✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১৩. পরম বৈষ্ণব রুইদাস ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁পরম বৈষ্ণব রুইদাস 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*পরম বৈষ্ণব রুইদাস,(১৩ পর্ব)*
*******************************
*রুইদাস অর্ধাঙ্গিনীর নয়নের জল মুছিয়ে দিয়ে বললেন, তাই হবে লছমী।তুমি আমায় সাহায্য কর।এ জনমে যদি ডাকতে ডাকতে আমার কন্ঠস্বর বন্ধ হয়ে যায়,তুমি তাঁকে ডাকবে।তাঁকে খুঁজতে খুঁজতে যদি আমার নয়ন অন্ধ হয়ে যায়,তুমি তোমার নয়ন দিয়ে আমাকে দেখিও।চল লছমী-- সন্ধ্যে হয়ে এলো।আজ সেই ভজনটি গাইতে হবে যেটি কয়দিন আগে লিখেছি।*
*গঙ্গার ঘাটে ধীরে ধীরে সন্ধ্যে নামে।*
*জলের উপর নৌকায় মাঝিরা প্রদীপ জ্বালায়।।*
*🌻রুইদাস ভগবান রামচন্দ্রের সামনে বসে পূজো শুরু করেন।লছমী ধূপ-দীপ জ্বালে। বিচিত্র মানুষের সংসার।আরও বিচিত্র মানুষের দৈনন্দিন জীবন-যাপনের ইতিহাস।কেউ গহনা না হলে মুখ ভার করে থাকে,কেউ অট্টালিকায় বাস করতে না পেরে নিজের জীবনকে ধিক্কার দেয়।অগ্নি সাক্ষী করে যে মানুষটাকে স্বামীত্বে বরণ করেছে তাকে লাঞ্জনা গঞ্জনা দেয়।আবার এই মানুষের সংসারে দেখা যায় কেউ গহনা না পেয়ে হেসে খেলে দিন যাপন করছে।গোলপাতার ঘরে স্বামীকে দেবতার আসনে বসিয়ে পূজো করছে।আবার কেউ শাড়ী না পেয়ে বাপের বাড়ি চলে যাচ্ছে, কেউ ছেঁড়া শাড়ী সেলাই করে পরে স্বামীর বাড়ীতে স্বর্গ রচনা করছে।*
*🍀একই মানুষের কত রূপ! স্বামী কে?আমার আমিত্বকে ঘুচিয়ে দিয়ে যিনি তুমির মধ্যে বিলীন হন তিনিই তো স্বামী। আমি কে? আমি কেহ নয়,সবই তুমি,তুমি না থাকলে আমি নেই। তুমিই আমার জগৎস্বামী।তোমার মাঝে আমার রামচন্দ্রজী।তোমার মাঝেই আমার নারায়ণ।এই ভাব যার আছে তার মত সুখী কে আছে?*
*🌼পূজো করে বাইরে বেড়িয়ে এসে বলে,লছমী,তুমি বড় ভাগ্যবতী,মুচির বৌ হয়েও কাশীর রাণীর চেয়েও সুখী।রামজী অবশ্যই তোমাকে কৃপা করবেন।লছমী রুইদাসের দিকে চেয়ে বলে,ওগো,তিনি আমাকে কৃপা করেছেন,বড় আনন্দ আমার।আমি যে নিত্য তাঁর চরণ দর্শন করি।তিনি আমায় আশীর্বাদ করেন।এইকথা শুনে রুইদাস চমকে যান।কি বলে লছমী?সে নিত্য রামচন্দ্রের দর্শন পায়! হতে পারে---, ভক্তিতে ভগবান মিলে।এ চার যুগের কথা,ভক্তি ছাড়া মুক্তি নেই।পুঁথিতে দেখতে পায় যাঁরা ভগবান দর্শন করেছেন তাঁরা এক একটি ভক্তির পাহাড়।হ্যাঁ,লছমীর ভক্তিতে হয়ত রামজী তাকে দর্শন দিয়েছেন। বড় আনন্দ রুইদাসের,সারা দেহ-মনে অব্যক্ত সুখের স্রোত ঝরে চলেছে।ভাগ্যবতী লছমী রামচন্দ্রের আশীর্বাদ পেয়েছেন।আনন্দে যেন নৃত্য করতে থাকেন। পরে বললেন,লছমী,বড় দুঃখী জানি,তিনি আমাকে কৃপা করলেন না। হ্যাঁগা,দেখাবে তোমার রামচন্দ্রকে? হ্যাঁ,দিনরাত আমি দেখছি আর তোমাকে আমি দেখাতে পারব না?বসো এই খাটিয়াতে আমি দেখাচ্ছি।রুইদাস খাটিয়ায় বসলেন।লছমী রামচন্দ্রের প্রসাদী মালা তাঁর গলায় দিয়ে গলবস্ত্র হয়ে প্রণাম করে বললে,এই দেখ আমার রামচন্দ্র,আর ঐ দেখ তোমার রামচন্দ্র,এই দুই আমার কাছে এক।*
*🙏বানান,ভুল ভ্রান্তি মার্জনীয়🙏*
ক্রমশ
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


