✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ পাঠান বৈষ্ণব--বিজলি খাঁন ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌹পাঠান বৈষ্ণব--বিজলি খাঁন🌹*
*বিজলি খাঁন নয়জন পাঠান সৈন্যসহ ঘোড়ায় চড়ে যেতে যেতে দেখলেন,গাছের তলায় এক সন্ন্যাসী মূর্ছা প্রাপ্ত হয়ে পড়ে রয়েছেন।তাঁর আশে-পাশে চারজন লোক বষে আছে।বিজলি খাঁন অশ্ব থামিয়ে বিচর করলেন,সন্ন্যাসীর সঙ্গে সোনার মোহর প্রভৃতি ছিল, এ চার ঠগ্ তাঁকে ধুতুরা খাইয়ে তাঁর কাছ থেকে সমস্ত অর্থ-কড়ি লুঠ করেছে।চারজনকে বন্দী করতে বিজলি খাঁন আদেশ করলেন।পাঠান সৈন্যগণ তাঁদের বন্দী করল।* *🍀সঙ্গে ছিলেন কৃষ্ণদাস রাজপুত বললেন, তোমাদের বাদশার দোহাই, এ সন্ন্যাসী আমাদের গুরু।এঁনার মূর্ছা রোগ আছে,মাঝে মাঝে এ অবস্থা হয়।আমরা সঙ্গে থেকে তাঁকে রক্ষা করি।আমার মনে হয় এখনি চৈতন্য লাভ করবেন,তোমরা বসো,দেখতে পাবে।*
*🌹শ্রীবৃন্দাবনধাম দর্শন করে যমুনা পার হয়ে মহাবনের পথ দিয়ে মহাপ্রভু প্রয়াগের দিকে চলেছেন।পথে এক বৃক্ষ মূলে বসে বিশ্রাম করছিলেন।এমন সময় রাখাল বালকের বংশী ধ্বনি শুনে বৃক্ষমূলে মূর্ছিত হয়ে পড়লেন এবং মুখ দিয়ে ফেনা বের হতে লাগল।এমন সময়ে পাঠান সৈন্যদল সেখানে এলো।*
*🌼অতঃপর কিছুক্ষণ পরে মহাপ্রভু "হরি" "হরি" বলে হুঙ্কার করে উঠলেন।*
*হুঙ্কার করিয়া উঠে বলে 'হরি' 'হরি'।*
*প্রেমাবেশে নৃত্য করে উর্ধ বাহু করি।।*
*(শ্রীচৈঃ চঃ মধ্যঃ=১৮|১৭৭)*
*🌻সেই মধুর 'হরি' 'হরি' ধ্বনি শুনে ম্লেচ্ছগণ চমৎকৃত হল।ভীত হয়ে ভক্তগণকে সত্বর(তাড়াতাড়ি)মুক্ত করে দিল। তারপর বিজলি খাঁন মহাপ্রভুকে নমস্কার করে বললেন--- যতিবর!এ চার ঠগ্ আপনাকে ধুতুরা খাইয়ে সব হরণ করে নিয়েছে।মহাপ্রভু বললেন,আমি সন্ন্যাসী,আমার কোন অর্থ-কড়ি নাই।মৃগী ব্যাধিতে কোন কোন সময় অচৈতন্য হলে এঁরা আমায় রক্ষা করেন।*
*🌳বিজলি খাঁনের সঙ্গে একজন মৌলবী ছিলেন।তিনি হিন্দু ও ইসলাম শাস্ত্রে পারঙ্গত ছিলেন।তিনি বললেন, আপনাকে পেয়ে আমরা বড় প্রীত হয়েছি।আপনার কাছে কিছু শুনতে চাই।মহাপ্রভু বললেন,স্বচ্ছন্দে জিজ্ঞাসা করুন,মৌলবী বললেন,নির্বিশেষ-বাদ ও সবিশেষ-বাদ কি?আমাদের শাস্ত্রেও অদ্বৈতবাদের কথা আছে।দুই বাদের তাৎপর্য্য ভাল ভাবে শুনতে ইচ্ছা করি।*
*🍁মহাপ্রভু বললেন=আপনাদের শাস্ত্রে ঈশ্বরকে নির্বিশেষ বলেছেন।আবার সবিশেষও বলেছেন।আপনাদের শাস্ত্রে ঈশ্বর এক-- তিনি সর্বৈশ্বর্য্যময়,পূর্ণ।তাঁর অঙ্গকান্তি শ্যামবর্ণ।*
*তোমাদের শাস্ত্রে কহে-- শেষে 'একই ঈশ্বর'।*
*সর্বৈশ্বর্য্যপূর্ণ তেহোঁ -- শ্যাম কলেবর।।*
*(শ্রীচৈঃ চঃ মধ্যঃ=১৮|১৯০)*
*সেই ভগবানের সেবার দ্বারা সংসার বন্ধন থেকে মুক্তি লাভ হয়।তাঁর চরণ সেবাই বা প্রীতিই পরম পুরুষার্থ।*
*মহাপ্রভুর মুখে এইরকম তত্ত্বকথা শুনে মৌলবী এবং বিজলি খাঁন পরম সুখী হলেন।মৌলবী মহাপ্রভুর চরণ বন্দনা করে বলতে লাগলেন=*
*সেইত গোসাঞি তুমি সাক্ষাৎ ঈশ্বর।*
*মোরে কৃপা কর মুঞি অযোগ্য পামর।।*
*অনেক দেখিনু মুঞি ম্লেচ্ছ শাস্ত্র হৈতে।*
*'সাধ্য-সাধন বস্তু' নারি নির্ধারিতে*।।
*তোমা দেখি জিহ্বা মোর বলে কৃষ্ণ-নাম।*
*আমি-বড় জ্ঞানী এই গেল অভিমান।।*
*কৃপা করি বল মোরে 'সাধ্য-সাধনে'।*
*এত বলি পড়ে মহাপ্রভুর চরণে।।*
*প্রভু কহে, উঠ কৃষ্ণ নাম তুমি লইলা।*
*কোটি জন্মের পাপ গেল,'পবিত্র'হৈলা।।*
*'কৃষ্ণ' কহ 'কৃষ্ণ' কহ কৈলা উপদেশ।*
*সবে 'কৃষ্ণ' কহে সবার হৈল প্রেমাবেশ।।*
*(ৈচঃচঃমধ্যঃ=১৮|২০১-২০৬)*
*পরিশেষে মহাপ্রভু মৌলবী সাহেবের নাম দিলেন রামদাস।এ সমস্ত তত্ত্ব সিদ্ধান্ত শুনে রাজকুমার বিজলি খাঁন কৃষ্ণ কৃষ্ণ বলে মহাপ্রভুর শ্রীচরণে পড়লেন।মহাপ্রভু তাঁকে অনেক উপদেশ করলেন।মহাপ্রভুর কৃপায় পাঠানগণ বৈষ্ণব হলেন।*
*সেইত পাঠান সব "বৈরাগী' হইলা*।।
*"পাঠান" বৈষ্ণব বলি সৈল তাঁর খ্যাতি।*
*সর্বত্র গাহিয়া বুলে মহাপ্রভুর কীর্তি।।*
*সেই বিজলি খাঁন হইল 'মহাভাগবত'।*
*সর্বতীর্থে হৈল তার পরম মহত্ত্ব।।*
*(চৈঃচঃমধ্যঃ ১৮ পরিচ্ছেদ ২১০-২১২)*
*🙏বানান, ভুল ক্ষমা করবেন🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



