✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ পন্ডিত দামোদর ব্রহ্মচারী ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
পন্ডিত দামোদর ব্রহ্মচারী ঃঃ---------
*********************************
শ্রীদামোদর পন্ডিত ছিলেন মহাপ্রভুর অন্তরঙ্গ জন। ইনি ব্রজলীলায় " শৈব্যা বা চন্ডী" নাম্নী গোপী ছিলেন। দামোদর পন্ডিতের ছোট ভাই শ্রীশঙ্কর পন্ডিত। ব্রজলীলায় "ভদ্রা"নাম্নী গোপী ছিলেন।সন্ন্যাস গ্রহণ করে মহাপ্রভু পুরীধামে চলে এলে,দামোদর ও শঙ্কর মহাপ্রভুর সঙ্গে পুরীতে অবস্থান করেন। শ্রীরূপ-সনাতনকে কৃপা করবার জন্য মহাপ্রভু যেইবার পুরী থেকে রামকেলিতে ছল করিয়া আগমন করেন,সেইবার শান্তিপুরে শ্রীঅদ্বৈত আচার্য্যের ভবনে তিনি কয়েকদিন অবস্থান করেন, এবং নবদ্বীপ মায়াপুর থেকে শচীমাতাকে শান্তিপুরে নিয়ে যান। কয়েকদিন জননীর হাতের রন্ধন খেয়ে তাঁকে সুখী করে পুনঃ নীলাচল অভিমুখে যাত্রা করেন। তখন শ্রীবলভদ্র ভট্টাচার্য্য ও দামোদর পন্ডিত মহাপ্রভুর সঙ্গে পুরীতে এলেন।
*বলভদ্র ভট্টাচার্য্য আর পন্ডিত দামোদর।
দুইজন সঙ্গে প্রভু আইলা নীলাচল।।
(চৈঃচঃ মধ্যঃ ১|২৩৬)
দামোদর নিরপেক্ষ ভক্ত ছিলেন।কেহ কিছু মাত্র ত্রুটি করলে তিনি সইতে পারতেন না।মহাপ্রভুর উপরেও সর্বদা
শিক্ষা দন্ড ধরে থাকতেন।মহাপ্রভু যখন দক্ষিণ দেশে যাত্রা করবার প্রস্তাবনা করলেন, সঙ্গে সেবক কে যাবেন? ভক্তগণ দামোদর পন্ডিতের নাম করলেন, তাহা শুনে মহাপ্রভু বললেন=
আমি ত সন্ন্যাসী-দামোদর,-ব্রহ্মচারী।
সদা রহে আমার উপর শিক্ষা দন্ডধরী
ইঁহার আগে আমি না জানি ব্যবহার।
ইঁহারে না ভায় স্বতন্ত্র চরিত্র আমার।।
লোকাপেক্ষা নাহি ইঁহার কৃষ্ণকৃপা হৈতে।
আমি কভু লোকাপেক্ষা না পারি ছাড়িতে।। ( ভায়=শোভা)
দামোদর ব্রহ্মচারী আর আমি সন্ন্যাসী কৃষ্ণকৃপায় তাঁর লোকাপেক্ষা নাই, আমি ত লোকাপেক্ষা ছাড়তে পারি না। অবশেষে শ্রীমন্মহাপ্রভু সরল বুদ্ধি সম্পন্ন কালা কৃষ্ণদাসকে সঙ্গে নিয়ে দক্ষিণ দেশ ভ্রমণে বহির্গত হলেন। মহাপ্রভু কয়েক মাস ধরে দক্ষিণ দেশের তীর্থ সকল ভ্রমণ করে পুনঃ ফিরে এলেন আলালনাথে।তখন তাঁকে স্বাগত জানাবার জন্য পুরী থেকে শ্রীজগদানন্দ,শ্রীমুকুন্দ ও দামোদর পন্ডিত আলালনাথে এলেন। অন্যান্য ভক্তও সমবেত হলেন।সকলের পুনর্মিলন হল,তাঁদের আনন্দের সীমা রইল না। তারপর ভক্তগণ সহ মহাপ্রভু পুরীতে এলেন। রথযাত্রার সময় গৌড়ীয় ভক্তগণ এলেন।মহাপ্রভুর সঙ্গে তাঁদের মিলন
