✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🆕 শ্রীঅপরা একাদশীর ব্রত মাহাত্ম্য 🙇 সংগৃহীত 🙇 শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2025/05/apora.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
অপরা একাদশী ব্রত কথাঃ-
জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয়া অপরা একাদশী ব্রত মাহাত্ম্য:--
ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে৷
মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন: হে জনার্দন! জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম কি এবং তাঁর মাহাত্ম্যই বা কি? আমি শুনতে ইচ্ছা করি৷ আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন৷
ভগবান শ্রীকৃষ্ণ মানুষের কল্যাণের উদ্দেশ্য অমৃতসম কথাগুলি যুধিষ্ঠির কে শোনালেন৷
ভগবান শ্রীকৃষ্ণ বললেন; হে মহারাজ! মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভাল প্রশ্ন করেছেন৷ বহু পূণ্য প্রদান কারী, মহাপাপ, বিনাশকারী ও পুত্রদানকারী এই একদশী (অপরা) নামে খ্যাত৷
এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে৷
ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রণহত্যা, পরনিন্দা, পরস্ত্রীগমন, মিথ্যাভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই পালনে নষ্ট হয়ে যায়৷
যাঁরা মিথ্যা সাক্ষ্যদান দেয়, ওজন ও মাপকাঠিতে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা করে, চিকিৎসা নামে কুচিকিৎসা বা অর্থ হরণ করে থাকে, তাঁরা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে ৷ যদি এসমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে, তবে তাঁরা সমস্ত পাপ থেকে মুক্ত হয়৷
ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধ ক্ষেত্র থেকে পালিয়ে যায়, তবে সে ঘোরতর নকলগামী হয়৷ কিন্তু সেও ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে৷
মকররাশিতে সূর্য অবস্থান কালে মাঘ মাসে প্রয়াগ স্নানে সে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পূণ্য হয়, গয়াধামে বিষ্ণুপাদপদ্মে পিন্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহরাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতম নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদরিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায় যে পূণ্য হয়, সূর্যগ্রহণ কুরুক্ষেত্র স্নানে, হাতি, ঘোড়া, স্বর্ণ দানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই ফল লাভ হয়ে থাকে ৷
এই অপরা ব্রত হলো পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারে সূর্যসদৃশ এবং পাপহস্তির সিংহ স্বরূপ৷ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলের বুদবুদের মত তাঁদের জন্ম-মৃত্যুই কেবল সার হয়৷
অপরা একাদশীতে উপবাস করে, বিষ্ণুপূজা করলে সর্ব পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়৷ এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়৷
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
꧁👇📖সূচীপত্র 🙏 শ্রী মৃন্ময় নন্দী📖👇꧂
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