✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৬৫. কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*৬৫ কৃত্তিবাসী রামায়ণ সংক্ষেপে*
*🌻অতিকায়াদি চারপুত্রের মৃত্যু সংবাদ শুনে রাবণের রোদন করছেন আর বলছেন,*
*পিতৃশ্রাদ্ধ করে পুত্র,সর্বকালে শুনি।*
*পুত্রশ্রাদ্ধ করে পিতা,এ অদ্ভুত গণি।।*
*🌻এক এক করে আমার সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে,আমার মহাবীর ভ্রাতা কুম্ভকর্ণও ছেড়ে চলে গেল।*
*অন্ধ হৈল সব নেত্র,জ্বলিতেছে মোর গাত্র,*
*হৃদয় হতেছে উচাটন।*
*ওরে ওরে বাছা মোর,না দেখিব আর তোর,*
*সুধাংশু-সমান সে বদন।।*
*ওরে বাপ দেবান্তক,ত্রিশিরা রে নরান্তক,*
*ভ্রাতা মহাপাশ সহোদর।*
*তোরা সবে ছাড়ি মোরে,গেলি কোন দেশান্তরে,*
*না দেখিয়া পোড়য়ে অন্তর।।*
*🌻রাবণের বিলাপ শুনে ইন্দ্রজিতেরও একই অবস্থা,ইন্দ্রজিৎ কোন রকমে নিজেকে নিজে সান্ত্বনা করে বলছে আমায় অনুমতি দাও,শ্রীরাম,লক্ষ্মণ,অঙ্গদ,সুগ্রীব,বীর হনুমান ও বড় বড় বানরগণকে মেরে আনন্দ করতে করতে তোমার কাছে আসব।*
*নল নীল সুষেণে মারিব অবহেলে*।
*জাম্ববানে ডুবাইব সাগরের জলে।।*
*সুগ্রীবের শ্বশুর সুষেণ বেটা বুড়া।*
*গদাঘাতে করিব তাহার মুন্ড গুড়া।।*
*🌻মেঘনাদের কথা শুনে রাবণ বললেন,তুমি লঙ্কাধিপতির পুত্র অবশ্যই নর ও বানরকে মেরে আমার কাছে আনন্দে ফিরে আসবে।যাও আমি তোমায় অনুমতি দিলাম যত সৈন্য লাগে নিয়ে যাও।পিতার কথা শুনে মেঘনাদ দ্বিতীয়বার যুদ্ধে যাবার জন্য প্রস্তুত হচ্ছে।যুদ্ধে যাবার জন্যে সারথিকে ডেকে বলল আমার রথ সাজাও, রথ সাজানো হলে পরে মেঘনাদ জননীর সঙ্গে দেখা করতে গেল এবং জননীর চরণে প্রণাম করল।মন্দোদরী তখন বললেন,বহু পূণ্যফলে তোকে পেয়েছি, তোকে পেয়ে আমি পাটরাণী হয়েছি।তবে একটি কথা বলি শোন,*
*রামের সীতা রামে দেহ করহ পিরীতি।*
*মজিল কনক লঙ্কা নাহি অব্যাহতি।।*
*বানরে পোড়ায়ে লঙ্কা কৈল ছারখার।*
*শ্রীরাম মনুষ্য নহে বিষ্ণু-অবতার*।।
*বিভীষণ খুড়া তব গুণের সাগর।*
*তারে লাথি মারে রাজা সভার ভিতর।।*
*আনিল রামের সীতা করিয়া হরণ*।
*অন্যেকে রণেতে কেন পাঠায় এখন।।*
*🌻মায়ের কথাগুলি শুনে ইন্দ্রজিৎ বলল, মা তুমি আমায় আশীর্বাদ কর যেন আমি রণ জয় করে ফিরে আসতে পারি।*
*মা পুন বললেন,রাম লক্ষ্মণকে মেরে তুমি ফিরে এসো,কারণ=*
*রূপে গুণে বীর তুমি পরম সুন্দর।*
*দেব দানবের কন্যা বিবাহ বিস্তর*।।
*নয় হাজার নারী তব পরমাসুন্দরী*।
*আজি সেবা করুক যতেক বহুয়ারী।।*
*রাখহ মায়ের বাক্য হইয়া সুমতি।*
*অন্তঃপুরে যাহ বাছা আজিকার রাতি।।*
*🌻মায়ের কথা শুনে মেঘনাদ মুখে কাপড় দিয়ে হাসে। আর বলে পিতা বলেন যুদ্ধে যেতে,মা বলেন আজকের রাত থাকতে।তখন মনে মনে বলছে যাত্রাকালে নারী স্পর্শ করলে শুভ কর্ম অশুভ হয়,*
*যাত্রাকালে ছুঁলে নারী পড়িবে প্রমাদ।*
*এত বলি বিদায় হইল মেঘনাদ।।*
*বিদায়ের পূর্বে অবশ্য মেঘনাদ নিকুম্ভিলা যজ্ঞ করেছিল,* *যজ্ঞ সম্পন্ন করে মেঘনাদ যুদ্ধে গমন করে।*
*🙏বানান ভুল মার্জনীয়🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





