✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৬৪. অতি গূঢ় নিত্যানন্দ ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ প্রভু নিত্যানন্দের সংক্ষিপ্ত লীলা 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
( ৬৪)
*অতি গূঢ় নিত্যানন্দ।*
*সন্ন্যাস_গ্রহণ।*
প্রাতঃকালে সব ভক্তবৃন্দ মহাপ্রভুর দর্শনে আসলেন। তাঁর গৃহত্যাগ শুনে সব ভক্তবৃন্দ মূর্চ্ছিত হয়ে পড়লেন। নিত্যানন্দ প্রভু এসে মাকে সান্ত্বনা দিলেন এবং বললেন - মা! মহাপ্রভুকে সন্ন্যাস থেকে নিবৃত্ত করতে তো পারব না, তবে তোমায় কথা দিচ্ছি, তাকে নিয়ে এসে তোমাকে অন্তত একবার দর্শন অবশ্যই করাব। বলেই নিত্যানন্দ প্রভু প্রস্থান করলেন।সঙ্গে গদাধর, মুকুন্দ, চন্দ্রশেখরাচার্য আর ব্রহ্মানন্দও অনুগমন করলেন।মহাপ্রভু গঙ্গা পার হয়ে কাটোয়ায় আসলেও তখনও পর্যন্ত সন্ন্যাস গ্রহণ সম্পন্ন হয় নাই। প্রভু নিত্যানন্দের আগমনে মহাপ্রভু অনেকখানি আশ্বস্ত হলেন। তারি নিয়ামকত্বে সন্ন্যাস গ্রহণ সম্পন্ন হল।
মহাপ্রভু বললেন কেশব ভারতীকে স্বপ্নে কোন মহাজন' আমাকে একটি মন্ত্র বলেছেন আমি আপনাকে মন্ত্রটি বলছি, দেখুন ঠিক আছে কি না!বলেই ভারতীর কানে মন্ত্র বললেন - ভারতী বিস্মিত হয়ে বললেন এটিই সর্বশ্রেষ্ঠ মন্ত্র। ছলে ভারতীকেই শিষ্য করলেন।
সেই মন্ত্রই ভারতী মহাপ্রভুর কানে দিলেন। সন্ন্যাস গ্রহণ হয়ে গেল। "শ্রীকৃষ্ণচৈতন্য" নাম প্রকাশ হল।
যত জগতেরে তুমি কৃষ্ণ বোলাইয়া। করাইলা চৈতন্য__ কীর্তন প্রকাশিয়া।। এতেকে তোমার নাম 'শ্রীকৃষ্ণচৈতন্য'। সর্বলোক তোমা হৈতে যাতে হৈল ধন্য।।
সোনার অঙ্গে কষায় বসন অদ্ভুত শোভা হল। মনে হচ্ছে যেন দেদীপ্যমান স্বর্ণপ্রতিমা।
প্রভুর ইঙ্গিতে মুকুন্দ কীর্তন শুরু করলেন মহাপ্রভু প্রেমানন্দে উদ্দাম নৃত্য করতে লাগলেন। প্রেমাবেশে ভারতীকে আলিঙ্গন দান করে প্রেমদান করলেন। তিনিও উন্মত্ত হয়ে নৃত্য করতে লাগলেন। সেই রাত্রি তথায় অতিবাহিত করে পরদিন প্রেমাবেশে চললেন বৃন্দাবনের দিকে। নিত্যানন্দ প্রভু সঙ্গে-সঙ্গে চলেছেন। তিন দিন রাঢ়দেশে ভ্রমণ করলেন। এই সময়ে একচক্রানগরে মহাপ্রভু এসেছিলেন। নিজের গলার মালা খুলে একটি অশ্বত্থ বৃক্ষে অর্পণ করে কৃষ্ণ-সন্ধান চেয়েছিলেন গোপী ভাবাবেশে।সেখান থেকে এগিয়ে চললেন বৃন্দাবনের দিকে। *পরাত্মনিষ্ঠামাত্র বেশ ধারণ।মুকুন্দ-সেবায় হয় সংসার তারণ।।*
*সেই বেশ কৈল এবে বৃন্দাবনে গিয়া। কৃষ্ণনিষেবণ করি নিভৃতে বসিয়া।।*
এই বলে মহাপ্রভু প্রেমাবিষ্ট অবস্থায় দিক্-বিদিক জ্ঞানশূন্য হয়ে দিনরাত এগিয়ে চলেছেন বৃন্দাবনের দিকে। প্রভু নিত্যানন্দের মনে আছে তাঁকে নবদ্বীপে ফিরিয়ে আনতে হবে। তাই সব শিশুদের শিখিয়ে দিলেন, "হরিবোল হরিবোল" ধ্বনি করবে। মহাপ্রভু এসে জিজ্ঞাসা করবে বৃন্দাবন কোনদিকে? তখন পূর্বদিকে দেখিয়ে দেবে। শিশুগণ "হরিবোল হরিবোল" বলে নাচতে লাগল নিত্যানন্দ প্রভুর শিক্ষায়। আনন্দিত হয়ে মহাপ্রভু এসে জিজ্ঞাসা করলেন- বলো দেখি কোন্ পথে বৃন্দাবনে যাব? শিশুগণ গঙ্গাতীরের পথ দেখিয়ে দিল। আবেশে মহাপ্রভু সেদিকেই গমন করলেন। নিত্যানন্দ চন্দ্রশেখর আচার্য কে পাঠিয়ে দিলেন শান্তিপুরে, বলে দিলেন অদ্বৈত প্রভু যেন নৌকাযোগে নতুন ডোর কৌপীন বহির্বাস নিয়ে এপারে আসে। সাবধানে যেন অবস্থান করেন।
গঙ্গাদর্শন করে মহাপ্রভু আবেশে যমুনাভ্রমে স্তুতি করতে লাগলেন। প্রণাম করে গঙ্গাস্নান করলেন। ইতিমধ্যে অদ্বৈত আচার্য নৌকায় চড়ে নতুন কোপীন বহির্বাস নিয়ে উপস্থিত হলেন। নমস্কার করলেন। আচার্যকে দেখে মহাপ্রভুর মনে সংশয় উপস্থিত হল। তুমি তো অদ্বৈত না? আমি বৃন্দাবনে,তুমি কি করে জানলে? আচার্য বলছেন - তুমি যেখানে সেখানেই বৃন্দাবন।আমার ভাগ্যে গঙ্গাতীরে তোমার হল আগমন। এই নিত্যানন্দ আমারে বঞ্চনা করল! গঙ্গায় এনে আমাকে যমুনা বলল।
আচার্য বলছেন - মিথ্যা নয় যমুনাতে তুমি স্নান করলে এখন।
গঙ্গায় যমুনা বহে হঞা একধার।পশ্চিমে যমুনা বহে পূর্বে গঙ্গাধার।।
পশ্চিমে গঙ্গা প্রবাহিত সেখানে তুমি স্নান করলে।নাও এখন ভেজা কাপড় ছেড়ে শুকনো কৌপীন বহির্বাস পরিধান কর। আজ আমার ঘরে ভিক্ষা হবে, চল আমার ঘরে।এই বলে নৌকায় চড়িয়ে মহাপ্রভুকে শান্তিপুরে নিয়ে আসলেন।......
GOPISARAN DAS
http//MrinmoyNandy.blogspot.com/2022/12/blogéôépost_30.html
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন⬇️⬇️⬇️
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
নিবাস-শ্রীশ্রীনিত্যানন্দ প্রভুর জন্মস্থান, একচক্রা, বীরভূম, পশ্চিমবঙ্গ।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


