✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৮. ব্রহ্মের দুইটি স্বরূপ, পরব্রহ্ম ও শব্দব্রহ্ম ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ মহাভারত পর্ব- ভাগবত কথন 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻বৈদিক শাস্ত্রে আছে-- ব্রহ্মের দুইটি স্বরূপ, পরব্রহ্ম ও শব্দব্রহ্ম, "দ্বে ব্রহ্মণি বেদিতব্যে শব্দব্রহ্ম পরঞ্চ তৎ", শ্রীকৃষ্ণ পরব্রহ্ম।আর ভাগবত শব্দব্রহ্ম-- শ্রীকৃষ্ণের বাঙ্ময়ী(শব্দপূর্ণ বা বাক্য বা শব্দ দ্বারা গঠিত )মূর্তি।* *আর একটি মন্ত্র শ্রীভাগবতের দ্বাদশটি (১২) স্কন্ধকে শ্রীকৃষ্ণের দ্বাদশটি অঙ্গের সঙ্গে তুলনা করেছেন, পূর্বে যে ভাগবতকথা পোষ্ট করেছিলাম সংস্কৃত শ্লোক দিয়ে দ্বাদশ অঙ্গের ব্যাখ্যা দেওয়া ছিল),তাতে বলা হয়েছে,দশম স্কন্ধ শ্রীগোবিন্দের মধুর হাসি(মঞ্জুহাস্যতাম্),অন্য এক প্রসঙ্গে শ্রীমন্ মহাপ্রভু শ্রীকৃষ্ণের হাসির মাধুর্য্য বর্ণনায় বলেছেন=*
*কৃষ্ণাঙ্গ লাবণ্যপুর,মধু হইতে সুমধুর,*
*তার মাঝে মুখ সুধাকর।*
*মধু হইতে সুমধুর,তাহা হইতে সুমধুর,*
*তার মাঝে স্মিত জোছনাভর*।।
*🌻শ্রীকৃষ্ণের সর্বাঙ্গ লাবণ্যের খনি।সমস্ত অঙ্গের লাবণ্যরাশি শ্রীবদনে ঘনীভূত।আবার শ্রীবদনের সমগ্র মাধুর্য্য,মধুরিম হাসির মধ্যে গাঢ়তাপ্রাপ্ত।এই আলোকে বলা চলে সমগ্র শাস্ত্রের মধ্যে শ্রেষ্ঠ শ্রীমদ্ভাগবত।* *আর তার মধ্যে দশম স্কন্ধ,শ্রীকৃষ্ণচন্দ্রের বদন-চন্দ্রের হাস্যময় জ্যোৎস্না। দশম স্কন্ধ শ্রীবদনের হাসি,কথাটি শুধু রূপকমাত্র নয়।ইহার মধ্যে তত্ত্বের ইঙ্গিত সুস্পষ্ট,হাসিতে প্রকাশ পায় অন্তরের আনন্দের আস্বাদন।* *পশু,পক্ষী ও মানুষ অনেকাংশে একপ্রকার।মানুষের একটি বৈশিষ্ট এই যে,সে হাসে,পশু পক্ষী হাসে না,রসের কথা বললে মানুষ তা গ্রহণ করতে জানে।শাস্ত্রকারদের মধ্যে যেন একটা জিজ্ঞাসা,ভগবান হাসেন কি না। তিনি সৃষ্টির স্থিতি লয়ের কারণ ইহা বেদ-বেদান্ত জানিয়েছেন। এখন জানতে সাধ হয়, তিনি হাসেন কি না।এ পর্যন্ত কোন শাস্ত্র ইহা বলেন নাই।শ্রীমদ্ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে কিছু কথা বলতে আরম্ভ করলেন,*
*তমুবাচ হৃষীকেশ প্রহসন্নিব ভারত।*
*অর্জুনকে বললেন যেন একটু মধুর হাসি হাসিয়া। একটু মুচকি হাসি,তাও আবার "যেন",প্রাণখোলা হাসি হাসেন কি না?অন্তরে তাঁর পূর্ণ রসের আস্বাদন আছে কি না জানতে লালসা হয়।ইহার উত্তর দিয়াছেন শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধ।এখানে ভগবান "আনন্দরসৈকমূর্তি" হাসির ঠাকুর,রসের ঠাকুর। ভাগবতের দশম স্কন্ধের লীলা তিন ভাগে বিভক্ত।ব্রজলীলা,মথুরালীলা ও দ্বারকালীলা।ইহার মধ্যে ব্রজলীলা সর্বাধিক মাধুর্য্যমন্ডিত।সর্বলোকের নয়নমনরসায়ন, প্রাণস্পর্শী ও চিত্তাকর্ষী। ব্রজে যেখানে ঐশ্বর্য্যের প্রকাশ তাহাও মাধুর্য্যের অধীন,অঙ্গীভূত।শ্রীভগবানে দুইটি বস্তু আছে =ঐশ্বর্য্য আর মাধুর্য্য।যে সকল লীলার কথা শুনলে ভগবান যে কত বড় ইহা মনে জাগ্রত হয়,তা ঐশ্বর্য্য।যে সকল লীলা কথা শুনলে ভগবান যে কত প্রিয়জন,আপন লোক এই ভাবনার উদ্রেক হয় তা মাধুর্য্য।শ্রীভগবান শ্রেষ্ঠ ও প্রেষ্ঠ(প্রিয়তম), ঐশ্বর্য্য তাঁর শ্রেষ্ঠত্বের জ্ঞান জাগায়।মাধুর্য্য তাঁর প্রিয়ত্বের আস্বাদন করায়। গীতায় বিশ্বরূপ প্রদর্শনে ঐশ্বর্য্যের প্রকাশ। আর যমুনা তটে পুলিনভোজনে গোপশিশুর উচ্ছিষ্ট গ্রহণে মাধুর্য্যের অভিব্যক্তি বা প্রকাশ।*
*ক্রমশ*
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


