✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৭৮. কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*৭৮ কৃত্তিবাসী রামায়ণ সংক্ষেপে*
~~~~~~~~~~~~~~~~~~~~
*🌻ইন্দ্রজিৎ-লক্ষ্মণের যুদ্ধে ইন্দ্রজিৎ নিহত হলেও লক্ষ্মণের সারা অঙ্গে শর বৃদ্ধ হয়ে অত্যন্ত কষ্ট পাচ্ছিলেন, হনুমান আর বিভীষণ তাঁকে তুলে নিয়ে এসে নিজ জায়গায় বসলে শ্রীরাম লক্ষ্মণের অবস্থা দেখে সুষেণ বৈদ্যকে ডেকে বললেন।*
*শ্রীরাম বলেন,হে সুষেণ বৈদ্যবর।*
*ফুটিয়াছে লক্ষ্মণের সর্বাঙ্গেতে শর।।*
*বাণফলা রহিয়াছে শরীর ভিতর।*
*কেমনে সহিল এ কোমল কলেবর।।*
*🌻যাও বিলম্ব করিও না মহৌষধি এনে আমার ভাইকে পরিপূর্ণ সুস্থ করে তোলো।*
*এতেক বলেন যদি কমল-লোচন।*
*ঔষধ বাহির করে সুষেণ তখন।।*
*🌻এক এক করে শরীরের যত শর ছিল বাহির করে অঙ্গে ঔষুধ লেপে দিল।*
*অঙ্গেতে প্রবেশ কৈল ঔষধের ঘ্রাণ।*
*সুন্দর শরীর হৈল পূর্বের সমান।।*
*মিশায়ে বাণের চিহ্ন হইল সুন্দর।*
*পূর্বমত লক্ষ্মণের হৈল কলেবর।।*
*🌻ঐদিকে ইন্দ্রজিতের মৃত্যু খবর পেয়ে দশানন পাগলের মতো প্রলাপ করতে করতে অচেতন হয়ে যান।দশ মাথায় কলসী কলসী জল ঢেলেও চেতন পাই না, অনেক চেষ্টার পর চেতন পেলে ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ বলে ক্রন্দন শুরু করলেন*
*হা হা পুত্র ইন্দ্রজিৎ গেলি কোথাকারে।*
*সম্মুখে সংগ্রামে আমি পাঠাইব কারে।।*
*পুত্র শোকে কান্দি রাজা গড়াগড়ি যায়।*
*দশমুন্ড কলেবর ধূলাতে লোটায়*।।
*🌻দশাননের কান্না দেখে মন্দোদরীও পুত্র শোকে উচ্চৈঃস্বরে আছাড় খেয়ে কাঁদতে লাগলেন।আর বলতে লাগলেন,*
*আমি নানা উপচারে,পূজিয়া যে মহেশ্বরে,*
*তোমা পুত্র পাইলাম কোলে।*
*কিছুদিন ছিল সুখ,এখন ঘটিল দুখ,*
*হেন পুত্র পড়ে রণস্থলে।।*
*ভূমিতলে লোটাইয়া,পুত্রশোকে বিনাইয়া,*
*ক্রন্দন করিছে মন্দোদরী।*
*হায় পুত্র মেঘনাদ,কেন এত পরমাদ,*
*আজি যে মজিল লঙ্কাপুরী।।*
*🌻দশানন নিজেকে সান্ত্বনা দিয়ে যখন বসলেন দেখলেন মন্দোদরী পুত্র শোকে মাটিতে গড়াগড়ি যায়, তা দেখে রাবণ সীতাকে বধ করবার জন্য উদ্যত হলেন।*
*পুত্রশোকে মন্দোদরী করিছে রোদন।*
*মন্দোদরী ক্রন্দনতে রুষিল রাবণ।।*
*সীতা লাগি মজিল কনক লঙ্কাপুরী।*
*আজি সীতা কাটিয়া ঘুচাব সব বৈরি।।*
*🌻রাবণ হাতে খড়্গ নিয়ে চললেন অশোকবনে সীতাকে হত্যা করবার জন্য।রাবণের এই মনোভাব বুঝে মন্দোদরী ছুটলেন রাবণকে বাধা দিতে।*
*পাগলিনী প্রায় রাণী ছুটে উর্ধমুখে*।
*উপনীত দশানন সীতার সম্মুখে।।*
*দূর থেকে রাবণের উগ্র মূর্তি দেখে সীতাদেবী বলছেন,কোথা প্রভু রঘুনাথ দেবর লক্ষ্মণ।পুত্র শোকে আসিতেছে করিতে ছেদন।।*
*🌻অতঃপর মন্দোদরী দশাননের কাছে করজোড়ে অনেক কথা বললেন এবং রাবণ শান্ত হলেন।*
*🙏বানান ভুল মার্জনীয়🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



