✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৩৮. অতি গূঢ় নিত্যানন্দ - গোপীভাবে মহাপ্রভু ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ প্রভু নিত্যানন্দের সংক্ষিপ্ত লীলা 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
( ৩৮)
*অতি গূঢ় নিত্যানন্দ।*
*গোপীভাবে মহাপ্রভু।*
হরিনাম শুনলেই মহাপ্রভু প্রেমে মূর্চ্ছিত হয়ে যান।ভক্তগণ ধরাধরি করে গৃহে নিয়ে আসেন। দ্বার বন্ধ করে হরিনাম সংকীর্তন করতে থাকেন। মহাপ্রভুর চোখের জলে মাটি ভিজে যায়। কখন বলেন - আমি সেই মদনগোপাল, আবার কখনো বলছেন - আমি কৃষ্ণের শুদ্ধ দাস। "গোপী গোপী"- জপ করেন মাথুর বিরহ আবেশে।
একদিন অদ্বৈত প্রভু গোপীভাবে নৃত্য করছিলেন। দুই প্রহর নৃত্য করার পরে ভক্তবৃন্দ ধরে বসালেন।শান্ত হয়ে বসলে সকলে গঙ্গাস্নানে গেলেন। তখন প্রেমানন্দে বিভোর হয়ে গড়াগড়ি দিতে লাগলেন।
মহাপ্রভু অদ্বৈতাচার্যের হৃদয়ের বুঝতে পেরে এসে বলছেন কি চাও বল? অদ্বৈত বলছেন- আমি তোমার ঐশ্বর্য দেখতে চাই? যে ঐশ্বর্য তুমি অর্জুনকে দেখিয়েছিলে। সঙ্গে সঙ্গে দেখছেন সেই দিব্যরথ অর্জুন বসে আছেন আর রথের সারথি রূপে শ্রীকৃষ্ণ। চারিদিকে অজস্র সৈন্য হাতি ঘোড়া রথ ইত্যাদি। দেখতে দেখতে মহাপ্রভু বিশ্বরূপ ধারণ করলেন। নিত্যানন্দ প্রভু ও অদ্বৈতাচার্য প্রভু পরম আনন্দে বিহ্বল হয়ে পড়লেন।
একদিন মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতকে জিজ্ঞাসা করছেন তোমার বাড়ির গঙ্গাজল কে নিয়ে আসে? পন্ডিত বললেন-প্রভু! দুঃখী নিয়ে আসে গঙ্গা থেকে।
মহাপ্রভু- নারায়ণের সেবার জন্য গঙ্গাজল নিয়ে আসে সে কখনো দুঃখী হতে পারেনা। সে মহা পুণ্যবতী তাকে সবাই *সুখী* বলে ডাকবে। শ্রীবাস পন্ডিতের গৃহের দাস-দাসী প্রতি প্রভুর করুণা দেখে সব ভক্তবৃন্দ প্রেমসুখে কান্দতে লাগলেন।
একদিন রাত্রে মহাপ্রভু নৃত্য করছেন। এদিকে শ্রীবাসের একমাত্র সন্তান মারা গেল। ঘরের থেকে খবর আসলো, শ্রীবাস পণ্ডিত গিয়ে ছেলেটাকে ঢেকে রেখে বললেন- তোমরা কেউ ক্রন্দন করবে না। মহাপ্রভুর নৃত্য-আনন্দে বিঘ্ন হলে ছেলেকে তো হারিয়েছই এবার স্বামীকেও হারাবে, বলে ফিরে আসলেন। সংকীর্তনে মহাপ্রভু নৃত্য করতে করতে বলছেন - শ্রীবাস! আজ নৃত্যে আনন্দ পাচ্ছি না কেন? কিছু হয়েছে নাকি ?
অন্য ভক্তগণ বললেন প্রভু শ্রীবাসের একমাত্র পুত্র মারা গিয়েছে।
মহাপ্রভু গিয়ে শিশুকে স্পর্শমাত্র উঠে বসলো। প্রভু বলছেন- শ্রীবাসের ঘর ছেড়ে চলে যাচ্ছ কেন?
