শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রীশ্রীশ‍্যামানন্দ প্রভু ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2025/10/shyamananda.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 শ্রীশ্রীশ‍্যামানন্দ প্রভু ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2025/10/shyamananda.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*🙏শ্রীশ্রীশ‍্যামানন্দ প্রভু, 
   (জ‍্যৈষ্ঠ কৃষ্ণা প্রতিপদ)।

*ও-মোর পরাণ-বন্ধু,*
          *শ‍্যামানন্দ সুখসিন্ধু।*

*আখর--- শ‍্যামানন্দ সুখসিন্ধু,*
*শ্রীগুরু-আজ্ঞা-পালনের আদর্শ মূরতি,*
               *শ‍্যামানন্দ সুখসিন্ধু।*
*শ্রীসীতানাথের প্রেম-অবতার,*
               *শ‍্যামানন্দ সুখসিন্ধু।*
*শ্রীঅদ্বৈতের দ্বিতীয় প্রকাশ,*
              *শ‍্যামানন্দ সুখসিন্ধু।*
       *প্রকট শ‍্যামানন্দরূপে--*
*অদ্বৈত অদ্বৈত আস্বাদিতে,*
         *প্রকট শ‍্যামানন্দরূপে।*
☆ ☆ ☆ ☆ ☆ ☆
*সেই তো গুণের শ‍্যামানন্দ।*

*🌷দন্ডেশ্বর গ্রামে বাস সর্বাংশে প্রবল।*
*🌷মাতা শ্রীদুরিকা পিতা শ্রীকৃষ্ণ মন্ডল।।*
*🌷ধারেন্দা-বাহাদুর-পুরেতে পূর্বস্থিতি।*
*🌷শিষ্টলোক কহে শ‍্যামানন্দ জন্মতিথি।।*
*🌷কোন মতে মন্ডলের নাহি প্রতিবন্ধ।*
*🌷পুত্র-কন‍্যা গত হৈলে হৈল শ‍্যামানন্দ।।*
*🌷জন্মিলেন শ‍্যামানন্দ অতি শুভক্ষণে।*
*🌷যে দেখে বারেক তার মহানন্দ মনে।।*

*আখর-- সবার মনে আনন্দ।*
         *দেখি বদন শ‍্যামানন্দ,*
                *সবার মনে আনন্দ।*

*🌷গ্রামবাসী স্ত্রীগণ কহয়ে বার বার।*
*🌷এখন দুঃখীয়া নাম রহুক ইহার।।*
*🌷মাতাপিতা দুঃখসহ পালন করিল।*
*🌷এই হেতু দুঃখী নাম প্রথমে হইল।।*
*🌷দিনে দিনে বাড়ে দেখি সবার উল্লাস।*
*🌷পরম-অদ্ভুত চেষ্টা হইল প্রকাশ।।*
*🌷কখন না যায় অন‍্য-বালকের মেলে।*
*🌷ব‍্যাকরণ-আদি-পাঠ হইল অল্পকালে।।*
*🌷গৌরনিত‍্যানন্দাদ্বৈতগণের চরিত।*
*🌷বৈষ্ণবের মুখে শুনে হইয়া সাবহিত।।*

*আখর-- আর কিছু ভাল লাগে না।*
*নিতাই-গৌর-সীতানাথের গুণ বিনা,*
   *আর কিছু ভাল লাগে না।।*

*🌷নিরন্তর সেই গুণ করয়ে কীর্তন।*
*🌷নদীর-প্রবাহ প্রায় ঝরে দু'নয়ন।।*

*আখর--- তিন-প্রভুর গুণ গায়।*
       *নিতাই গৌর সীতানাথ,*
      *তিন-প্রভুর গুণ গায়।*
   *স্বাভাবিক স্ব-ভাবে, তিন-প্রভুর গুণ গায়।*
*ভাসে দুটি-নয়ন-ধারায়, তিন-প্রভুর গুণ গায়।।*

*🌷সদা রাধাকৃষ্ণ-লীলামৃত করে পান।*
*🌷পিতামাতা-সেবায় অত‍্যন্ত সাবধান।।*
*🌷পিতা-মাতা পুত্রে যোগ্য দেখিয়া কহয়।*
*🌷কৃষ্ণমন্ত্রে দীক্ষা লহ যথা মনে লয়।।*

