✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৫১. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*৫১🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻কৃষ্ণভক্তি ও কৃষ্ণদাসের প্রভাব কিরূপ,মহাপ্রভু তা জননীকে অতি বিশদভাবে বুঝিয়ে দিলেন,চৈতন্য ভাগবতের কথা=*
*🍀শুন শুন মাতা কৃষ্ণ-ভক্তির প্রভাব।*
*🍀সর্বভাবে কর মাতা কৃষ্ণে অনুরাগ।।*
*🍀কৃষ্ণের সেবক মাতা কভু নহে নাশ।*
*🍀কাল চক্র ডুবায়েন দেখি কৃষ্ণদাস।।*
*🍀গর্ভবাসে যত দুঃখ জন্মে বা মরণে।*
*🍀কৃষ্ণের সেবক মাতা কিছুই না জানে।।*
*🍀জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ।*
*🍀পিতৃদ্রোহী নারকীর জন্ম জন্ম তাপ।।*
*🌻ভাগ্যবতী শচীদেবী নিমাইয়ের কাছে কৃষ্ণ-কথা শুনে প্রেমানন্দে মত্ত হয়ে নিমাইকে মধুর বচনে বললেন "বাপ নিমাই"!আমার সোনার ছেলে!তুমি যেখানে যে উত্তম বস্তুটি পাও,আমাকে আগে এনে দিও।গয়াধাম হতে তুমি দেব-দুর্লভ কৃষ্ণপ্রেমধন এনেছ,আমার চাইতে ভয় হচ্ছে।যদি করুণা করে অভাগিনী জননীকে কিছু দাও,তবে কৃতার্থ হব।*
*🍀যথা যথা যাও তুমি পাও যেবা ধন।*
*🍀দেবতা-দুর্লভ বস্তু অমূল্য রতন।।*
*🍀মায়ের করুণা যদি থাকে তোর চিতে।*
*🍀দেহ কৃষ্ণ-প্রেমধন ডরাই চাহিতে।।*
*(শ্রীচৈতন্য মঙ্গল)*
*🌻মহাপ্রভু জননীর কথা শুনে বড়ই আনন্দিত হলেন, হৃদয় প্রেমানন্দে নৃত্য করতে লাগিলেন। মৃদু মন্দ হেসে জননীকে বললেন।*
*🍀বৈষ্ণব প্রসাদে প্রেম পাইবে যে তুমি।*
*🍀নিশ্চয় জানিহ কথা কহিলাম আমি।।*
*🍀বৈষ্ণব গোসাঞি প্রেম দিতে নিতে পারে।*
*🍀তাহা বিনা প্রেম কেহ দিবারে না পারে।।*
*(ঐ)*
*🌻শচীমা পুত্রের আশ্বাস বাণীতে অত্যন্ত আনন্দ লাভ করলেন।তাঁর সর্বাঙ্গ পুলকে শিহরিয়া উঠল। নয়নদ্বয় দিয়ে দর-দরিত প্রেমাশ্রুধারা নিরন্তর পড়তে লাগল।হৃদয়ের উল্লাসে "কৃষ্ণ!কৃষ্ণ! বলে উচ্চৈঃস্বরে ডাকতে লাগলেন।তাঁর সকল দুঃখ দূর হল।তখন তিনি সব কথা ভুলে গেছেন।পুত্র-বধূ,পুত্রের সংসার-বৈরাগ্য এ সব কিছুই তাঁর মনে নেই।*
*🍀এ বোল শুনিয়া শচী অতি হৃষ্টচিত।*
*🍀তখন পাইল প্রেম-ভক্তি আচম্বিত।।*
*🍀পুলকিত সব অঙ্গ কম্প কলেবর।*
*🍀নয়নে গলয়ে অশ্রু ধারা নিরন্তর।।*
*🍀কৃষ্ণ কৃষ্ণ বলি ডাকে হৃদয় উল্লাস।*
*🍀কহয়ে লোচন গোরা প্রথম প্রকাশ।।*
*(ঐ)*
*🌻করুণাময় গৌরহরি পুনরায় জননীকে তত্ত্বকথা শ্রবণ করাতে লাগলেন।* *শচীদেবীর অন্তঃকরণ প্রেমানন্দে উৎফুল্ল।অতি আগ্রহের সঙ্গে নিমাইয়ের কাছে ধর্মতত্ত্ব শ্রবণ করতে লাগলেন।*
*🙏বানান, ভুল ক্ষমা করবেন🙏*
*০৪|০১|২০২৩*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


