✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৪৬. রামায়ণ কথন 🙏 কৃত্তিবাসী꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ রামায়ণ কথন অতি সংক্ষেপে 🙏 সূচীপত্র꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*৪৬,☘রামায়ণ কথন সংক্ষেপে☘*
/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\
*🌻বিভীষণ চারজন মন্ত্রীকে নিয়ে শ্রীরামচন্দ্রের কাছে চললেন। বিভীষণ জানতে পেরেছিলেন যে রামচন্দ্র সাগরকুলে বনরগণসহ আছেন, তিনি সাগরকুলে গিয়ে উপস্থিত হলে,অন্যান্য বনরগণ রাবণের চর মনে করে অন্যান্য বানরগণ কেহ পাদপ(গাছ বা বৃক্ষ),কেহ পাথর নিয়ে মারতে উদ্যত হলে তখন সুগ্রীব জানতে পারলেন যে বিভীষণ প্রভু রামের শ্রীচরণে আশ্রয় নিতে এসেছেন,তারপর হনুমান এসে বললেন,এই বিভীষণই আমার প্রাণ রক্ষা করেছিল লঙ্কায়,ও শত্রু নয় মিত্ররূপে এসেছে।তারপর সুগ্রীব ও হনুমান বিভীষণকে রামচন্দ্রের কাছে নিয়ে এলেন।*
*☘বিভীষণ রামের শ্রীচরণে প্রণাম নিবেদন করলেন,সানন্দে রাম বক্ষে ধারণ করলেন।তখন উপস্থিত সকলকে বললেন তোমরা ভয় পেও না।* *আগামীতে লঙ্কার রাজা হবে বিভীষণ, আমি এখনি তা বলে রাখলাম।*
*🌻এবারে সুগ্রীব, বিভীষণকে বললেন, কেমন করে সাগর পার হব?*
*বিভীষণ বলে,যে সগর মহীপতি।*
*সাগর খনিল তুমি তাঁহার সন্ততি।।*
*(খনিল=খুঁড়িল)*
*তব পূর্বপুরুষেরা সাগর সকাশে।*
*সাগর দিবেন দেখা থাক উপবাসে।।*
*☘তিনদিন উপবাস থাকার পরেও সাগরদেবতার দেখা না পেয়ে লক্ষ্মণ রেগে একসা হয়ে গেলেন এবং বললেন,আজ আমি সাগরকে উচিত শিক্ষা দেব,আমি "অগ্নিজাল" বাণ মেরে সাগরের সমস্ত জল শুখিয়ে মরুভূমি বানিয়ে দেব।*
*ভয় পেয়ে সাগর কাঁপয়ে থর থর।*
*মাথায় ধবল ছত্র চলিল সত্বর।।*
*(ধবল=শ্বেতবর্ণ)*
*বাণ গিয়া প্রবেশিল শ্রীরামের তূণে।*
*সাগর পড়িল আসি শ্রীরামের চরণে।।*
*এত ক্রোধ মোরে কেন শুন গদাধর।*
*তব পূর্ব বংশ এই করিল সাগর।।*
*☘তখন শ্রীরাম বললেন,আমি তিনদিন থেকে উপবাসী, আমার সীতাকে পাপিষ্ঠ রাবণ চুরি করে নিয়েছে,তাই আমি লঙ্কায় যাব, এই বিশাল সাগর কেমন করে পার হব!তখন সাগর বলল,বিশ্বকর্মা পুত্র নল নামে বানর আছে।*
*বিশ্বকর্মা-পুত্র নল নামে যে বানর।*
*তোমা হেতু মুনি-স্থানে পাইয়াছে বর।।*
*জহ্নুমুনি তাহারে পালিল শিশুকালে।*
*দন্ড কমন্ডলু তার হারাইল জলে*।।
*নিত্য হারাইয়া আসে,নিত্য সৃজে মুনি।*
*আর দিন ধ্যান করি জানিল আপনি।।*
*স্বয়ং বিষ্ণু হইবেন রাম-অবতার।*
*সাগর বাঁধিয়া সৈন্য করিবেন পার।।*
*এতেক ভাবিয়া মুনি দিলা বরদান*।
*নল-স্পর্শে পাষাণ ভাসিবে মোর জলে।।*
*গাছ পাথর জোড়া লাগে পরশে তাহার।*
*জাঙ্গাল বাঁধিয়া রাম হ'য়ে যাও পার।।*
*তোমার কারণ আমি হইব বন্ধন।*
*পার হয়ে কর বধ পাপিষ্ঠ রাবণ।।*
*(দন্ড=লাঠি)জাঙ্গাল=সেতু বা বাঁধ)*
*🙏বানান, ভুল মার্জনীয়🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