*আখর--- প্রাণ কেঁদে উঠল,*
     *দীক্ষা-গ্রহণের কথা শুনে,*
                *প্রাণ কেঁদে উঠল।*
*দীক্ষা গ্রহণ করবে সেইখানে,*
*যা আছে তার প্রাণে প্রাণে,*
 *দীক্ষা----------সেইখানে।*
   *সদাই বিহ্বল গোরাগুণে।।*

        *সদাই প্রাণ কাঁদছে,*
   *গৌরাঙ্গ-বিহার-কথা শুনি, সদাই প্রাণ কাঁদছে।*
*কিছুই দেখতে পেলাম না বলে, সদাই প্রাণ কাঁদছে।*

*নিশিদিশি গৌর-গুণে ঝুরে,*
*আর তো মন থাকে না রে,*
*নিশিদিশি---------ঝুরে।*
*🍀সে,-- আর কি ঘরে রইতে পারে।।*
*যার,--- প্রাণ কেঁদেছে গৌর-গুণে,*
*সে, আর কি ঘরে রইতে পারে।।* 
      *সদাই বিহ্বল গোরা-গুণে।।*

*🌻তাই, গৃহ পরিহরি দূরে,*

*আখর--- পূর্বে ইঙ্গিত পেয়েছেন,*
   *স্বপ্নাদেশে প্রাণ-গৌরহরির,*
          *পূর্বে ইঙ্গিত পেয়েছেন।*
*তোমার প্রভু হৃদয়চৈতন‍্য।।*

*গৌরীদাস-পন্ডিতের শিষ‍্য,*
  *তোমার প্রভু হৃদয়চৈতন‍্য,*
     *যাও ত্বরায় অম্বিকাপুরে।*
*হৃদয়চৈতন‍্য-পদে বিকাও গিয়ে,*
     *যাও ত্বরায় অম্বিকাপুরে।*
    *প্রাণগৌর-কৃপা ইঙ্গিত পেয়ে,*
       *পাগল হয়ে ছুটলেন----*

*গৃহ পরিহরি দূরে,আনন্দে অম্বিকাপুরে,*
          *আইলেন প্রভুর ভবনে।।*

*আখর--- ব‍্যাকুল হয়ে কাঁদে রে।*
*অম্বিকার পথে যেতে, ব‍্যাকুল হয়ে কাঁদে রে,*
*মনে মন গণে রে---*
*কতক্ষণে দেখতে পাব, মনে---গণে রে।*
*শ্রীগুরুদেবের চরণ, কতক্ষণে দেখতে পাব।*
*প্রভু হৃদয়চৈতন‍্য, কতক্ষণে দেখতে পাব।*

*জেনেছেন প্রাণে প্রাণে--*
*ঠাকুর হৃদয়চৈতন‍্য, জেনেছেন প্রাণে প্রাণে।*
*শ‍্যামানন্দ আসিছে এখানে,*
   *জেনেছেন প্রাণে প্রাণে।*

*তাই-- পদপানে চেয়ে আছে,*
*কতক্ষণে আসবে শ‍্যামানন্দ ব'লে, তাই-- পথপানে চেয়ে আছে।*
      *হৃদয়চৈতন‍্যে দেখি।*
*তাই নাম হৃদয়চৈতন‍্য,*
*তাঁর হৃদে বিহরে চৈতন্য,*
*তাই নাম হৃদয়চৈতন‍্য।।*

*🌷হৃদয়চৈতন‍্যে দেখি,*
*🌷অঝোরে ঝরয়ে আঁখি,*

*আখর--- যেন--কতকালের পরিচয়।*
        *বহুদিন দেখা হয় না---*
     *কিন্তু যেন, কতকালের পরিচয়।*
             *অঝোরে নয়ন ঝরে।*
   *নিত‍্য সম্বন্ধ তার তাই,*
       *অঝোরে নয়ন ঝরে।*
   *স্বাভাবিক অনুরাগে,*
  *অঝোরে নয়ন ঝরে।*
*এই তো আমার প্রভু ব'লে,*
    *অঝোরে নয়ন ঝরে।*
*এই তো আমার প্রভু ব'লে,*
*সর্বাভীষ্টদাতা---এই------ব'লে।।*

*হৃদয়চৈতন‍্য দেখি, অঝোরে নয়ন ঝরে,*
         *ভূমিতে পড়য়ে লোটাইয়া।*

*আখর--তোমার-- ক্রীতদাস এসেছে ব'লে,*
*তোমার কৃপা-আকর্ষণ বলে,*
*তোমার-- ক্রীতদাস এসেছে ব'লে।*

