শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

62 NITYANANDA PROBHU লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

৬২. অতি গূঢ় নিত্যানন্দ 🙏 সন্ন্যাসের _পূর্বাভাস ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 🌷 GOPISHARAN DAS 📚 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2023/01/blog-post_70.html

 ✧═══════════•❁❀❁•═══════════✧
                ꧁ ৬২. অতি গূঢ় নিত্যানন্দ ꧂
      ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
     ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস  ꧂
 ✧═══════════•❁❀❁•═══════════✧
 ꧁ প্রভু নিত্যানন্দের সংক্ষিপ্ত লীলা 🙏 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
      ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
 ✧═══════════•❁❀❁•═══════════✧
( ৬২)
*অতি গূঢ় নিত্যানন্দ।*

 *সন্ন্যাসের _পূর্বাভাস*

মহাপ্রভু সর্বদায় সংকীর্তন সুখে বিহার করছিলেন।প্রেমরসে প্রভু সংসারের কি কথা, বিষ্ণু পূজাও করতে পারেন না। প্রেমে সারা শরীরের বস্ত্র ভিজে যায়। মন্দির থেকে বের হয়ে প্রভু বস্ত্র ছেড়ে পুনরায় বস্ত্র পরিধান করে বিষ্ণু পূজাতে বসেন। পুনরায় প্রেমানন্দ জলে সব বসন ভিজে যায়। পুনরায় বেরিয়ে এসে গা ধুয়ে বস্ত্র পরিবর্তন করে আবার বসেন, পুনরায় সেই অবস্থা। শেষে গদাধরকে বললেন - তুমি বিষ্ণু পূজা কর, আমার ভাগ্যে নেই। এইভাবে বৈকুণ্ঠনায়ক ভক্তিরসে নবদ্বীপে বিহার করছেন।

একদিন মহাপ্রভু গোপী ভাবে "বৃন্দাবন গোপী গোপী" বলতে লাগলেন। সেই সময় এক পড়ুয়া সেখানে ছিল। প্রভুর ভাবের মর্ম বুঝতে না পেরে বলছে "গোপী গোপী" কেন? "কৃষ্ণ কৃষ্ণ" বল নিমাই পণ্ডিত! "গোপী গোপী" বাদ দিয়ে "কৃষ্ণ কৃষ্ণ" বল। "গোপী গোপী" জপ করে কি পুণ্য হবে? "কৃষ্ণ" নাম নিলে পুণ্য হয় বেদে বলছে‌। অজ্ঞ পড়ুয়া মহাপ্রভুর ভাব কি বুঝবে?

 মহাপ্রভু  বলছেন - দস্যু কৃষ্ণ! কে তার ভজনা করে?
  কৃতঘ্ন হয়ে বিনা দোষে বালিকে মারলো। স্ত্রীজিত হয়েও সূর্পনখার নাক কান কেটে দিল। ছলনা করে বলির সর্বস্ব হরণ করে তাকে সুতল লোকে পাঠিয়ে দিল। তার নাম নিলে আমার কি হবে? এই বলে মহাপ্রভু একটা ঠেঙ্গা হাতে নিয়ে পড়ুয়াকে তাড়া করল। পড়ুয়া ঊর্ধ্বশ্বাসে ছুটে পালাচ্ছে আর পিছনে পিছনে ধাবিত হচ্ছেন প্রভু, ধর ধর বলে।
 ভক্তগণ গিয়ে মহাপ্রভুকে ধরে আনলেন। সবাই মিলে শান্ত করালেন। পড়ুয়া গিয়ে উঠল অন্যান্য পড়ুয়াগণ যেখানে ছিল।
 ঘর্মাক্ত কলেবরে দীর্ঘশ্বাস ফেলতে দেখে সকলে জিজ্ঞেস করল - ব্যাপার কি ভাই! পড়ুয়া বলছে - ভাই! আর বলো না, ভাগ্যে আজ প্রাণ বাঁচল! বড় সাধু বলে দেখতে গিয়েছিলাম নিমাই পণ্ডিতের বাড়ি! গিয়ে দেখি কিনা, "গোপী গোপী" জপ করছে!আমি বললাম - "গোপী গোপী" জপ করে কিহবে? "কৃষ্ণ কৃষ্ণ" বল! শুনে আমাকে এমন তাড়া করল আজ পরমায়ুর জোরে প্রাণে বেঁচেছি!!
 সব ব্রাহ্মণ পড়ুয়ারা রেগে গেল। পড়ুয়ারা বলছে - ভাল বৈষ্ণব তো! ব্রাহ্মণ বলেও ভয় করে না।ও এমন কি হয়ে গেছে! আমাদের মারতে আসবে? আমরাও ব্রাহ্মণের ছেলে, আমরা কি ব্রাহ্মণের তেজ ধারণ করি না? সে মারতে আসলে আমরা কেন সহ্য করব? সবাই মিলে এক হও, এবার যদি মারতে আসে, আমরাও দেখে নেব।সে জগন্নাথমিশ্রের ছেলে, আমরাও কম কিসে! এই তো কালকে একসঙ্গে পড়ছিলাম আর আজ সে গোঁসাঞি হয়ে গেল?
 পড়ুয়ারা এমনি ভাবে নানা রকম মন্তব্য করতে লাগল‌।
 অন্তর্যামী প্রভু সব বুঝতে পারলেন।