শিশু বলছে- প্রভু! যতদিন নির্বন্ধ ছিল ততদিন এখানে ছিলাম। আমার কর্মফল শেষ। এজন্য যেতে হচ্ছে। এই দেহে যতদিন ভোগ ছিল, সেই ভোগ পূর্ণ হল। এখন আবার অন্য পুরীতে যাচ্ছি। কে কার বাবা! প্রভু! কে কার ছেলে! সব নিজের নিজের কর্ম ভোগ করছে। এতদিন ভাগ্য ছিল পন্ডিতের ঘরে ছিলাম। এবার চললাম অন্যত্র,সপার্ষদে তোমার চরণে প্রনাম। আমার অপরাধ নিও না, বিদায় দাও। এই বলে শিশু নীরব হল। মৃত পুত্রের মুখে অপূর্ব কথা শুনে সবাই আনন্দ সাগরে ভাসলেন। পুত্রশোক দূর হয়ে গেল শ্রীবাস গোষ্ঠীর। কৃষ্ণ প্রেমানন্দে সবাই বিভোর হলেন।
শ্রীবাস প্রভুর চরণ ধরে কাঁদতে লাগলেন।
মহাপ্রভু বলছেন- শ্রীবাস! তোমার এক সন্তান গেল, আমি আর শ্রীনিত্যানন্দ দুজনে তোমার সন্তান হলাম।
মহাপ্রভু স্নান করে বিষ্ণু পূজার জন্য বসেন প্রেম জলে কাপড় ভিজে যায়। বস্ত্র পরিবর্তন করে আবার বসেন, আবার ভিজে যায়, বারবার হওয়াতে মহাপ্রভু বললেন- গদাধর! তুমি বিষ্ণু পূজা করো। আমার ভাগ্যে নেই ।
একদিন শুক্লাম্বর ব্রহ্মচারীর কাছে অন্ন চাইলেন - তুমি ভোগ লাগাও শুক্লাম্বর ব্রহ্মচারী অত্যন্ত দীনতার সঙ্গে জানালেন - প্রভু! আমি তোমার সেবার অযোগ্য।
বারবার মহাপ্রভু বলাতে এবং ভক্তগনের অনুরোধে শুক্লাম্বর ব্রহ্মচারী রন্ধন করলেন। আলগোছে থোড় মোচা ছেড়ে দিলেন। "জয় কৃষ্ণ গোবিন্দ গোপাল বনমালী " বলে রান্না করলেন। তাঁর ভক্তিতে জগজ্জননী-লক্ষ্মী দৃষ্টিপাত করলেন সব অমৃতময় হয়ে গেল। মহাপ্রভু স্নান করে এসে বসলেন। সঙ্গে নিত্যানন্দ এবং কয়েকজন ভক্ত।
মহানন্দে মহাপ্রসাদ ভোজন করলেন। মহাপ্রভু বলছেন- আমি জন্ম থেকে এত সুস্বাদু অন্ন কখনও পাই নাই। গর্ভমোচার এত অদ্ভুত আস্বাদন!তাও আবার আলগোছে! কি করে এমন রন্ধন করলে? বারবার প্রশংসা করে প্রসাদ গ্রহণ করলেন।
*ধনে জনে পাণ্ডিত্যে চৈতন্য নাহি পাই।'ভক্তি রসে বশ প্রভু' চারি বেদে গাই।।*
বিশদ জানতে চৈতন্যভাগবত দেখুন। মধ্য-২৪-২৫.
(স্মরণ করিয়ে দিই যে, এটা আমার ভক্তমাল প্রসঙ্গ চলছে। ভক্তমালের ক্রম অনুসারে চৈতন্য-নিত্যানন্দ চরিত্র এসেছেন, সেই প্রসঙ্গ ক্রমান্বয়ে বর্ণিত হচ্ছেন।।
ক্রমশ ......
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন⬇️⬇️⬇️
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
নিবাস-শ্রীশ্রীনিত্যানন্দ প্রভুর জন্মস্থান, একচক্রা, বীরভূম, পশ্চিমবঙ্গ।
FACEBOOK LINK 👉 https://www.facebook.com/profile.php?id=100023723408003
DEMOCRATIC NITYANANDA (Facebook Group) 👉 https://www.facebook.com/groups/1370545549769377/?ref=share
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