   *টেনে এনেছ নিজ-বলে,*
*সংসার কূপ-হতে তুলে, টেনে এনেছ নিজ-বলে।*

 *দেখ প্রভু নয়ন মেলে,*
*চিরদাস পড়ে চরণতলে,*
 *দেখ------------মেলে।*

*🌷শিরে ধরি, সে-চরণ,*

*আখর--*
*শ্রীগুরু-হৃদয়চৈতন‍্য চরণ,*
            *তাহার সর্বস্বধন।*

*শিরে ধরি, সে-চরণ,*
*করি আত্ম-সমর্পণ,*

*আখর-- প্রাণে প্রাণে আগেই হয়েছিল,*
    *শ্রীগুরুপদে আত্ম-সমর্পণ,*
   *প্রাণে------------হয়েছিল।*
*আর আমার কেউ নাই হে,*
*ঐ চরণে শরণ নিলাম, আর আমার কেউ নাই হে।*

*🌷এক-ভিতে রহে দাঁড়াইয়া।*
*আখর--- ভক্তির স্বভাব দৈন‍্যে।*
           *কত অপরাধী যেন,*
       *ভক্তির--------দৈন‍্যে।*

*🌷দেখি শ‍্যামানন্দ-রীত,ঠাকুর করিয়া প্রীত,*

*আখর-- এসো এসো আমার বাপ ব'লে।*
      *বাহু পসারি কৈল কোলে,*
*এসো এসো আমার বাপ ব'ল।*
*🌷নিকটে রাখিয়া শিষ‍্য কৈল।*

*আখর-- এ তো নূতন শিষ‍্য করা নয়,*
   *শ‍্যামানন্দ তাঁর নিত‍্যদাস হয়,*
*এ তো নূতন শিষ‍্য করা নয়।*

*করি অনুগ্রহ অতি, শিখাইয়া ভক্তি-রীতি,*
     *নিতাই-চৈতন‍্যে সমর্পিল।।*
*🌻এ যে তোমাদের নিত‍্যকিঙ্কর-- দোঁহে প্রভু কর অঙ্গীকার।*

*🌷নিতাই-চৈতন‍্যে সমর্পিল।।*
*🌷শ্রীহৃদয়চৈতন‍্যের দায় উপজিল।*
*🌷দুঃখী নাম পূর্বে কৃষ্ণদাস নাম থুইল।।*
*🌷দুঃখীকৃষ্ণদাস নাম হইল বিদিত।*
*🌷নিজ-ইষ্ট-সেবায় হইল নিয়োজিত।।*

*আখর-----*
*কি বলব সে সেবার কথা,*
      *ঠাকুর শ্রীশ‍্যামানন্দের,*
*কি বলব সে সেবার কথা।*

*আদর্শ শ্রীশ‍্যামানন্দ,*
*শ্রীগুরু আজ্ঞা পালনের,*
*আদর্শ শ্রীশ‍্যামানন্দ।*

*কি বলব সে নিষ্ঠার কথা,*
*সঙরিলে প্রাণ কেঁদে উঠে,*
*কি বলব সে নিষ্ঠার কথা।।*

*শ্রীগুরু আজ্ঞা পালনে যথাবিধি,*
*কি বলব শ‍্যামানন্দ-রীতি,*
*শ্রীগুরু----------যথাবিধি।।*

*আদেশিলেন হৃদয়চৈতন‍্য,*
*প্রাণপ্রিয় শ‍্যামানন্দে,*
*আদেশিলেন হৃদয়চৈতন‍্য,*
*ফুলবাটিতে জল দিতে---*
*প্রভুনিতাই-প্রাণগৌরাঙ্গের, ফুলবাটিতে জল দিতে,*
*আদেশিলেন হৃদয়চৈতন‍্য।।*

*এই সেবা দিলেন তারে,*
*পুষ্পবাটিতে জল সেচন,*
*এই-----------------তারে।*

*শ্রীগুরু-আজ্ঞা করি শিরোধার্য‍্য,*
*জল সেচন করে শ‍্যামানন্দ,*
*মাথায় লয়ে মৃৎকুম্ভ,*
*জল সেচন করে শ‍্যামানন্দ,*
*আর---নাই তার কোন লক্ষ্য,*
*জল--------------শ‍্যামানন্দ।*

