✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৫০. কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
*৫০,রামায়ণ কথন সংক্ষেপে*
/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\
*🌻নিকষা রাবণকে উপদেশ দিলেন, যদি আমার কথা মেনে চল তবে অক্ষত থাকবে নচেৎ ধূলিস্যাৎ হবে।*
*আমার বচন শুন পুত্র লঙ্কেশ্বর।*
*সীতাদেবী দেহ গিয়া রামের গোচর।।*
*সীতা দিয়া রামের সহিত কর প্রীতি।*
*নতুবা তোমার নাহি দেখি অব্যাহতি।।*
*🌻মায়ের কথা শুনে রাবণ ক্রুদ্ধ হয়ে কুড়ি চক্ষু রাঙ্গা করে নিকষার দিকে তাকাতেই নিকষা সেখান হতে চলে গেল।তখন রাবণ ভাবতে লাগলেন কেমন করে রামকে আটকান যায়।*
*রাবণ রাক্ষসগণে ডাক দিয়া আনে।*
*দিকে দিকে রাখিল সে লঙ্কার রক্ষণে।।*
*মহোদরে দক্ষিণে রাখিল দশানন*।
*একলক্ষ রাক্ষস সে দ্বারেতে ভিড়ন।।*
*(ভিড়ন=সমাবেশ)*
*পশ্চিমে রাখিল ইন্দ্রজিতে যে প্রধান।*
*রাক্ষস অর্বুদ কোটি পর্বত প্রমাণ*।।
*পূর্ব দ্বারে রাখিল প্রহস্ত সেনাপতি*।
*তিন কোটি রাক্ষস যে তাহার সংহতি।।*
*রহিল উত্তর দ্বারে আপনি রাবণ।*
*তিন দ্বারে যত তার ত্রিগুণ ভিড়ন*।।
*তাহার ছত্রিশ কোটি মুখ্য সেনাপতি।*
*রহিল উত্তর দ্বারে রাবণ সংহতি।।*
*🌻অপরদিকে সকল বানরগণ ধীরে ধীরে এগিয়ে দশাননের দ্বারের পার্শে উপস্থিত।*
*সুমেরুর চূড়া যেন আকাশেতে লাগে।*
*সেইমত উচ্চ গিরি তিরিশ যোজন*।
*তাহাতে উঠিলে হয় লঙ্কা দরশন।।*
*পর্বতে চড়েন রাম সহ সেনাগণ।*
*সঙ্গেতে সুগ্রীব রাজা আর বিভীষণ।।*
*পর্বত উপরে রাম করেন দেয়ান।*
*(দেয়ান=সভা)*
*দেখেন সে লঙ্কা বিশ্বকর্মার নির্মাণ।।*
*🌻পর্বতের উপরে রামচন্দ্র বেশ কয়েক রাত্রি যাপন করলেন।এই সময়ের মধ্যে একদিন রাত পোহানোর পূর্বেই রামচন্দ্র লঙ্কা ভ্রমণ করে দেখলেন। লঙ্কার আশেপাশের পরিস্থিতি নিজ নয়নে দেখে পরবর্তী ক্রিয়া শুরু হবে। রাম বললেন,পাঁচদিন হয়ে গেল রাবণ তো আমাদের প্রতি রণে এলো না কি ব্যাপার বিভীষণ? আমাদের বানরসৈন্যগণের শব্দে হয়ত রাবণ ভয় পেয়ে চুপচাপ আছে।তবে একজনকে পাঠিয়ে আশেপাশের পরিস্থিতি দেখে আসলে ভাল হয়।রাম তখন হনুমানকে ডেকে বললেন,তুমি একবার দেখে এসো কোথায় কি আছে। তখন অঙ্গদ বলল আমাকে যাবার জন্য অনুমতি দেওয়া হোক,সর্বজনের মধ্যে অনুমতি দেওয়া হলে রাম বললেন,অঙ্গদ!*
*শ্রীরাম বলেন,শুন হে অঙ্গদ বলী।*
*রাবণ রাজারে কিছু দিয়ে এস গালি।।*
