা? এখানকার বিখ্যাত সুদখোরের স্ত্রী।* *🌻গর্জে উঠলেন রামানন্দ স্বামী,বললেন,এদিকে এসো। রামদাস এগিয়ে যেতেই তাঁর পিঠে রামানন্দ স্বামী পদাঘাত করে বললেন,চামার কোথাকার।দূর হয়ে যাও আশ্রম থেকে।সুদখোরের দেওয়া জিনিসে কোনদিন দেবতার ভোগ হয় না একথা তুমি জাননা পাষন্ড!ব্রাহ্মণের ঘরে জন্মেও তুমি চামারের মত আচরণ করেছ=পরজন্মে তুমি চামারের ঘরে জন্ম গ্রহণ করবে।ত্রিশ মুষ্টি চাল নেবার জন্য তোমাকে ত্রিশ বছর অপেক্ষা করতে হবে।তারপর তুমি শ্রীরামচন্দ্রের দর্শন পাবে।যাও এখুনিই তুমি দূর হয়ে যাও।*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৪. পরম বৈষ্ণব রুইদাস ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻রামদাস অঝোরে কাঁদছেন।সারাদেহ যেন তাঁর মুচড়ে দুমড়ে একাকার হয়ে যাচ্ছে।রামদাস গুরুদেবের শ্রীচরণে করজোড়ে নিবেদন করলেন,চামারের ঘরে জন্ম হলে তো সেই মানুষের ঘরেই জন্ম হল।আমি কীট-পতঙ্গ হয়েও জন্ম নিতে রাজী আছি।প্রভু শুধু আশীর্বাদ করুন,আমি যেন ভগবান শ্রীরামচন্দ্রকে কোনদিনও ভুলে না যায়।যেখানেই জন্মায় তাঁর নাম যেন আমার সারা দেহে মনে জড়িয়ে থাকে।বড় শান্তি আমার,তবুও তো ত্রিশ বছর বাদে তাঁর দর্শন পাবো।কত জনে কোটি কোটি জনম তপস্যা করে তাঁর দর্শন পায় না।তাঁর কাছে ত্রিশ বছর তো এবেলা আর ওবেলা, আমি পরম ভাগ্যবান।*
*🌻কৃষ্ণদাস গুরুদেবের শ্রীচরণ জড়িয়ে ধরে বললেন,প্রভু রামদাসকে আপনি ক্ষমা করুন।রামদাস এই আশ্রমের প্রাণ,ওকে ফিরিয়ে নিন।তখন রামদাস বললেন,না কৃষ্ণদাস! গুরুদেবকে সত্যভ্রষ্ট করো না,তাঁর আশীর্বাদ আমার মাথায় মুকুট হয়ে থাক।আমি চলে যাব শুধু আশ্রম ছেড়ে নয়,এ দুনিয়া ছেড়েই আমি চলে যাব।কারণ এদিকে যতদিন থাকব ওদিকে তত দেরী হয়ে যাবে। রামদাস সকলের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আশ্রম ছেড়ে চলে গেলেন।*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৪. পরম বৈষ্ণব রুইদাস ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻রামদাসের মুখে সদাসবদা রামনাম।"জয় রঘুপতি রামচন্দ্র"! রামানন্দ স্বামী কাষ্ঠের পুতুলের মত দাঁড়িয়ে থেকে বললেন মন্দিরের দিকে চেয়ে-- ঠাকুর কৃপা করো।রামদাস সময় আর নষ্ট করতে দিতে চাই না,বড় আনন্দ তাঁর,তিনি শ্রীরামচন্দ্রের দর্শন পাবেন!চামার বা চর্মকার তো ভাল আরও নিকৃষ্ট কারও গর্ভে তিনি জন্ম নিতে রাজী আছেন।পশুপক্ষী,গুল্মলতা,পোকামাকড় যে কেউ তাঁর জননী হোক তাতে কি আসে যায়। ভগবানের দর্শন পাবেন এর চেয়ে বড় শান্তি বড় ভাগ্য আর কার আছে। রামদাস আশ্রম ছেড়ে চলেছেন বন-জঙ্গল পার হয়ে।সূর্য্য ডুবে গেছে অনেকক্ষণ,অন্ধকার তার চাদর বিছিয়ে দিয়েছে চারিদিকে।*
*🙏বানান, ভুল ভ্রান্তি মার্জনীয়🙏*
ক্রমশ
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