*অপূর্ব সে আজ্ঞা পালন,*অন‍্য কিছুতেই নাই মন,*
*অপূর্ব সে আজ্ঞা পালন।*

*যায় শ‍্যামানন্দ গঙ্গাতীরে,*
*ভাসি দুটি নয়ন নীরে,*
*যায় --------------গঙ্গাতীরে,*
*হা নিতাই গৌরাঙ্গ ব'লে,*
*যায়--------------গঙ্গাতীরে।।*

*নয়ন জলে ভাসে শ‍্যামানন্দ,*
*মস্তকে তার গঙ্গা-কুম্ভ,*
*নয়ন------------শ‍্যামানন্দ।*

*আনিয়া সে গঙ্গাবারি,*
*মাথায় মৃৎকুম্ভ করি,*
*আনিয়া সে গঙ্গাবারি।*

*নিরন্তর করে সেচন,*
*নিতাই-গৌরের ফুল বাটিতে,*
*নিরন্তর করে সেচন।*

*আজ্ঞা পালনে উনমত,*
*দেহ স্মৃতি নাই শ‍্যামানন্দের,*
*আজ্ঞা পালনে উনমত।*

*আহার নিদ্রার আবেশ নাই,*
*জল সেচন করে সদাই,*
*আহার----------------নাই।*

*জল বহন করতে করতে,*
*মাথায় মৃৎকুম্ভ লয়ে,*
*জল-----------------করতে,*
*মাথায় তার ঘা হল,*

*তাতে হল পোকার জন্ম,*
.*কুম্ভ-জলে প'চে প'চে,*
*তাতে ------------------জন্ম,*
*দেহ স্মৃতি নাই শ‍্যামানন্দের।।*

*দেখলেন হৃদয়চৈতন‍্য,*
*শ‍্যামানন্দের অপূর্ব ব‍্যবহার,*
*দেখলেন হৃদয়চৈতন‍্য,*
*মাথা বেয়ে পড়ছে পোকা।*

*আর কি প্রভু রইতে পারে,*
  *কৃপাসিদ্ধ করলেন তারে,*
*শ‍্যামানন্দের সেবা-নিষ্ঠা দেখে,*
*কৃপাসিদ্ধ করলেন তারে,*
 *মনে মনে গণিলেন,*
*এ তো যোগ্য দেহ বটে,*
*গোস্বামীগণের আজ্ঞা পালনের,*
*এ তো যোগ্য দেহ বটে।*

*এই শুদ্ধ আধার লয়ে,*
*গেলে মধুর বৃন্দাবনে,*
*গোস্বামীগণের চরণে,*
*গেলে মধুর বৃন্দাবনে,*
*অভিলষিত ফল পাবে,*
*এ তো যোগ্য আধার বটে,*
*গোস্বামীগণের কৃপা পাবার,*
*এ তো যোগ্য আধার বটে,*
*ভক্তি যাজন করিবার,*
*এ ---------------------বটে।*

*পাঠাইব ব্রজ বনে,*
*অচিরে দুঃখী-কৃষ্ণদাসে,*
*পাঠাইব ব্রজ বনে,*
*গোস্বামীগণের চরণে,*
*পাঠাইব ব্রজবনে।*

*শুধু কি মুখের কথায় মিলে,*
*শ্রীগৌরাঙ্গগণের কৃপা,*
*শুধু কি মুখের কথায় মিলে,*
*এমন---গুরু আজ্ঞা পালন না করিলে,*
*শুধু-------------------মিলে,*
 *তাই---পাঠাইলেন বৃন্দাবনে,*
*হৃদয়চৈতন‍্য কৃষ্ণদাসে,*
*তাই,------------বৃন্দাবনে,*
*তার--গুরু আজ্ঞা পালন গুণে,*
*তাই,--------------বৃন্দাবনে,*
*তার,গোস্বামীগণের সেবাযোগ‍্য জেনে,*
*তাই---------------বৃন্দাবনে।*

*🌷কতেক দিবস পরে,পাঠাইতে ব্রজপুরে,*

*🍀আখর-- ত্বরায় যাও ব্রজবনে,*
*হৃদয়চৈতন‍্য বলেন মধুর স্বরে,*
*ত্বরায়-----------ব্রজবনে,*
*ও বাপ দুঃখী-কৃষ্ণদাস,*
*ত্বরায়-----------ব্রজবনে,*
*মিল গোস্বামীগণের সনে,*
*ত্বরায়---------ব্রজবনে।*

