✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ তত্ত্ব রাধা তত্ত্ব ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*🙏🙏🙏তত্ত্ব রাধা তত্ত্ব🙏🙏🙏*
*হ্লাদিনী করায় কৃষ্ণে সুখ-আস্বাদন।*
*হ্লাদিনীর দ্বারে করে ভক্তেরে পোষণ।।*
*(চৈতন্য চরিতামৃত)*
*🌼রাধা শক্তি পরিপূর্ণ শক্তি যেরকম "কৃষ্ণস্তু ভগবান্ স্বয়ং"। "কিশোরস্বরূপ কৃষ্ণ স্বয়ং অবতারি"। "সোহপি কৈশোরকবয়োমানয়ন্ মধুসূদনঃ"=এই কথা বিষ্ণুপুরাণে দেখতে পাওয়া যায়। পূর্বে যে তিনটি শক্তির কথা উল্লেখ করা হয়েছে তার মধ্যে হ্লাদিনীশক্তি ঘনীভূত হয়ে প্রেমময়ী শ্রীরাধিকার মূর্তিতে প্রকাশ পান। যোগমায়া শব্দের অর্থ শ্রীরাধা।* *"যোগস্য মায়ঃ যস্যাং সা=শ্রীরাধা।* *মায়ঃ=পরিপূর্ণতা অর্থ্যাৎ যাঁর সঙ্গে যোগ হ'লে যোগের পরিপূর্ণতা হয়।শ্রীভগবানে যখন এই হ্লাদিনীশক্তি থাকে তখন ইহাকে শক্তিরূপা হ্লাদিনী বলা হয়।স্বরূপগত হ্লাদিনীতে যাহা নাই মূর্তিরূপা হ্লাদিনীতে তাহা আছে।রাধাশক্তিকে অগমা বলা হয় কারণ যেখানে মাধব সেখানেই রাধা অবস্থান করেন এবং যেখানে রাধা সেখানেই মাধব থাকেন। "আরাধয়তি যা সা=রাধা অর্থ্যাৎ যিনি সকলসময়েই শ্যামসুন্দরের সেবায় নিযুক্তা।শ্রীরাধা ও শ্রীকৃষ্ণ প্রবাল-মণি-নির্মিতসহস্রদল পদ্মের কর্ণিকার জায়গায় যুগলরূপে দন্ডায়মান আছেন এবং এই পদ্মের উত্তরে,ঈশানে,পূর্বে,অগ্নিকোণে,দক্ষিণে,নৈঋতে,পশ্চিমে ও বায়ুকোণে প্রধান অষ্টদলে যথাক্রমে শ্রীললিতা,শ্রীবিশাখা, শ্রীচিত্রা,শ্রীইন্দুরেখা,শ্রীচম্পকলতা,শ্রীরঙ্গদেবী,শ্রীতুঙ্গবিদ্যা ও শ্রীসুদেবী এই অষ্টসখী।* *অষ্ট উপদলে যথাক্রমে শ্রীঅনঙ্গমঞ্জরী,তৎবামে শ্রীমধুমতীমঞ্জরী,তৎবামে শ্রীবিলাসমঞ্জরী,(শ্রীবিমলামঞ্জরী), তৎবামে শ্রীশ্যামলামঞ্জরী,শ্রীপালিকামঞ্জরী,তৎবামে শ্রীমঙ্গলামঞ্জরী,শ্রীতারকামঞ্জরী, তৎবামে শ্রীধন্যামঞ্জরী এই অষ্টমঞ্জরী এবং দুই দুইটি করে ষোলটি উপদলে যথাক্রমে লবঙ্গমঞ্জরী ও রূপমঞ্জরী,রসমঞ্জরী ও গুণমঞ্জরী, রতিমঞ্জরী ও ভদ্রমঞ্জরী, লীলামঞ্জরী ও বিলাসমঞ্জরী, বিলাসমঞ্জরী ও কেলিমঞ্জরী, কুন্দমঞ্জরী ও মদনমঞ্জরী,অশোকমঞ্জরী ও মঞ্জুলালী মঞ্জরী, সুধামুখী মঞ্জরী ও পদ্মমঞ্জরী এই ষোলজন মঞ্জরী দন্ডায়মানা আছেন এইরকম চিত্তে বিশেষভাবে ধারণা করে রাগানুগামার্গের বৈষ্ণবগণের ধ্যান করবার প্রণালী শাস্ত্রে বর্ণিত আছে।* *তবে এইরকম ভাবে সাধনা করা আমাদের মতো বহির্মুখ জীবের পক্ষে সহজসাধ্য নহে,যাঁরা এরকম করতে সক্ষম তাঁরা এইরকমভাবে ধ্যান করতে পারেন ; আমরা কেবলমাত্র নামকীর্তনেই মত্ত হব।যে নামকীর্তন ইচ্ছে থাকলেই আমরা সকলেই অনায়াসে করতে পারি।*
*🙏বানান ভুল ভ্রান্তি মার্জনীয়🙏*
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