একদিন মহাপ্রভু বসে আছেন।চতুর্দিকে ভক্তবৃন্দ ঘিরে বসেছে। হঠাৎ বলছেন - "করিনু পিপ্পলিখণ্ড কফ নিবারিতে।
 উলটিয়া আরো কফ বাড়িল দেহেতে।।

 বলে অট্ট অট্ট হাসতে লাগলেন।কেউ কিছু বুঝতে পারল না। কেবলমাত্র নিত্যানন্দ প্রভু বুঝলেন মহাপ্রভুর অন্তর।

 মনে মনে ভাবছেন প্রভু শীঘ্রই ঘর ছাড়বেন। দুঃখে নিত্যানন্দের হৃদয় পূর্ণ হয়ে গেল।
 মহাপ্রভু নিত্যানন্দকে হাতে ধরে একান্তে নিয়ে বসলেন।

 প্রভু বোলে শুন নিত্যানন্দ মহাশয়।
 তোমারে কহিয়ে নিজ হৃদয় নিশ্চয়।।

 ভালই আসলাম জগত উদ্ধার করতে। উদ্ধার তো হলোই না বরং আরো হিতে বিপরীত হল। আমাকে দেখে কোথায় লোক মুক্ত হবে? আরো  কোটি গুনে বন্ধনে পড়ল। আমাকে মারার জন্য যখন মনে করল তখনই তারা অশেষ বন্ধনে পড়ে গেল। আমি নিজের হাতেই সব জীবের সংহার করলাম। দেখো আমি যদি কালকেই মস্তক মুন্ডন করে সন্ন্যাসী হয়ে যাই। নিন্দুকের দ্বারে ভিক্ষুক হয়ে, ভিক্ষা চাইতে যাই, তারাও সন্ন্যাসী জ্ঞানে আমাকে প্রণাম করবে। তাতেই তাদের উদ্ধার হবে। এছাড়া আর কোন উপায় নেই। অতএব তুমি দুঃখ মনে করো না। আমাকে সন্ন্যাস নেওয়ার জন্য সাহায্য কর।
কিভাবে কি করব তার বিধান দাও। জগতের উদ্ধারের জন্যই আমার অবতার। এজন্য আমায় নিষেধ করবে না। নিত্যানন্দ বলছেন - প্রভু! তোমার যা ইচ্ছা, সেই আমার ইচ্ছা। তোমাকে বিধি-নিষেধ কে দিতে পারে? সেই হবে যা তোমার মনে এসেছে।
তথাপি ভক্তগনের কাছে গিয়ে বল।তারা কি বলেন শোন। নিত্যানন্দ প্রভুর বাক্যে প্রভুর সন্তোষ হল। পুন পুন আলিঙ্গন করে মুকুন্দের গৃহে গিয়ে উঠলেন। মুকুন্দকে বললেন - কিছু কৃষ্ণের গীত গাও। মুকুন্দ গাইছেন - "বোল বোল" - বলে প্রভু হুঙ্কার করছেন। কিছুক্ষণ পরে ভাব সম্বরন করে বলছেন - মুকুন্দ! কিছু গোপন কথা শোন। আমি গৃহ ছেড়ে যাব, তুমি কিছু দুঃখ মনে করো না। মুকুন্দ কাকুতি-মিনতি করে বলছেন - প্রভু! তুমি যদি যাবেই, হঠাৎ চলে যেও না। কিছুদিন এইরূপে সঙ্কীর্তন কর। তারপরে তুমি যাবে। মহাপ্রভু সেখান থেকে গদাধরের কাছে আসলেন। সম্ভ্রমে গদাধর চরণ বন্দনা করলেন।
প্রভু বলছেন - গদাধর! আমি আর গৃহে থাকব না। সন্ন্যাস গ্রহণ করব। 
 সন্ন্যাস গ্রহণের কথা শুনে যেন বজ্রপাত হল গদাধরের মাথায়।