*গোস্বামীগণের--কৃপালাভ কর গিয়ে,*
*যাও শ‍্যামানন্দ ব্রজপুরে,*
*গোস্বামীগণের-------গিয়ে,*

*কর গিয়ে আস্বাদন*
*গোস্বামীগণের গ্রন্থগণ,*
*কর গিয়ে আস্বাদন।*

*ভক্তি-রীতি জানি কর ভজন,*
*কর গ্রন্থ অধ‍্যয়ন,*
*ভক্তি-রীতি--------ভজন।*

*আশ্রয় লও গিয়ে,*
*শ্রীজীবগোস্বামীর চরণে,*
*আশ্রয় লও গিয়ে।*

*তার--আশ্রয় নিয়ে থাক সদা,*
*মিলিবে তোমার মনঃসাধা,*
*তার--, -----------------সদা।*

     *🌷শ‍্যামানন্দ ব‍্যাকুল হইল।*

*আখর-----*
         *ব‍্যাকুল হয়ে কাঁদে রে,*
     *ব্রজে যাবার আজ্ঞা শুনে,*
       *ব‍্যাকুল-------------রে,*
   *হৃদয়চৈতন‍্য চরণে পড়ে,*
       *ব‍্যাকুল-------------রে,*
*অনিমিখে বদন-পানে চেয়ে,*
        *ব‍্যাকুল------------রে,*
*অনিমিখে বদন-পানে চেয়ে,*
*তাই প্রভু হৃদয়চৈতন‍্যের,*
*অনিমিখে--------------চেয়ে,*
     *ব‍্যাকুল হয়ে কাঁদে রে।*

*কেমন করে থাকব প্রভু,*
*চরণ-সেবায় বঞ্চিত হয়ে,*
*কেমন করে থাকব প্রভু।*

*কেমনে বাঁচব প্রাণে,*
*ও-চাঁদ-বদন না হেরে,*
*কেমনে--------প্রাণে।*

*যাব তোমার চরণ ছাড়ি,*
*তোমার আজ্ঞা শিরে ধরি,*
*যাব----------------ছাড়ি,*
*বল আবার, কতদিনে হেরব বদন-মাধুরী,*
*যাব---------------ছাড়ি।*

*কতদিনে দেখতে পাব,*
*ঐ প্রেমময় রসের বদন,*
*কতদিনে----------পাব,*
*ঐ অভয়-চরণ দু'খানি,*
*কতদিনে---------পাব।*
*আর কি দেখতে পাব হে,*
*কাতরে শ‍্যামানন্দ বলে,*
*আর---------------------হে,*
*হা প্রভু হৃদয়চৈতন‍্য,*
*আর--------------------হে।*

*আনন্দ আর ধরে না,*
*ঠাকুর হৃদয়চৈতন‍্যের,*
*আনন্দ-------------না,*
*কৃপা পাবার আধার জেনে,*
*আনন্দ---------------না।*

*বলেন, যাও বাপু বৃন্দাবনে,*
*কৃপা পাবে এই নিষ্ঠা-মনে,*
*বলেন,----------বৃন্দাবনে।*

*প্রভু নিতাই চৈতন‍্য,*

*আখর-------*
*বলে দুঃখী প্রাণে প্রাণে,*
*চেয়ে দোঁহার বদন-পান,*
*বলে-------------প্রাণে।*

*চলিলাম বটে বৃন্দাবনে,*
*শ্রীগুরু আজ্ঞা করিতে পালনে,*
*চলিলাম---------বৃন্দাবনে।*

*এই কৃপা কর দুইজন,*
*যেন, হৃদে থাকে শ্রীগুরু-চরণ,*
*এই------------দুইজন।*

*সদা যেন হৃদে জাগে,*
*প্রভু- হৃদয়চৈতন‍্য চরণ,*
*সদা---------------জাগে,*
*সর্বস্ব শ্রীগুরু-চরণ,*
*সদা--------------জাগে।*

*যেন করতে পারি আজ্ঞা পালন,*
*হৃদে ধরি শ্রীগুরু-চরণ,*
*যেন----------------পালন,*
*আমার আর কিছু নাই অন‍্য সাধন,*
*যেন-----------------পালন।*

*প্রভু নিতাই চৈতন‍্য,শ‍্যামানন্দে কৈলা ধন‍্য,*
         *যাত্রাকালে আজ্ঞামালা দিল।।*

