✧═══════════•❁❀❁•═══════════✧
꧁১. শ্রীশ্রী বলরাম তত্ত্ব কথন ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
সিতাম্বুজ জিনি কান্তি শিঙ্গা-বেত্রধর।
পরিধান নীলাম্বর হাসি মাখাধর।।
জাম্বুনদ সুবর্ণ বলয় পদাঙ্গদ।
ময়ূর-চন্দ্রিকা শিরে গুঞ্জাদি সম্পদ্।।
গোপগোপী মনচোর রোহিণী নন্দন।
সেই বলরাম পদে নমি অণুক্ষণ।।
""রসো বৈ সঃ"" শ্রীমদ্ভাগবতে দর্শিত মাথুররঙ্গভূমিতে প্রসিদ্ধ একমাত্র ভগবান্ শ্রীকৃষ্ণই শৃঙ্গারাদিসবরস-
কদম্ব মূর্তি-- " মূর্তিমান শৃঙ্গার"।
রস শব্দের অর্থ আনন্দ।
সেই আনন্দই ব্রহ্মের রূপ-- "আনন্দং ব্রহ্মণোরূপম্"
শ্রীমদ্ভাগবত গীতাতে শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন-- "ব্রহ্মণো হি প্রতিষ্ঠাহম্" আমিই ব্রহ্মের প্রতিষ্ঠা।জগদ্ গুরু শ্রীধরস্বামী অর্থ করেন-- "ঘনীভূতং ব্রহ্মৈবাহং যথা ঘনীভূতঃ প্রকাশই সূর্যমন্ডলং তদ্বৎ" =ঘনীভূত আনন্দই কৃষ্ণ, যেমন ঘনীভূত প্রকাশই সূর্যমন্ডল।শ্রীধরস্বামীর উদ্ধত কৃষ্ণনামের নিরুক্তার্থ এইরকম--"ক্নষ" শব্দের অর্থ ভূ অর্থ্যাৎ সত্তা বা অস্তিত্ব এবং "ণ" এর অর্থ নিবৃত্তি,অর্থ্যাৎ পরমানন্দ।উভয়ের মিলনের অর্থ অস্তিত্ব ও পরমানন্দের মিলন।"ণ" এর জ্ঞানার্থ বা চৈতন্যার্থও হয়। সুতরাং অস্তিত্ব,চৈতন্য ও পরমানন্দের মিলনের নামই কৃষ্ণ- যে বস্তুতে চৈতন্য ও পরমানন্দের অস্তিত্ব ভিন্ন আর কিছুই নেই,তত্ত্বে পরমানন্দ মাত্র, লীলায় ঘনীভূত বিগ্রহ।শ্রুতি বলেন---
সৎ,চিৎ ও আনন্দই পরব্রহ্মের স্বরূপ।শ্রীকৃষ্ণও সৎ,চিৎ ও আনন্দ-স্বরূপ। সুতরাং পরব্রহ্ম ও কৃষ্ণ একই বস্তু।এই জন্যই নারদঋষি রাজা যুধিষ্ঠিরকে কৃষ্ণ সম্বন্ধে বলেছিলেন--
গৃঢ়ং পরং ব্রহ্ম মনুষ্যলিঙ্গম্ ; অথবা "কৃষ্ণ" অর্থে আকর্ষণ,"ণ"অর্থে আত্মা, আত্মা অর্থে প্রিয়,"চন্দ্র"অর্থে আহ্লাদ প্রদ।যে প্রিয়বস্তু কৃপাবশত ভক্তের মনাদি আকর্ষণ করিয়া আহ্লাদ প্রদান করেন,তিনিই গোকুলানন্দ নন্দের নন্দন।নন্দ অর্থে আনন্দ।গো-গোপ-রঞ্জন মূর্তিমান্ আনন্দই ব্রজেন্দ্র। সুতরাং আনন্দময় কৃষ্ণ নন্দনন্দন বা ব্রজেন্দ্রনন্দন। যথা গৌতমীয়ে পাই---
কৃষিভূর্বাচকঃ শব্দো ণশ্চ নির্বৃতিবাচকঃ।
তয়োরৈক্যং পরং ব্রহ্ম কৃষ্ণ ইত্যভিধীয়তে।।
কৃষ্ণশব্দশ্চ সত্তার্থে ণশ্চনন্দস্বরূপকঃ
সুখরূপো ভবেদাত্মা ভাবানন্দময়স্ততঃ।।
আনন্দৈকসুখস্বামী শ্যামঃ কমললোচনঃ।
গোকুলানন্দনঃ নন্দনন্দনো কৃষ্ণঃ ইর্যতে।।
ভক্ত বলেন= রস্যতে আস্বাদ্যতে অসৌ রসঃ-- যাহা আস্বাদন করা যায় তাহাই রস অর্থ্যাৎ আনন্দ। শ্রুতি বলেছেন-- "আনন্দাদ্ধ্যোব খল্বিমানি ভূতানি জায়ন্তে,আনন্দেন জাতানি জীবন্তি, আনন্দং প্রযন্ত্যভিসংবিশন্তি"
