✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ২৩. শ্রীকৃষ্ণের পূর্বরাগ-চিন্তা দশা ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ 👇শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র👇 ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*পূর্বরাগ*
*রতির্যা সঙ্গমাৎ পূর্বং দর্শনশ্রবণাদিজা।*
*তয়োরুন্মীলতি প্রাজ্ঞৈঃ পূর্বরাগ ইতীর্ষ্যতে।।*
*অর্থ্যাৎ=উজ্জ্বল নীলমণি গ্রন্থে জানা যায় যে,প্রথম মিলনের পূর্বে পুরুষ ও রমণীর পরস্পর দর্শন এবং রূপ-গুণাদির কথা শ্রবণে যে মিলনোৎকন্ঠা হয়,* *তাকেই রসশাস্ত্রকারগণ "পূর্বরাগ"বলে থাকেন।*
*আরে মোর আরে মোর গোরা দ্বিজমণি।*
*রাধা রাধা বলি কান্দে লোটায়ে ধরণী।।*
*রাধা নাম জপে গোরা পরম যতনে।*
*সুরধূনীর ধারা বহে অরুণ নয়নে।।
*ক্ষণে ক্ষণে গোরা অঙ্গ ভূমে গড়ি যায়।*
*রাধা রাধা বলি ক্ষণে ক্ষণে মূরছায়।।*
*পুলকে পূরল তনু গদ গদ বোল।*
*বাসু কহে গোরা কেন এত উতরোল।।*
*🌻বৃন্দাবন লীলা,প্রথম পদ🌻*
*অনুক্ষণ হেরিয়ে তোহে আনুচিত।*
*দূরে গেও মূরলী আলাপন গীত।।*
*মরম না কহ কাহে প্রাণ সাঙ্গাতি।*
*তুয়া মুখ হেরিয়ে জ্বলত মঝু ছাতি।।*
*মরকত জিনিয়া কলেবর কাঁতি।*
*সো অব ঝামর কুবলয় ভাতি।।*
*হেরইতে নিরমল লোচন জোর।*
*কো জানে কৈছে করত হিয়া মোর।।*
*শুনইতে ঐছন সহচর বাণী।*
*ছোড়ি নিশ্বাস উলটায়ল পাণি।।*
*দূর অবগাহ মরম অভিলাষ।*
*সমুঝিয়া কহ ঘনশ্যামর দাস।।*
*🌻দ্বিতীয় পদ🌻*
*অধর ফুলায়ে কেনে ঘন ঘন কান্দ।*
*খসেছে মাথার চূড়া তাহা নাহি বান্ধ।।*
*ভূমেতে পড়িয়া কেনে মোহনিয়া বাঁশী।*
*কটি হৈতে পীতাম্বর কেনে পড়ে খসি।।*
*মুখ বুক ভাসি যায় নয়নের জলে।*
*কিছু নাহি বল তুমি কথা শুধাইলে।।*
*ক্ষণে উঠ ক্ষণে বৈস ছাড়হ নিশ্বাস।*
*নানা ছলে নিরজনে একা কর বাস।।*
*কি লাগি এমন হৈল কহ দেখি ভাই।*
*নিমানন্দ দাস কহে বিনয়ে শুধাই।।* *
🌻তৃতীয়,বা বিরাম পদ🌻*
*কেনবা এমন হৈলা,কোথা কিবা দেখি আইলা,*
*কহনা মনের কথা তুমি।*
*তবে সে তোমার দাস,পূরাব তোমার আশ,*
*নিশ্চয় করিয়া কহি আমি।।*
*শুন ওরে ভাইরে কানাই।*
*দেখিয়া তোমার মুখ,বিদরিয়া যায় বুক,*
*ইথে লাগি তোমারে শুধাই।।*
*সখারে করিয়া কোলে,মরমের কথা বলে,*
*দেখিয়া আইলু এক নারী।*
*তাহার রূপে ছান্দে,পরাণ পুতলি কান্দে,*
*সেই হতে পাসরিতে নারি।।*
*সঙ্গের সঙ্গিনী যত,তাহারা তাহারি মত,*
*মরম কহিলুঁ আমি তোরে।*
*নিমানন্দ দাস ভণে,একথা না কহ কেনে,*
*আমি যে আনিয়া দিব তোরে।।*
*প্রথম ভাগ এখানে রহিল*
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