*আখর----*
*তাঁদের আজ্ঞা-মালা লয়ে,*
*শ্রীগুরু-চরণ হৃদে ধরে।*

*🌷শ‍্যামানন্দ পথে চলে,*

*আখর-----*
*যায় যায় ফিরে চায়,*
*অম্বিকাপুর হ'তে,*
*যায়-------------চায়,*
*হৃদয়চৈতন‍্য বদন পানে,*
*যায়---------------চায়।*
*পদ, আগে ফেলতে পিছে পড়ে।।*

*শ‍্যামানন্দ, ভাসে দুটি নয়নজলে,*
*শ্রীগুরুদেবের সঙ্গ ছাড়া হলাম বলে,*
*শ‍্যামানন্দ---------নয়নজলে,*
*কতদিনে দেখতে পাব বলে,*
*শ‍্যামানন্দ-------নয়নজলে।*

*আজ শ‍্যামানন্দ ব্রজে চলে,*
*শ্রীগুরু আজ্ঞা পালন তরে,*
*আজ---------------চলে।*

*শ‍্যামানন্দ পথে চলে,ভাসয়ে আঁখির জলে,*
          *সোঙরিয়া প্রভুর গুণগান।*

*আখর----*
*ব‍্যাকুল হয়ে কাঁদে রে,*
*পথে যেতে শ‍্যামানন্দ,*
*ব‍্যাকুল-------------রে*

*কি অহৈতুকী কৃপা তোমার,*
*আমি কি যোগ্য ব্রজে যাবার,*
*কি-------------তোমার।*

*🌷একাকী কতেকদিনে, প্রবেশিলা বৃন্দাবনে,*
        *বহুতীর্থ করিলা ভ্রমণ।।*
*🌷নবদ্বীপ-আদি-স্থান করিলা দর্শন।*
*🌷সর্বত্র মাগিল প্রেমভক্তি মহাধন।।*
*🌷শ্রীগৌড়মন্ডল বলি' করয়ে ফুৎকার।*
*মুখ বুক বাহিয়া পড়ে অশ্রুধার।।*
*😭শ‍্যামানন্দ ব‍্যাকুল হয়ে কাঁদে।।*

*আখর--"----*
*আর কি দেখা দিবে মোরে,*
*হা গৌড়মন্ডল-ভূমি,*
*আর------------------মোরে।*

*🌷নিত‍্যানন্দাদ্বৈতচৈতন‍্যের পরিকর।*
*🌷লইতে সে সব নাম কাঁদে নিরন্তর।।*
*😭ব‍্যাকুল হয়ে কাঁদে রে----*

*আখর-----*
*এই কৃপা কর গৌরাঙ্গগণ,*
*যেন, আমার মনঃসাধ হয় পূরণ,*
*এই----------গৌরাঙ্গগণ।*

*যেন,গুরু-আদেশ পালন করতে পারি,*
*কেবল তার সুখের লাগি,*
*যেন,------------------পারি।*

*🌷প্রভুকে প্রার্থনা পুনঃ করে বারে বারে।*
*🌷শ্রীগৌড়মন্ডল কৃপা করুন আমারে।।*

*আখর----*
*তাইতে প্রার্থনা করে,*
*শ্রীগৌড়মন্ডলের কৃপা,*
*তাইতে-----------করে।*

*নিতাই-গৌরের চরণ মিলে,*
*শ্রীগৌড়মন্ডলের কৃপা হলে,*
*নিতাই--------------মিলে।*

*একাকী কতেকদিনে, প্রবেশিলা বৃন্দাবনে,*
       *বহুতীর্থ করিলা ভ্রমণ।।*

*আখর-----*
*কাঁদতে কাঁদতে যায় রে,*
*শ‍্যামানন্দ ব্রজের পথে,*
*কাঁদতে--------------রে,*
*ভাসি দুটি নয়ন ধারে,*
*কাঁদতে------------রে।*

*বলে-- দেখতে ত পাব না,*
*প্রভু--পাঠালেন বটে বৃন্দাবনে,*
*বলে--, -------------পাব না,*
*শ্রীরূপ---সনাতনে-------*
*বলে, ---------------পাব না,*
*তাঁরা--করেছেন লীলা সাঙ্গোপন,*
*বলে, ---------------পাব না।*

*দিবেন কি মোরে পদাশ্রয়,*
*শ্রীজীব-গোস্বামী মহাশয়,*
*দিবেন----------পদাশ্রয়।*

*দেখিয়া শ্রীবৃন্দারণ‍্য,আপনা মানয়ে ধন‍্য,*
     *আনন্দে ধরিতে নারে থেহা।*

*আখর---*
*বলে,এ কি-কৃপা কৈলে হে,*
*হা প্রভু হৃদয়চৈতন‍্য,*
*বলে, -------------কৈলে হে।*