অর্থ্যাৎ= আনন্দ হইতে জীব উৎপন্ন হয়।আনন্দেই যখন জীবের একমাত্র আস্বাদ্য। আস্বাদ্য বস্তু রস এবং আনন্দই যখন জীবের একমাত্র আস্বাদ্য,তখন আনন্দই রস।অতএব কৃষ্ণই রসস্বরূপ অর্থ্যাৎ আস্বাদিত আনন্দরূপ।তাঁহাকে আস্বাদন কে করেন? তিনি এক এবং অদ্বিতীয়----
"একমেবাদ্বিতীয়ম্" তিনি নিজেকে নিজে আস্বাদন করেন। সুতরাং রসয়তি ইতি রসঃ অর্থ্যাৎ রসিক বা রসআস্বাদক। সুতরাং তিনি রসরূপে আস্বাদ্য,রসিকরূপে আস্বাদক, আস্বাদনরূপে আনন্দ, স্বরূপে আনন্দ -- আনন্দ বিগ্রহ।
জয় নিতাই --- ক্রমশঃ
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীশ্রী বলরাম তত্ত্ব 🙏 সূচীপত্র ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা-ইংরেজ বাজার, জেলা-মালদহ, পশ্চিমবঙ্গ-৭৩২১০১
📱 +91 70011 38871
✧═══════════•❁❀❁•═══════════✧
লীলা কীর্তন PDF 📚 ভবিষ্যতে আরো PDF এই লিঙ্কে আপলোড করা হবে।👉 https://drive.google.com/drive/folders/1j7S6jqXPssNeUbC2Fq9lPJbN2vFwfWn3
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম।
ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
✧═══════════•❁❀❁•═══════════✧ *••••┉━❀꧁ রাধে রাধে ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ জয় শ্রীশ্রীজগন্নাথ ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁জয় শ্রীশ্রীরাধাকান্ত꧂ ❀━┅••••*
শ্রীশ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর নিবাসস্থলী
শ্রীগুরুদেব(আশ্রিত)-বৈষ্ণব কুলতিলক আচার্য্যপ্রবর মহান্ত মহারাজ শ্রীল ধ্যানচন্দ্র দাস গোস্বামী (শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর অপ্রকট লীলায় শ্রীগম্ভীরা মন্দিরে ঊনবিংশ পীঠাচার্য্য, শ্রীশ্রীরাধাকান্ত মঠ - শ্রীশ্রীগম্ভীরা, শ্রীধাম পুরী), মধবাচার্য্য(ব্রহ্ম) সম্প্রদায়,বক্রেশ্বর পরিবার(শ্রীতিলক সেবা- শ্রীশ্রীমহাপ্রভুর শ্রীচরণ), তুঙ্গবিদ্যা সখী,পশ্চিম দ্বার, লবঙ্গ মঞ্জুরী ( সনাতন গোস্বামী)।
*••••┉━❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀━┅••••*
শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম। নিবাস-গিরিরাজ ভবন, উত্তর নারায়নপুর, ভালীয়া, আরামবাগ, পশ্চিমবঙ্গ।
••••┉━❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀━┅••••
📚 *PDF গ্রন্থ* 📚
👉 https://www.facebook.com/groups/SriMrinmoyNandy 👉 https://drive.google.com/folderview?id=1_2ZHIyZKJeOOLMK0uLv53SkpMNgyi6eR
Whatsapp Group 👉 https://chat.whatsapp.com/KaxjcTegzmy9y1DJzQjIFI
✧═══════════•❁❀❁•═══════════✧

