✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ২. রামায়ণ 🙏 তুলসী দাস ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ রামায়ণ 🙏 তুলসী দাস 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻🌻প্রতাপভানু দ্বিতীয় 🌻🌻*
*সশব্দে অশ্বকে (নিজের দিকে )ছুটে আসতে দেখে বরাহ প্রবলবেগে পলায়ন করতে লাগল।রাজা প্রতাপভানু ধনুর্বাণ তুলে নিয়ে শর নিক্ষেপ করলেন।শরকে তার দিকে ছুটে আসতে দেখে বরাহ গর্তে আত্মগোপন করল।রাজা তাকে তাড়া করে শর নিক্ষেপ করতেই থাকলেন কিন্তু বরাহ সুকৌশলে নিজেকে রক্ষা করে ছুটতে লাগল।মাঝে মাঝে সে দেখা দিচ্ছিল আবার আত্মগোপন করছিল।রাজা কুপিত হয়ে তার পেছন পেছন ধাওয়া করতে লাগল।বরাহকে তাড়া করতে করতে রাজা তাঁর দলবল থেকে বহু দূরে এসে পড়লেন। বরাহ রাজাকে ছুটিয়ে এক গভীর অরণ্যে প্রবেশ করে গেল, যেখানে হাতি কিংবা ঘোড়ার প্রবেশ করা সম্ভব ছিল না।রাজা অরণ্যের অনন্ত ক্লেশ সহ্য করেও সেই বরাহের (শূকরের) পিছু ছাড়লেন না।রাজার দুর্দমনীয় মনোভাব দেখে বরাহ পলায়ন করে এক অগম্য পর্বত কন্দরে প্রবেশ করে গেল।আর এগিয়ে যাওয়া অসম্ভব জেনে রাজা হা-হুতাশ করে ফিরে চললেন। গভীর অরণ্যে তাঁর পথ ভুল হয়ে গেল।*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ২. রামায়ণ 🙏 তুলসী দাস ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻অরণ্যে বিচরণকালে রাজা প্রতাপভানু দেখলেন যে কাছেই এক আশ্রম রয়েছে।সেই আশ্রমে মুনিরূপে বাস করা ব্যক্তি আসলে পূর্বে একজন নৃপতি ছিল,যে রাজা প্রতাপভানু দ্বারা পরাজিত হয়ে অরণ্যে আত্মগোপনে কালাতিপাত করছিল।যুদ্ধে পরাজিত হবার পর সে প্রতাপভানুর সুসময় ও নিজের দুঃসময় জেনে (প্রতিশোধ নেবার কথা মনে রেখে )মুখ বুজে সহ্য করল।সে ঘরে ফিরে গেল না এবং স্বাভিমানি হওয়ায় প্রতাপভানুর নিকট আত্মসমর্পণও করল না।মনে দুঃসহ ক্রোধ নিয়ে সেই পরাজিত রাজা দরিদ্রসম মুনি সেজে অরণ্যে বাস করতে লাগল।(ভাগ্যের পরিহাসে) সেই রাজা প্রতাপভানুর সঙ্গেই অরণ্যে দেখা হল।সে দেখামাত্রই প্রতাপভানুকে চিনতে পারল।তৃষ্ণাকাতর রাজার তখন এমন ব্যাকুল অবস্থা যে তিনি কপট মুনিবেশধারী রাজাকে চিনতে পারলেন না।রাজা তার আকর্ষক মুনিবেশ দেখে তাকে মহামুনিই ভাবলেন। তিনি ঘোড়া থেকে নেমে প্রণাম নিবেদন করলেন, কিন্তু সুচতুর রাজা মুনিকে নিজের নাম জানালেন না। তৃষ্ণা নিবারণে রাজা সুখী হলেন।কপটমুনি রাজাকে নিয়ে গিয়ে সূর্য্যাস্ত কাল দেখে বসবার জন্য আসন দান করল।তখন সেই কপট তাপস মধুর স্বরে বলল,তুমি কে?তুমি যুবক,দেখতেও সুন্দর ; তবুও প্রাণ হাতে করে অরণ্য মধ্যে কেন ঘুরে বেড়াচ্ছ? তোমার অঙ্গে চক্রবর্তী রাজার লক্ষণ সুস্পষ্ট, তাই তোমার অবস্থা দেখে কষ্ট হচ্ছে। রাজা বললেন,হে মুনিবর!শুনুন,প্রতাপভানু রাজার আমি মন্ত্রী, মৃগয়ায় এসে পথ হারিয়েছি।এ আমার পরম সৌভাগ্য যে এখানে এসে আপনার শ্রীচরণ দর্শন লাভ করলাম। আপনার সুদুর্লভ দর্শন লাভ করে ধন্য হলাম।কপট মুনি উত্তর দিল অন্ধকার নেমে এসেছে, তোমার নগর তো এখান থেকে সত্তর যোজন দূরে।*
*🙏বানান ভুল মার্জনীয়🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
