✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৪০. রামায়ণ 🙏 তুলসী দাস ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ রামায়ণ 🙏 তুলসী দাস 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*৪০,🦋রামায়ণ তুলসীদাস🦋*
/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\
*🌻নৃপতিদের আগমনের কারণ রাজর্ষি জনক সবিস্তারে তাঁকে বললেন।রাজর্ষি জনকের কথা শুনে তিনি (পরশুরাম)ঘুরে অন্য দিকে দৃষ্টিপাত করলেন।তিনি দেখলেন যে হরধনু দ্বিখন্ডিত হয়ে ভূমিতে পড়ে আছে।পরশুরাম এবার সক্রোধে কঠোর ভাষায় বললেন,ওরে মূর্খ জনক!বল,কে হরধনু ভঙ্গ করেছে?তাকে এখনই আমার সামনে নিয়ে আয়।নাহলে ওরে মূঢ়!আজ আমি তোর রাজ্য সীমা পর্যন্ত সব উলটপালট করে দেবো।রাজর্ষি জনক তখন অত্যন্ত উদ্বিগ্ন হয়ে সেই প্রশ্নের উত্তর দিলেন না।ঘটনাটি দুষ্ট নৃপতিদের আনন্দ দিল।দেবতা,মুনি, নাগ ও পুরজনগণ সকলেই চিন্তিত হলেন ; তখন সকলের মনে ভয় জন্মাল।সীতার জননী সুনয়নীদেবী অনুতপ্ত হয়ে ভাবছেন,হায়!বিধাতা কি এইবার বাড়া ভাতে ছাই দেবার ব্যবস্থা করেছেন!পরশুরামের স্বভাবের কথা জেনে সীতার অর্ধ মুহূর্তও কল্পসম দীর্ঘস্থায়ী মনে হতে লাগল।তখন প্রভু রামচন্দ্র সকলকে ভীত দেখে ও সীতাকে ভয়াতুর জেনে হর্ষ ও বিষাদ রহিত হয়ে তাঁকে উত্তর দিলেন।রামচন্দ্র বললেন,হে নাথ!হরধনুভঙ্গকারী আপনারই কোনো এক দাস।কী আদেশ,আমাকে বলুন?এইকথা শুনে ক্রোধী মুনি কুপিত হয়ে উত্তর দিলেন,সেবা করলে তবেই তো সেবক হয় ; আর যে শত্রুসম কার্য্য করে,তার সঙ্গে যুদ্ধ করাই তো উচিত। হে রাম!শোনো!যে এই হরধনু ভঙ্গ করেছে সে আমার সহস্রবাহুসম শত্রু।যে হরধনু ভঙ্গ করেছে সে বাইরে বেড়িয়ে আসুক, না হলে সকল নৃপতিদের প্রাণ সংশয় হবে।মুনিবরের কথায় লক্ষ্মণ হেসে ফেললেন। তিনি পরশুরামকে ব্যঙ্গ করেই বললেন, হে মুনিবর!আমরা তো বাল্যকাল থেকে বহু ধনুর্ভঙ্গই করেছি কিন্তু তখন তো আপনি এমন রেগে উঠেননি।জানতে পারি এই বিশেষ হরধনুর উপর আপনার মমতার কারণ কী?লক্ষ্মণের কথায় ভৃগুকুলকেতু পরশুরাম তেলে বেগুনে জ্বলে উঠে বললেন,ওরে বাচাল রাজকুমার!তোর কাল(যম) শিয়রে এসে দাঁড়িয়েছে যার জন্য তুই কী বলছিস জানিস না।কোথায় জগদ্বিখ্যাত হরধনু আর কোথায় তোর খেলনার ধনুক।লক্ষ্মণ হেসে উত্তর দিলেন হে দেব!শুনুন!আমার বুদ্ধিতে সকল ধনুক ধনুকই হয়।এক পুরাতন ধনুক থাকল বা ভাঙ্গল কার কি এসে যায়?প্রভু রামচন্দ্র তো স্পর্শ করতেই আপনাআপনি ভেঙ্গে গেল।এতে রঘুনাথের তো কোনো দোষ দেখি না।হে মুনিবর!আপনি অকারণে রাগ করছেন কেন?তখন পরশুরাম নিজের কুঠারের দিকে তাকিয়ে বললেন, ওরে মূর্খ!তোর বোধহয় আমার স্বভাব জানা নেই।তোকে বালক জ্ঞানে রেহাই দিলাম।ওরে মূর্খ!তুই আমাকে কেবল মুনি বলে ভাবছিস!আমি আবাল্য ব্রহ্মচারী ও অত্যন্ত ক্রোধী আর ক্ষত্রিয়কুল ত্রাস রূপে জগদ্বিখ্যাত।বাহুবলে আমি ভূমিকে নৃপতিহীন করে দেয়েছি আর বহুবার তা ব্রাহ্মণদের সমর্পিত করেছি।হে রাজকুমার!চেয়ে দেখ, এই কুঠারই সহস্রবাহুর বাহুসকল ছিন্ন করেছিল।ওরে নির্বোধ!রাজকুমার,তুই কেন জনকজননীর শোকের কারণ হতে চাস!আমার কুঠার অতিশয় ভয়ানক।এ গর্ভের সন্তানকেও রেহাই দেয় না।লক্ষ্মণ তখন আবার হাসি মুখে ব্যঙ্গ করে বললেন,আহা!এই বৃদ্ধমুনি নিজেকে মহাযোদ্ধা মনে করে বসে আছেন। তাই আমাকে উনি বারে বারে কুঠার দেখিয়ে ভয় দেখাচ্ছেন।তিনি ফুঁ দিয়ে পর্বত উড়িয়ে দিতে চান।এখানে কোনো কুমড়ো ফুলের ফল ফলেনাই যি টোকা মরলেই খসে পড়বে।আমি কথাগুলো আপনার আপনার ধনুর্বাণ ও কুঠার দেখার পরেই বলেছি।ভৃগুবংশজাত যজ্জোপবীতধারী দেখে,আপনি আমাকে যা কিছু বলেছেন, তা আমি মুখ বুজে সহ্য করে গিয়েছি।আর আমাদের বংশে দেবতা,ব্রাহ্মণ,হরিভক্ত ও গাভীর উপর বীরত্ব প্রদর্শন করবার প্রচলন নেই।কেননা এদের নাশ করলে পাপ হয় আর পরাজিত হলে বদনাম হয়।তাই আপনি আমাকে বধ করতে উদ্যত হলেও আমাকে তো আপনার পায়ে পড়তেই হবে।কোটি বজ্রসম কঠোর আপনার বাক্যবাণ।এমন অস্ত্র থাকতে,বৃথাই আপনার ধনুর্বাণ ও কুঠার ধারণ করা।ধনুর্বাণ ও কুঠার দেখে যদি আমি কিছু অনুচিত কথা বলে থাকি তাহলে আপনি হে মুনিবর! আমাকে ক্ষমা করবেন।লক্ষ্মণের কথাগুলি শুনে ভৃগুবংশশ্রেষ্ঠ পরশুরাম সক্রোধে গম্ভীর স্বরে বললেন=*
*🙏বানান,ভুল মার্জনীয়🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



