স্বরুপ দামোদর :----আদি নাম পুরুষোত্তম আচার্য্য; শ্রীচৈতন্য শখা। ব্রজের লালিত সখী ।
শ্রীগম্ভীরা লীলায় শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর সাড়ে তিনজন পাত্রের মধ্যে একজন ছিলেন স্বরূপ দামোদর।
সবার অধ্যক্ষ প্রভুর মৰ্মী দুই জন।
পারমানান্দ পুরী, আর স্বরূপ দামোদর।।
(চৈতন্য চরিতামৃত, আদি লীলা ১০/২৫)
পিতার নাম পদ্মগর্ভাচার্য্য মাতামহের নাম জয়রাম চক্রবর্তী। আদি নিবাস ভিটাদিয়া। পদ্মগর্ভাচার্য্য দুই সন্তান ছিলেন।
প্রথম সন্তান পুরুষোত্তম আচার্য্য বা স্বরূপ দামোদর যিনি শ্রী গম্ভীরাতে মহাপ্রভুর সহিত লীলা সম্ভরণ করেন দ্বিতীয় সন্তান লক্ষীনাথ লাহারী।
জয়রাম চক্রবর্তী নবদ্বীপের বাসিন্দা ছিলেন। তিনি স্বীয় কন্যার সহিত পদ্মগর্ভাচার্য্য বিবাহ দেন। কিছুদিন পর স্বরূপ দামোদরের জন্ম হলে পদ্মগর্ভাচার্য্য স্ত্রী এবং পুত্রকে শ্বশুরালয়ে রাখিয়া কাশী ও মিথিলা নগরীর দিকে বেদ-বেদান্ত পাঠ করিবার জন্য গমন করেন। পরে দৈবক্রমে বারাণসীতে শ্রীশ্রীমাধবেন্দ্রপুরীর গুরুদেব শ্রীলক্ষ্মীপতি স্বামী মহারাজের কাছে দীক্ষা গ্রহণ করেন। পুনরায় ভিটাদিয়াতে আসিয়া দার পরিগ্রহ করিয়াছিলেন । ঐ স্থানে দ্বিতীয় পত্নী কমলা দেবীর গর্ভে লক্ষ্মীনাথ লাহিড়ীর জন্ম হয়। এইদিকে স্বরূপ দামোদর নবদ্বীপে মাতামহের গৃহে লালিত-পালিত হতে থাকেন। পরে মহাপ্রভু সন্ন্যাস হইলে পুরুষোত্তম বা স্বরূপ দামোদর নদীয়াতে থাকতে পারলেন না, বারাণসীতে সন্ন্যাস গ্রহণ করিয়া চৈতন্যানন্দ নামক সন্যাসীর কাছে বেদ-বেদান্ত অধ্যায়ন করিয়েছিলেন, পরে শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্যে শ্রীপুরী ধামে গমন করেন শ্রী গম্ভীরায়, শ্রীমহাপ্রভু সহিত শ্রীগম্ভীরা লীলা আস্বাদনের লাগি।
মাতামহ পুরুষোত্তম হৈল নবদ্বীপবাসী।
চৈতন্যের প্রিয়ভক্ত হৈল গুণরাশি।।
চৈতন্যের সন্ন্যাস দেখি পাগল হইয়া।
সন্যাস গ্রহণ কৈল বারাণসী গিয়া।।
সন্যাস আশ্রমের নাম- স্বরূপ দামোদর।
প্রভুর অতি মর্মী ভক্ত, রসের সাগর।। (প্রেম ২০)
✧═══════════•❁❀❁•═══════════✧


