✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৪২. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*৪২🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻শচীদেবী শুভদিনে পুত্র-বধূকে নিজ গৃহে আনলেন।সনাতন মিশ্র বস্ত্র,অলঙ্কার,শয্যা,আসন,ভোজন পাত্র প্রভৃতি নানাবিধ দ্রব্য সামগ্রী দিয়ে দাস-দাসী সঙ্গে শ্রীমতীকে শ্বশুরালয়ে পাঠালেন।শ্রীগৌরহরি স্বয়ং গিয়ে শ্রীমতীকে গৃহে আনলেন।শচীদেবী পুত্র ও পুত্রবধূকে নিয়ে মহানন্দে ও পরম সুখে ঘরকন্না করতে লাগলেন।এক বৎসরের উপর হ'ল নিমাইচাঁদের বিয়ে হয়েছে,শচীদেবী লক্ষ্মী-স্বরূপিনী প্রেমময়ী পুত্রবধূ নিয়ে আনন্দে সংসার-সুখে নিমগ্ন হলেন।বিষ্ণুপ্রিয়া সদাসর্বদা শচীদেবীর প্রতি লক্ষ্য ও সেবাই রত থেকে নিজেকে সুখী মনে করেন ও কৃতার্থ হন।বিষ্ণুপ্রিয়ার যেন শচীদেবীই সর্বস্য,এক দন্ডের জন্যও শ্বাশুরীর কাছ ছাড়া হন না। তৎসহ পতি-দেবতারও মনে প্রাণে সেবা করেন।তাঁর আচরণ দেখে মনে হয় তিনি আর বালিকা নহেন।বর্তমানে দেবীর বয়স ত্রয়োদশ বৎসর।তিনি এক্ষণে পরমা রূপবতী,পরমা লাবণ্যময়ী, কিশোরীবালা।*
*নব-যৌবনের অঙ্কুর প্রতি অঙ্গে দেখা দিয়াছে।দেবীর শ্রীঅঙ্গে এখন শৈশব ও যৌবনের দ্বন্দ্ব লেগেছে।তিনি উভয়ের সন্ধিস্থলে বর্তমান।তাঁর রূপ-মাধুরীর পরিসীমা নাই, কবি বিদ্যাপতি লিখেছেন=*
*🌻শ্রীরাধার যে বয়োসন্ধি পদটি রয়েছে তাহাই বর্ণন করেছেন।*
*শৈশব যৌবন দরশন ভেল।*
*দুহুঁ দল বলে ধনী দ্বন্দ্ব পড়ি গেল*।।
••••••• ••••••• ••••••••
••••••• ••••••• ••••••••
*চরণ-চঞ্চল,চিত-চঞ্চল ভান।*
*জাগল মন-সিজ মুদিত নয়ান।।*
*🌻এক্ষণে শ্রীমতীর ঠিক এই ভাব।সর্ব অঙ্গ সৌন্দর্য্যে পরিপূর্ণ।প্রতি অঙ্গের শোভায় যেন বিজলী ঝলক দিচ্ছে।রূপের আলোয় শচীদেবীর গৃহ আলোকিত হয়েছে।বিষ্ণুপ্রিয়ার অপরূপ রূপরাশি,এমন লাবণ্যময় অঙ্গসৌষ্ঠব,এমন দেব-দুর্লভ মাধুরীমাখা সুস্নিগ্ধ অঙ্গ-জ্যোতি,এমন মধুময় কোকিল-কাকলি-বিনিন্দিত সোললিত কন্ঠস্বর, এমন মরাল-নিন্দিত মৃদু-পদচালনা,হয়ত কেউ কখনও দেখে নাই,আর শুনে নাই।শচীদেবী এমন ঘর-আলো করা বড় সাধের পুত্রবধূটি পেয়ে বড়ই আনন্দে আছেন।তিলার্ধ সময়ের জন্যও চোখের আড়াল করতে পারেন না।আবার মধ্যে মধ্যে পুত্রবধূকে নিয়ে শচীদেবী গঙ্গাস্নানে নিয়ে যান।তিনি শিশুর মতো শচীদেবীর আঁচল ধরে গঙ্গাস্নানে গমন করেন,আবার একই ভাবে গৃহে ফিরে আসেন।শ্রীমতী,শচীদেবীর অঞ্চলের নিধি।অবশ্য শচীদেবীর ঘর হতে বিষ্ণুপ্রিয়ার পিতৃগৃহ বেশী দূর নয়,মাঝে মধ্যে শচীদেবী পুত্র-বধূকে পিত্রালয়ে পাঠিয়ে দেন আবার কয়কদিন নিয়ে আসেন।এই ভাবেই উভয়ের প্রেম বিনিময় চলেছে।*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



