꧁ ৫. আশ্রয়-বিষয়-বৈচিত্র্য ꧂
꧁ ভক্তি দুই প্রকার ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ মহাভারত পর্ব- ভাগবত কথন 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻🌻আশ্রয়-বিষয়-বৈচিত্র্য🌻🌻*
*আশ্রয় থাকলেই আশ্রিত থাকতে হবে। আশ্রিতের শাস্ত্রীয় নাম "বিষয়"। দুইটি শব্দ আপেক্ষিক।আশ্রয় বিষয় নিয়ত সম্বন্ধযুক্ত।পত্নী থাকলেই পতি আছে।যুগলেই সত্ত্বা।একের সার্থকতা অন্যে পর্য্যাপ্ত। ব্যাকরণে আশ্রয় বলে "কর্তাকে"।বিষয় হল ক্রিয়া কর্ম করণাদি।দর্শনশাস্ত্রে আশ্রয় বলে জ্ঞাতাকে।বিষয় হল জ্ঞেয় যাবৎ কিছু।রসশাস্ত্রে রস থাকে যে আধারে, সে হয় আশ্রয়অবলম্বন।যাকে অবলম্বন করে রস-সৃষ্টি সে হয় বিষয়লম্বন। আশ্রয়,বস্তুকে ধরে রাখে।যে খাটখানিতে শুকিয়ে আছি, ওটি আমার আশ্রয়।ওটি সরে গেলে আমি পড়ে যাব।আবার খাটখানি দাঁড়িয়ে আছে ধরণীর বক্ষে।ওটি আমার আশ্রয়ের আশ্রয় পরমাশ্রয়।শ্রীকৃষ্ণ হচ্ছেন নিখিল (সমস্ত)বিশ্বের পরম অবলম্বন চরমাশ্রয়।তাঁর অন্তরঙ্গা স্বরূপ-শক্তির কার্য্য অনন্ত লীলা প্রকটন।বহিরঙ্গা মায়াশক্তির কার্য্য বৈচিত্রময় প্রপঞ্চরচন।তটস্থাশক্তির কাজ নিখিল জীবনিবহ।এই তিনশক্তিই পরমাশ্রয় শ্রীকৃষ্ণের আশ্রিত।অনন্ত বিশ্বের যা কিছু, কৃষ্ণ ভিন্ন যাবদ্বস্তু হল বিষয়।আর শ্রীকৃষ্ণ চরমাশ্রয়।তত্ত্বদৃষ্টিতে আশ্রয় বিষয়ের সম্পর্কে এই রূপ।রসদৃষ্টিতে কিন্তু অন্য রূপ।রসের দৃষ্টিভঙ্গিতে বুঝতে হলে ভক্তির দুইপ্রকার সম্বন্ধে কিন্তু ধারণা থাকা প্রয়োজন।*
*🌻🌻ভক্তি দুই প্রকার🌻🌻*
*বৈধী ও রাগাত্মিকা বা রাগভক্তি ভেদে দুই প্রকার।বৈধীভক্তের তত্ত্বদৃষ্টি।রাগভক্তের রসদৃষ্টি।ভক্তের হৃদয়ে ভক্তিতটিনী প্রবাহিতা।তার উৎস যদি হয় শাস্ত্র,তবে তা বৈধীভক্তি। আর ঐ উত্তরণ ভূমি যদি হয় শুদ্ধ অনুরাগ,তবে তা রাগময়ী ভক্তি।শাস্ত্র শুনলাম,ভগবান কত বড় জানলাম,ভগবান কত শক্তিশালী বুঝলাম।তাঁকে ভজন করলে কত সুখ শান্তি।ইহকালে পরকালে তিনিই সব।এইসব বুঝে জীবের কর্তব্য হরিভজন করা,ইহা স্থির করে ভগবানে যে ভক্তি জন্মিল তা বৈধীভক্তি।রাগভক্তির কোন হেতু বা কারণ খুঁজে পাওয়া খুবই কঠিন।ভাল লেগেছে,লোভ জেগেছে, কেন,কি জন্য,তা জানা নেই।তাঁকে ভালবেসে শান্তি সুখের কোন আশা নেই,স্বর্গ মোক্ষের কোন লালসা নেই।বরং তদ্বিপরীত দুঃখ কষ্ট বরণ আছে।লোকনিন্দা সমালোচনা পাওনা আছে।তবুও তাঁকে ভালবাসি।কেমন যেন একটি প্রবল বিপুল আকর্ষণ তাঁর জন্য অন্তরে ভরা।তাঁর রূপ সুন্দর লাগে,তাঁর কথা মধুর লাগে,তাঁর সকল লীলা-খেলা প্রাণ-মন সরস করে,অন্তরের এইরকম অহৈতুকী আকর্ষণজনিত যে ভক্তি তার নাম রাগাত্মিকা বা রাগভক্তি।এই ভক্তি ব্রজমন্ডলেরই মহাসম্পদ।একমাত্র ব্রজেই আছে,অন্যত্র নেই।আর ব্রজের অনুকরণে,অনুসরণে, আনুগত্যে যাঁরা ভজন করেন তাঁদের হৃদয়ে আছে সেই রাগভক্তি।বিধিমার্গীয় ভক্তের দৃষ্টি তত্ত্বের।রাগমার্গীয় ভক্তের দৃষ্টি রসের।তাত্ত্বিক দৃষ্টিতে আশ্রয় বিষয়ের সম্বন্ধ কিরকম তা সংক্ষেপে বললাম। এবার রসসৃষ্টির কথা আলোচনা করব।*
*ক্রমশ*
✧═══════════•❁❀❁•═══════════✧👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


