✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৯৯. কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*৯৯ কৃত্তিবাসী রামায়ণ সংক্ষেপে*
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
*🌻🌻শ্রীরামের কল্যাণার্থ দেবকন্যাদের আগমন ও রাম-সীতা কর্তৃক বানরগণকে পুরস্কার প্রদান🌻🌻*
~~~~~~~~~~~~~~~~~~~~~~
*☘রতি সতী হৈমবতী,লীলাবতী ভানুমতী,*
*ইত্যাদি অনেক দেব-রামা।*
*☘আইলেন অযোধ্যায়,দাস-দসী সঙ্গে যায়,*
*বসন ভূষণে নিরুপমা।।*
*🌻সকল দেবকন্যাগণ হাতে ধান্য-দূর্বা নিয়ে শ্রীরামের সামনে গিয়ে জয় জয় রঘুবীর বলিয়া শ্রীরামের গুণ-গান গাহিতে লাগলেন।দেবকন্যাগণ শ্রীরামের সিংহাসনে উপবেশন দেখে খুবই আনন্দ পেলেন,*
*☘আসিয়া কিন্নরীগণে,অভিষেক নিমন্ত্রণে,*
*করিল রামের গুণগান।*
*☘বিদ্যাধর বিদ্যধরী,আসিয়া অযোধ্যাপুরী,*
*নৃত্য গীত বাদ্যের বিধান।।*
*☘যত রাজা প্রজাগণ,সকলে আনন্দ মন,*
*শ্রীরামের অভিষেক-দিনে।*
*☘নানা অর্থ বিবরণে,সন্তুষ্ট ব্রাহ্মণগণে,*
*অভিষেক কৃত্তিবাস ভণে।।*
/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/
*🌻রাম-সীতা কর্তৃক বানরগণকে পুরস্কার প্রদান🌻*
<><><><><><><><><>>>>>>>>>>>>><
*🌻ব্রহ্মলোক হতে স্বয়ং ব্রহ্মা স্বর্ণের পদ্মমালা অলক্ষ্যে শ্রীরামচন্দ্রের গলায় প্রদান করলেন।স্বর্ণ মণি-মাণিক্যের নির্মিত দিব্য হার প্রদান করলেন।সেখানে কোটি কোটি বিপ্র এলে তাঁদের অভিলাষ পূর্ণ করলেন।*
*☘পূর্ণ চৈত্রমাস পুনর্বসু যে নক্ষত্র*।
*☘শুভক্ষণে শ্রীরাম ধরেন দন্ডছত্র।।*
*🌻গলায় যে সোনার পদ্মমালা ছিল তাহা শ্রীরাম সুগ্রীবের গলে পড়িয়ে দিলেন।অঙ্গদকে নানা মণি-মাণিক্য দিয়ে সাজিয়ে দিলেন।এক এক করে সকলকেই দান দেওয়া হল কিন্তু অভিমানে নীরব হয়ে একপাশে দাঁড়িয়ে রইলেন।*
*☘শ্রীরামের দানেতে সকলে হয় সুখী।*
*☘হনুমান কেবল মুদিল দুই আঁখি।।*
*☘অপরাধ কি করিনু প্রভুর চরণে।*
*☘সবারে তোষেন,মোরে না তোষেন কেনে।।*
*🌻হনুমানের এইরকম ভাব দেখে সীতাদেবী নিজের গলার হার হাতে নিয়ে সকলের দিকে তাকাচ্ছেন, উপস্থিত বড় বড় সেনাপতিগণ বলাবলি করছে,কার এমন ভাগ্য যে, সীতামায়ের গলার হার পুরস্কার পাবে!তখন সীতার হাতে হার দেখে বললেন, "বুঝিয়া শ্রীরাম তার করেন বিধান।যারে তব ইচ্ছা যায় তারে কর দান"।।সীতাদেবী মনে মনে বলছেন আমি তো মরেই গিয়েছিলাম একমাত্র মারুতি আমায় রক্ষা করেছে,*
*☘জানকী হনুর পানে চান বারে বারে।*
*☘ধেয়ে গিয়া হনুমান গলে হার পরে।।*
*🌻হনুমান সীতাদেবীকে প্রণাম করলেন, তখন সীতা বললেন,যতকাল থাকবে পৃথিবী।রোগ পীড়া হীন বাপু হও চিরজীবী।।সীতার কাছে হনুমান অমর বর পেলেন।*
*🌻এবারে হনুমান হাতে হারটি নিয়ে ছিন্ন ভিন্ন করে দাঁতে চিবাচ্ছে,হনুমানের কীর্তি দেখে অনুজ লক্ষ্মণ হাসছেন। আবার কুপিত হয়ে লক্ষ্মণ বললেন,মারুতির গলায় হারটি দেবার কি কারণ জানতে পারি?তখন শ্রীরাম বললেন,কি কারণে হার ছিঁড়ে টুকরো টুকরো করল এর বৃত্তান্ত হনুমান জানে,তুমি হনুমানকে জিজ্ঞাসা কর।লক্ষ্মণ জিজ্ঞেস করলে,হনুমান বললেন,যে বহুমূল্য হারে রামনামের গন্ধ নেই,তাকে পরিত্যাগ করাই ভাল।তখন লক্ষ্মণ বললেন,তোমার দেহেতে তো কোন রামনাম লেখা নাই, তাহলে কি হবে?*
*☘এতেক শুনিয়া তবে পবন-নন্দন।*
*☘নখে চিরি কলেবর করিল বিদার।।*
*(বিদার=ফাঁক)*
*☘সভামধ্যে দেখাইল বিদারিয়া বক্ষ।*
*☘অস্থিময় রাম নাম লেখা লক্ষ লক্ষ।।*
*🌻হনুমানের এই দৃশ্য দেখে লক্ষ্মণ ভীষণ লজ্জা পেলেন ও মাথানত করে দাঁড়িয়ে রইলেন।তারপর লক্ষ্মণ বললেন, হনুমান! সত্যি তোমার মত ভক্ত আর শ্রীরামের নাই।*
*☘রাম জানে তোমারে শ্রীরামে জান তুমি।*
*☘তোমার মহিমা সীমা কি জানিব আমি।।*
*☘হনুমান বলে আমি বনের বানর।*
*☘রামের দাসানুদাস তোমার চাকর।।*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