গদাধর বলছে মস্তক মুন্ডন করলেই কি কৃষ্ণকে পাওয়া যায়? তোমার মতে গৃহস্থেরা কি বৈষ্ণব নয়? অনাথিনী মাকে কি করে ছাড়বে? প্রথমেই তো জননী বধের ভাগি হবে! তুমি গেলে অনাথিনী সে কি আর প্রানে বাঁচবে?
তথাপি যদি মাথা মুড়ালেই  তুমি সুখী হও?তোমার যা ইচ্ছা তাই কর।
এপ্রকার মহাপ্রভু সব ভক্তের স্থানে স্থানে গিয়ে সন্ন্যাস গ্রহণের নিজের অভিমত জানালেন। সকলেই সন্ন্যাস এর কথা শুনে মূর্চ্ছিত হয়ে পড়তে লাগল।
এই প্রকার সকল ভক্তবৃন্দ প্রভুর বিরহ আশঙ্কা করে ক্রন্দন করতে লাগলেন। কেউ বলছেন সন্ন্যাস নিয়ে কোথায় যাবে? আমরাও তার সঙ্গে চলে যাব।
কারো আর অন্ন-জলে  রুচি নেই। সবাই দুঃখ করতে লাগল। প্রভু সকলকে প্রবোধ দিচ্ছেন। তোমাদের ছেড়ে কোথায় যাব? তোমরা যেখানে আমিও সেখানে।তোমরা আমার চিরকালের পরিকর,তোমাদের ছেড়ে কোথায় যাব?
 জন্মে জন্মে তোমাদের সঙ্গে আমি থাকি। নিরবধি সংকীর্তন সুখে থাকব।
এইরকম আমার আরো দুই অবতার আছে।
 *কীর্তন-আনন্দরূপ হইব আমার।*
 তাতে তোমরা সবাই এই মত কীর্তন সুখে আমার সঙ্গেই থাকবে।
  পুনঃ পুনঃ আলিঙ্গন করে ভক্তগনকে স্থির করে প্রভু নিজ বাসায় চলে আসলেন।  লোকমুখে শচীমাতা মহাপ্রভুর সন্ন্যাসের কথা শুনে অত্যন্ত মর্মাহত হলেন। দুঃখের ভার সইতে না পেরে মূর্চ্ছিত হয়ে পড়লেন। সারা নবদ্বীপে শোকসিন্ধু উথলে উঠল।

মহাপ্রভু মাকে দিব্য জ্ঞানযোগ প্রদান করলেন। তুমি পূর্বে অদিতি ছিলে, তারপর দেবহূতী, তারপর কৌশল্যা , তারপর তুমি দেবকী হলে এই প্রকার তুমি জন্মে জন্মে আমার মা। তোমার আমার কখনো বিয়োগ নাই। তুমি কোন দুঃখ কর না।এই সমস্ত রহস্য কথা বলায় শচীমাতা কিছু স্থির হলেন।......

GOPISARAN DAS

http­//MrinmoyNandy.blogspot.com/2022/12/blogéôépost_30.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন⬇️⬇️⬇️
 ✧═══════════•❁❀❁•═══════════✧

 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
           ꧁ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
নিবাস-শ্রীশ্রীনিত্যানন্দ প্রভুর জন্মস্থান, একচক্রা, বীরভূম, পশ্চিমবঙ্গ। 
DEMOCRATIC NITYANANDA (Facebook Group) 👉 https://www.facebook.com/groups/1370545549769377/?ref=share
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮

adds