✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ *৩১,রামায়ণ কথন সংক্ষেপে* ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ রামায়ণ কথন অতি সংক্ষেপে 🙏 সূচীপত্র꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*৩১,রামায়ণ কথন সংক্ষেপে*
∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆
*🌻সুগ্রীবের রাজ্য প্রাপ্তি🌻*
*🌺বালির সমস্ত সৎকার হয়ে যাবার পর,শ্রীরাম বনে আছেন,আর সকল বানরগণ রামের কাছে গেল।শ্রীরামকে বলল,আপনি অন্তঃপুরে আসুন,রামচন্দ্র বললেন,আমি পিতার আদেশে বনবাসে এসেছি,অন্তঃপুরে প্রবেশ করব না।চতুর্দশ বছর পূর্ণ না হলে আমি কোন গৃহীর গৃহে প্রবেশ করব না।*
*চতুর্দশ বৎসর ভ্রমি বনে বন।*
*নগরে কেমনে আমি করিব গমন*।।
*সুগ্রীবেরে শ্রীরাম বলেন লও ভার*।
*রাজা হৈয়া কর তুমি রাজ্য অধিকার।।*
*ফালিকে মারিয়া বড় পাইলাম লাজ।*
*এই হেতু অঙ্গদেরে কর যুবরাজ।।*
*(যুবরাজ=রাজা বর্তমান থাকতে যিনি রাজ্যের ভাবী রাজা বলে স্বীকৃত হন)।*
*⭐তারপর শ্রীরাম বললেন,মিত্র!তারাদেবীকে সদাসর্বদা ভাল রেখ, আর তার কথায় কর্ম করবে অর্থ্যাৎ তার মন্ত্রণায় চলবে অতি বিচক্ষণা নারী।* *রাম মিত্রকে ডাকলেন।*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ *৩১,রামায়ণ কথন সংক্ষেপে* ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌼সুগ্রীবে করিতে রাজা আইল রাজ্যখন্ড।*
*সিংহাসন বাহির করিল ছত্রদন্ড।।*
*শুভক্ষণে সুগ্রীব বসিল সিংহাসনে*।
*চারিভিতেষচামর ঢুলায় কপিগণে।।*
*ছত্রদন্ড দিল আর কিষ্কিন্ধ্যানগরী*
*অভিষেক করি দিল তারা কৃশোদরী।।*
*রাজার স্ত্রী রাজা লবে,ইহাতে কি দোষ।*
*তারা পাইয়া সুগ্রীবের বড়ই সন্তোষ।।*
*🌻এইদিকে রাজা হয়ে সুগ্রীব যখন বিভোর তখন মাল্যবান পর্বতে সীতা বিহনে রামচন্দ্রের মনের অবস্থা =*
*সীতা উদ্ধারিবে রাম,আপন বিক্রমে।*
*সীতারে আনিবে ঘরে বহু পরিশ্রমে।।*
*রামের সুখের হেতু না হয় কিঞ্চিৎ*।
*সীতা বিনা সর্বসুখে শ্রীরাম বঞ্চিত।।*
*শয়ন ভোজন তাঁর কিছু নাহি মনে*
*দিন যায় রোদনেতে,রাত্রি জাগরণে।।*
*😭সীতার শোকে শ্রীরামচন্দ্রের অনুতাপ,যা বর্ণনা করতে হৃদয় ফেটে যায়।*
*সজল জলদে শোভে বিদ্যুৎ যেমন।*
*জানকী আমার কোলে ছিলেন তেমন।।*
*এ সময়ে সুগ্রীবেরে কহিব কি মতে।*
*কটক লৈয়া চল সীতা উদ্ধারিতে*।।
*নদ নদী শুকাইবে শুষ্ক হবে পথ।*
*তবে সে হইবে মম সিদ্ধ মনোরথ*।।
*ততদিনে সীতা হবে অস্থিচর্মসার।*
*কি জানি ত্যজে বা প্রাণ বিরহে আমার।।*
*একাকিনী অনাথিনী শত্রুমধ্যে বাস।*
*কেমনে বাঁচিবে সীতা এই কয় মাস।।*
*আমা বিনা জানকীর আর নাহি মন।*
*এই ক্রোধে পাছে তারে বধে দশানন।।*
*কান্দিতে কান্দিতে সীতা মরিবে নিশ্চিত।*
*কি করিবে ভাই তুমি,কি করিবে মিত।।*
*(মিত=মিত্র বা বন্ধু)*
*🙏বানান,ভুল মার্জনীয়🙏*
*ক্রমশ*
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