*ব্রজপুরী দেখাইলে----*
*আমা হেন অযোগ‍্যে,*
*ব্রজপুরী দেখাইলে----*

*সিক্ত হৈয়া নেত্রজলে, লোটাইয়া ভূমিতলে,*
        *বিপুল পুলকময় দেহা।।*
*গিয়া গিরিগোবর্ধনে,কৈলা যা আছিল মনে,*
         *শ্রীরাধাকুন্ডের তটে আসি।*

*আখর----*
*প্রাণ কেঁদে উঠল রে,*
*এই ত সেই কুন্ডতীর,*
*প্রাণ কেঁদে উঠল রে,*
*এই ত সেই কুন্ডতীর,*
*মধ‍্যাহ্ন বিহার ভূমি,*
*এই ত সেই কুন্ডতীর,*
*প্রাণ কেঁদে উঠল রে----*

*আখর--------*
*এই, কুন্ডতীরে করেন বাস।*
*গৌরপ্রিয় রঘুনাথ-দাস,*
*এই, ------------------বাস।।*

*দাস-গোস্বামী কি কৃপা করবেন মোরে,*
*আমার এমন কি ভাগ‍্য হবে,*
*দাস-গোস্বামী---------মোরে।*

*এত বলি কাঁদে রে------*
*শ‍্যামানন্দ রাধাকুন্ড তীরে,*
*এত বলি কাঁদে রে-------*

*দেখলেন দাস-ব্রজবাসী,*
*দাস-গোস্বামীর অনুগত,*
*দেখলেন-------ব্রজবাসী।*
*তাঁর প্রেমোন্মত্ততা,*
*দেখলেন দাস-ব্রজবাসী।।*

*মনে মনে গণিলেন-----*
*এ, কে এলো গৌর-প্রেমের পাগল,*
*নিশ্চয় গৌর-পরিকর হবে---*
*নৈলে এ-প্রেম কোথা পাবে,*
*নিশ্চয়-----------হবে----*
                        *(মাতান)*

*দাস-ব্রজবাসী তারে লয়ে গেলেন,** *রঘুনাথ-দাস-গোঁসাইয়ের কাছে,*
*দাস-ব্রজবাসী-------গেলেন।*

*দাস-গোস্বামী দেখি শ‍্যামানন্দ,*
*লোটাইয়া পড়িল চরণে---*
*কতশত-ধারা বহে দু'নয়নে,*
*লোটাইয়া---------চরণে,*
*দীনে কৃপা কর ব'লে----*
*লোটাইয়া-----------চরণে।।*

*প্রেমায় বিহ্বল হৈলা,দেখি অনুগ্রহ কৈলা,*
        *শ্রীদাস-গোস্বামী গুণরাশি।।*

*দাস-গোস্বামী তুললেন তারে,*
*প্রেমবাহু পসারিয়ে-----*
*দাস-গোস্বামী তুললেন তারে।*
*গৌর-কৃপার লক্ষণ দেখে---*

*ডাকি কাছে বসাইলেন---*
*তার সাত্ত্বিক বিকার দেখে,*
*মধুর স্বরে জিজ্ঞাসিলেন--*
*কে-----বাপু তুমি বটে,*
*তোমার পরিচয় বলো---*
*কে---বাপু তুমি বটে,*
*নিজ-পরিচয় দিলেন,*
*বিনয় বচনে শ‍্যামানন্দ,*
*নিজ-পরিচয় দিলেন,*
*গৌরীদাসের গণ বলে,*
*নিজ-পরিচয় দিলেন,*
*শ্রীচরণে স্থান দিয়েছেন মোরে।।*

*অহৈতুকী কৃপার বলে----*
*শ্রীচরণে-----------মোরে--*
*হৃদয়চৈতন‍্য ঠাকুর----*
*শ্রীচরণে----------মোরে---*

