✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১০০. কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*১০০ কৃত্তিবাসী রামায়ণ সংক্ষেপে*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻হনুমানের অন্ন ভোজন🌻*
~~~~~~~~~~~~~~~~~~~
*🌻শ্রীরামচন্দ্র বিভীষণকে কাছে ডেকে আদর করে বললেন, আমরা চারভাই, কিন্তু আজ হ'তে আমরা পঞ্চ সহোদর।এই পাঁচজন মিলে রাজ্য পালন করব এবং প্রজাদের মহাসুখে রাখব।*
*☘চারি ভাই ছিলাম হইলাম পঞ্চ জন।*
*☘পঞ্চ জন মিলি রাজ্য করিব পালন।।*
*🌻সীতা ঠাকুরাণী নিজ হস্তে রন্ধন করলেন এবং চারভাইকে একসঙ্গে ভোজন করালেন। তারপর হনুমানকে ভোজনে বসালেন।*
*☘হনুমানে অন্ন দেন সীতা ঠাকুরাণী।*
*☘বানরেরে অন্ন দেন যতেক রমণী।।*
*☘অন্ন দিয়া যান সীতা আনিতে ব্যঞ্জন।*
*☘শুধু অন্ন খায় সব পবন-নন্দন।।*
*🌻হনুমানকে অন্ন দিয়ে ব্যঞ্জন আনতে রন্ধনশালায় যান সীতাদেবী,ফিরে আসতে দেখেন ভোজনপাত্রে অন্ন নেই,এইভাবে তিন থেকে চারবার এইরকম হবার পর সীতাদেবী চরম চিন্তায় পড়ে গেলেন।যতবার অন্ন দিয়ে ব্যঞ্জন আনতে যান ফিরে এসে দেখেন শূন্যপাত।সীতা বলছেন কি ব্যাপার আমি কিছুই বুঝতে পারছি না।এখন আমি কি করব?*
*☘সীতা বলে আমি কিছু বুঝিতে না পারি।*
*☘বিশ্বের পালনে অন্নপূর্ণা নাম ধরি।।*
*🌻হাতের থালা রেখে দিয়ে জানকীদেবী ধ্যানযোগে বসলেন, দেখলেন "বানর-রূপেতে অবতীর্ণ গঙ্গাধর"।কপিরূপে তিনি কৈলাসপতি, তাঁর উদর ভরাতে পারে এমন কার সাধ্য আছে?*
*☘গোপনেতে গিয়া মাতা হনুর পশ্চাতে।*
*☘"নমঃ শিবায়ঃ" বলি অন্ন দিলা মাথে।।*
*🌻তারপর হাসি মুখে হনুমানের সামনে এসে সীতা জিজ্ঞাসা করলেন, হনুমান কত অন্ন ভোজন করলে?আর অন্ন দিব?*
*☘মস্তক ফুটিয়া অন্ন উপরে উঠিল।*
*☘হনুমান বলে মাতা পরিপূর্ণ হ'ল।।*
*🌻হনুমান আচমন করে এসে সীতার চরণে প্রণাম করে বললেন,আমি কি জানব তোমার মহিমা,ব্রহ্মা,বিষ্ণু ও মহেশ্বর জানতে পারলেন না তোমার মহিমা।আমি তো কোন এক বনের বানর।মা!গোপনে একটি কথা বলি,কাউকে বলবে না কিন্তু! "শ্রীবিষ্ণু-প্রকৃতি তুমি লক্ষ্মী ঠাকুরাণী" আমি জানতে পেরেছি। সীতাদেবী বললেন থাক আমার আর মহিমা গাইতে হবে না।এবার এক এক করে বানর ও রাক্ষসগণদের বিদায় দিতে লাগলেন।*
*☘রাম রাজ্যে শোক নাহি জানে কোন জনা।*
*☘রামরাজ্য বলি লোকে হইল ঘোষণা।।*
*🌻শ্রীরামচন্দ্র যে পুষ্পক রথে চড়ে অযোধ্যায় এসেছিলেন, এবার তাকে বিদায় দেবার সময় এসেছে।এই পুষ্পক রথ পূর্বে কুবেরের ছিল,রাবণ কুবেরকে পরাজয় করে লঙ্কায় এনেছিল।সেই রথে রামচন্দ্র সহ অন্যান্য সবাই অযোধ্যায় এসেছিলেন।এই পুষ্পক রথকে রামচন্দ্র আদেশ দিলেন তুমি লঙ্কায় না গিয়ে কৈলাসে কুবেরের কাছে যাও।*
*☘চলিল সে রথখান শ্রীরাম আদেশে।*
*☘চক্ষুর নিমেষে গেল পর্বত কৈলাসে।।*
*☘কুবের বলেন রথ কে দিল বিদায়।*
*☘ রাবণ লইল তোরে জিনিয়া আমায়।।*
*🌻নিশ্চয় রাবণ তোর প্রতি রাবণ খুব অত্যাচার করেছিল?শ্রীরাম এগার হাজার বৎসর থাকবেন,তুমি রামের সেবায় নিয়োজিত হও।শ্রীরাম পরে বৈকুন্ঠে গমন করলে আমার কাছে ফিরে এসো।*
*☘রথখান চলিল যে কুবের আদেশে।*
*☘আইল রামের কাছে চক্ষুর নিমেষে।।*
*🌻পুষ্পক রথ বললে,আমার কথা আপনি অবধান করুন,কিছুকাল আপনার শ্রীচরণে আমায় স্থান দিন, তখন রথ শুদ্ধ মানব কলেবরে শ্রীরামের কাছে রইল।*
*☘এইরূপে শ্রীরাম হইয়া আনন্দিত।*
*☘রাজত্ব করেন তিন ভ্রাতার সহিত।।*
*🌻লঙ্কাকান্ড সমাপ্ত হইল🌻*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