*অঙ্গদ বলেন,প্রভু এবা কোন কথা।*
*নখে ছিঁড়ি আনিব তাহার দশ মাথা।।*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৫০. কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻অঙ্গদ যাত্রা করবে এমন সময় বিভীষণ বললেন, আমার দাদা লঙ্কেশ্বরকে বলিও,নিজ দুরাচার কর্ম যেন মনে করে।মুহূর্ত্যের মধ্যে লঙ্কাপুরীতে প্রবেশ করে দেখল,পাত্রমিত্র নিয়ে বসে আছে রাবণ। নিজেদের সেনার শক্তি নিয়েই গর্ব করছে। আর কেমন করে রাম লক্ষ্মণ ও বানরগণকে বধ করা যায় এই যুক্তিবুদ্ধি করছেন।*
*🌻এমন সময়ে অঙ্গদ সভার ভিতর গেল।অঙ্গদের দেহের বর্ণন।*
*এই যুক্তি রাবণরাজা করিতেছিল বসে।*
*এমত কালে অঙ্গদ বীর উত্তরিল এসে।।*
*প্রকান্ড শরীর তার,মন্দ মন্দ গতি।*পূর্বাঞ্চল হৈতে যেন এল দিনপতি।।*
*আকাশ দেউটি যেন দুই চক্ষু জ্বলে।*
*মস্তক ঠেকেছে বীরের গগন-মন্ডলে।।*
*রাবণের সেনাপতি দ্বারে ছিল যারা।*
*অঙ্গদের অঙ্গ দেখে ভঙ্গ দিল তারা।।*
*বড় বড় বীর ছিল রাজার রক্ষক।*
*তক্ষক দেখিয়া যেন পলায় মূষিক।।*
*🌻অঙ্গদ,মেঘনাদকে বলছে,কিরে!এখানে এতযত বসে আছে এরা কি তোর বাবা?তার জন্য লঘু-গুরু মানিস না।*
*তারি জন্যে এত তেজ লঘু গুরু না মানিস।*
*তোর বাপের এত তেজ ইন্দ্র বেঁধে আনিস।।*
*ধন্য নারী মন্দোদরী ধন্য তোর মাকে।*
*এক যুবতী এতেক পতি ভাব কেমনে রাখে।।*
*🌻তোর কোন বাপ তিন লোক বিজয় করল। কোন বাপ তোর কোথায় গিয়েছিল পরিচয় দে।কোন বাপ তোর চেড়ির অন্ন খেয়েছিল পাতালে? কোন বাপ তোর বাধা ছিল অর্জুনের অশ্বশালায়? কোন বাপ তোর মান্ধাতার বাণে দাঁতে তৃণ করেছিল?কোন বাপ তোর মিথালায় ধনুক ভাঙ্গতে গিয়েছিল?কোন বাপ তোর কৈলাসপর্বত তুলতে গিয়েছিল? তোর কোপ বাপ বধূর সঙ্গে আসক্ত হয়ে ছিল? তোর কোন বাপের ভগ্নি হরণ করেছিল মধুদৈত্য।তোর কোন বাপ জব্দ হয়েছিল জামদগ্ন্যের তেজে? আমার বাবা তোর কোন বাপকে লেজে বেঁধেছিল? এক এক করে সব কথা বললাম তোর বাপের বুঝলি?*
*সূর্পনখা রান্ডী যারে করাইল দীক্ষা।*
*দন্ডক-বনে যে মাগিয়া খাইল ভিক্ষা।।*
*শঙ্খের কুন্ডল কর্ণে রক্ত-বস্ত্র প'রে।*
*ডম্বরু বাজায়ে ভিক্ষা করে ঘরে ঘরে।।*
*🌻অঙ্গদের এইসব কথা শুনে রাবণ লজ্জা পেয়ে মাথা হেঁট করে রইল।রাবণের লজ্জা ঘৃণা দূরে রেখে দুইজনে বাক্য যুদ্ধ শুরু হল।*
*🙏বানান, ভুল মার্জনীয়🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