হল। সকলে আনন্দ সাগরে ভাসতে লাগলেন।বর্ষার চারমাস থাকার পর গৌড়ীয় ভক্তগণ বিদায় হয়ে চলেছেন।এই সময় মহাপ্রভু অন্যান্য ভক্তের সঙ্গে দামোদর পন্ডিতকে প্রশংসা পূর্বক বললেন--------
সগৌরব প্রীতি আমার তোমার উপরে শুদ্ধ কেবল প্রেম শঙ্কর উপরে।।
** দামোদরের প্রতি আমার সগৌরব প্রীতি কিন্তু শঙ্করের প্রতি শুদ্ধ কেবলা প্রীতি। মহাপ্রভুর কথা শুনে দামোদর বললেন, তোমার কৃপায় শঙ্কর এখন আমার বড় ভাই হল। শঙ্কর পন্ডিত শেষ লীলাতে মহাপ্রভুর কাছে ছিলেন। তিনি রাত্রে মহাপ্রভুর নিকট শয়ন করতেন।কোন কোনদিন মহাপ্রভু শঙ্করের অঙ্গোপরি শ্রীচরণ রেখে নিদ্রিত হতেন।
শ্রীদামোদরের শেষ অংশ ঃ-------
পুরীতে এক সুন্দর ব্রাহ্মণ কুমার রোজ মহাপ্রভুর কাছে আসত। সে পিতৃহীন। মহাপ্রভু তাকে খুব ভালোবাসতেন। কিন্তু দামোদরের বালকটির রোজ রোজ মহাপ্রভুর কাছে আসা পছন্দ করতেন না। তাকে বারবার আসিতে নিষেধ করতেন তবুও বালকটি আসত। দামোদর একদিন মহাপ্রভুকে বলতে লাগলেন তুমি এত বড় পন্ডিত হয়ে মনে মনে বিচার করো না কেন? বিধবা ব্রাহ্মণীরপুত্র কে এতো ভালোবাসা করছ,লোকে কি বলবে? আবার সেই বিধবা ব্রাহ্মণী টি পরমা সুন্দরী, মহাপ্রভু তুমিওতো পরম-সুন্দর, লোকের কানাকানি কে প্রশ্রয় দিচ্ছ কেন? এই কথাগুলি বলে দামোদর নীরব হলেন। তাঁর স্পষ্ট কথা শুনে মহাপ্রভু পরম সুখী হলেন এবং বললেন ইহাকেই বলা হয় বাস্তব শুদ্ধপ্রেম। দামোদরের মত আমার অন্তরঙ্গ মিত্র তো আর কাউকে দেখছি না। এইসব চিন্তা করে প্রভু মধ্যাহ্নভোজন করতে চলিলেন। একদিন দামোদর পণ্ডিতকে মহাপ্রভু নিকটে ডাকলেন এবং অনেক কথা বললেন তারপর মহাপ্রভু চিন্তা করলেন, একান্ত নিরপেক্ষ কোন ব্যক্তিকে গৌড় দেশে জননীর নিকট পাঠাতে চাই। মহাপ্রভু কোন বললেন যে দামোদরের মতো এতো শুদ্ধ ব্যক্তি আর কাহাকেও দেখছি না। দামোদর নদীয়া বাসী, আমার জননীর প্রতিবেশী তাঁর প্রীতির পাত্র। অতএব তাঁকে যদি জননীর কাছে রাখতে পারি আমার কোন চিন্তা থাকবে না।
তাঁর কাছে কারো যথেচ্ছ ব্যবহার চলে না।(যথেচ্ছ=ইচ্ছেমত) মহাপ্রভু প্রীতি সহকারে দামোদর কে বলতে লাগলেন ঃ-------------------------