*আমার প্রভু হৃদয়চৈতন‍্য,*
*অম্বিকা নগরবাসী----*
*আমার প্রভু হৃদয়চৈতন‍্য,*

*গৌরদাসের গণ এই পরিচয় পেয়ে,*
*ডাকিলেন প্রেমস্বরে-----*
*কুন্ডবাসী দাস গোঁসাই---*
*ডাকিলেন প্রেমস্বরে---*
*আইস বাপু আইস ব'লে,*
*আইস বাপু তোমায় দেখি।*
*বহুদিন হতে সাধ ছিল,*
*আইস বাপু তোমায় দেখি,*
*বাহু পসারি কৈলেন কোলে,*
*জেনে রঘুনাথ শ‍্যামানন্দে,*
*বাহু পসারি কৈলেন কোলে,*
*শ্রীমুখেতে আজ্ঞা দিলেন,*
*ব্রজবনে বাস কর গিয়ে,*
*শ্রীজীবের পদাশ্রয় লয়ে,*
*ব্রজবনে বাস কর গিয়ে।।*

*শ্রীজীবের নিকটে গেলা, নিজ পরিচয় দিলা,*
       *তেঁহ কৃপা কৈলা বাৎসল‍্যেতে।*

*বাৎসল‍্য উপজিল মনে।*
*গৌরীদাসের গণ জেনে।*
*বাৎসল‍্য উপজিল মনে।*
*আপনার কাছে রাখিলেন।।*

*বাহু পসারি কৈলেন কোলে,*
*আইস বাপু আইস বলে,*
*বাহু-------------------কোলে।*
*ভজন-প্রণালী জানাইলেন,*
*গোস্বামী-গ্রন্থ পড়াইলেন।*

*যে বা মনোরথ ছিল,তাহা যেন পূর্ণ হৈল,*
       *হৃদয়চৈতন‍্য-কৃপা হইতে।।*

*সব মনোরথ পূর্ণ হল,*
*শ্রীজীবগোস্বামীর কৃপা পেয়ে,*
*সব মনোরথ পূর্ণ হল,*
*হৃদয়চেতন‍্যের কৃপায়,*
*সব মনোরথ পূর্ণ হল।।*

*শ‍্যামানন্দের সাধনের সম্বল,*
*হৃদয়চেতন‍্যের কৃপাবল,*
*শ‍্যামানন্দের সাধনের সম্বল।*

*কোন ফল বা কারে মিলে,*
*শ্রীগুরু-কৃপা না হইলে,*
*কোন----------------মিলে।*

*মন দিয়ে শুন ভাই,*
*শ্রীগুরু হৃদয়চৈতন‍্যের কৃপা,*
*মন দিয়ে শুন ভাই।*

*বৃন্দাবনে পাঠাইয়ে,*
*ঠাকুর শ্রীশ‍্যামানন্দে,*
*বৃন্দাবনে পাঠাইয়ে।*

*🌷শ্রীজীব-গোস্বামীরে লিখয়ে পত্রিদ্বারে।*
*🌷দুঃখী-কৃষ্ণদাস-শিষ‍্যে সঁপিনু তোমারে।।*

*যোগ‍্য-আধার জেনে,*
*তোমাদের কৃপা পাবার,*
*যোগ‍্য-আধার জেনে।*

*🌷ইহার যে মনোহভীষ্ট পূরিবে সর্বথা।*
*🌷কতদিন পরে পুনঃ পাঠাইবে এথা।।*
*🌷শ‍্যামানন্দে কহিয়া পাঠান নিরন্তর।*
*🌷শ্রীজীবে জানিবে তুমি আমার সোসর।।*
*🌷সাবধান হবে ভক্তিরত্ন উপার্জনে।*
*🌷অপরাধ নহে যেন বৈষ্ণবের স্থানে।।*

*সদাই সাবধান হবে,*
*বৈষ্ণব অপরাধ হ'তে,*
*সদাই সাবধান হবে।*

*🌷এইরূপ শিষ‍্যে সদা করে সাবধান।*
*🌷গুরু-অনুগ্রহে শ‍্যামানন্দ ভাগ‍্যবান।।*

*নিশিদিন হা-হুতাশ,*
*ঠাকুর শ্রীশ‍্যামানন্দের,*
*নিশিদিন হা-হুতাশ,*
*শ্রীজীব-পদাশ্রয়ে বাস,*
*নিশিদিশি হা-হুতাশ।*

*ব‍্যাকুল হয়ে কাঁদে রে,*
*শ্রীজীবের চরণে পড়ে,*
*ব‍্যাকুল--------------রে।*

*বল বল শ্রীজীব গোঁসাই,*
*আমি কি গৌরাঙ্গ পাব,*
*বল বল শ্রীজীব গোঁসাই। (মাতান)*

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
    ꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧


adds