প্রভু কহে, দামোদর চলহ নদীয়া।
মাতার সমীপে তুমি রহ তাঁহা যাঞা।।
তোমা বিনা তাঁহার রক্ষক নাহি দেখি আন।
আমাকেহ যাতে তুমি কৈলা সাবধান।।
তোমা সম নিরপেক্ষ নাহি মোর গণে।
নিরপেক্ষ নহিলে "ধর্ম না যায় রক্ষণে।।
তুমি নদিয়ায় জননীর কাছে গিয়ে থাকো।তোমার সামনে কেউ স্বতন্ত্র আচরণ করতে পারবে না। মাঝে মাঝে তুমি আমাকে দেখবার জন্য পুরীতে এস। মহাপ্রভুর আদেশ পেয়ে সুখী হলেন এবং গৌড় দেশে যাবার উদ্যোগ করতে লাগলেন। সকলের থেকে বিদায় নিয়ে মহাপ্রভুর নিকোটিন মহাপ্রভু বলতে লাগলেন মোর জননী কে কোটি দণ্ডবৎ জানাবে, আমার সুখ সংবাদ তাঁকে দিও সর্বক্ষণ আমার কথা আমার জননী কে শুনাইও। জননী কে বলবে আমি বারবার তাঁর ভবনে গিয়ে মিষ্টান্ন ব্যঞ্জনাদি ভজন করি। জননী সবকিছু দেখতে পান,তথাপি স্বপ্ন বলিয়া মনে করেন। জননী কে বলিও যে এই মাঘ- সংক্রান্তিতে তিনি নানা পিঠা-পায়েস, ব্যঞ্জন,ক্ষীর তৈরি করে শ্রীকৃষ্ণকে ভোগ লাগিয়েছিলেন। অতঃপর আমার নাম স্মরণ করে জননী কাঁদতে লাগলেন। আমি গিয়ে তাঁর সামনে বসে সব সেবা করলাম। দেখে তিনি সুখী হলেন। তারপর আমি চলে এলাম তখন মায়ের বাহ্য দশা হল। শূন্য পাত্র দেখে জননী বলতে লাগলেন,আমি কি স্বপ্ন দেখলাম আমার নিমাই সব সেবা করে গেল? না ভোট দিতে ভুল করলাম? এই ভেবে জননী ঠাকুরকে পুনঃ ভোগ লাগালেন। দামোদর, এসকল কথা জননী কে বলবে। আরও বলবে আমি যে নীলাচলে আছি শুধু জননীর আজ্ঞা পালনের জন্য। জননীর প্রেমে আমি সর্বদা বাঁধা। দামোদর কে এসব কথা বলিয়া মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের প্রসাদ আনিয়ে জননীর ও বৈষ্ণবগণের জন্য দামোদর পন্ডিতের হাতে দিলেন। এবারে এইভাবে দামোদর পণ্ডিতকে বিদায় করলেন। দামোদর পন্ডিতও শ্রীমন মহাপ্রভু কে দণ্ডবৎ করিয়া গৌড় দেশের দিকে যাত্রা করলেন। দামোদর পন্ডিত গৌড় দেশে এলেন এবং শচীমাতার গৃহে এসে শচীমাতা কে বন্দনা করলেন। শ্রীমন্মহাপ্রভুর দেওয়া প্রসাদ প্রভৃতি শচীমাতার হাতে দিলেন। শচীমাতা মহাপ্রভুর পাঠানো প্রসাদ পেয়ে নিমাই কে স্মরণ করে নয়ন জলে ভাসতে লাগলেন। দামোদর পন্ডিত নিহত জননীর পাশে অবস্থান করিয়া জননীকে মহাপ্রভু কথা শোনাতে লাগলেন।
বিরাম ; জয় নিতাই।
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


