✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীরঙ্গ পুরী ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*🙏শ্রীরঙ্গ পুরী🙏*
***********
*শ্রীরঙ্গ পুরী বললেন,না,এমন সুন্দর সন্ন্যাসী তো এর পূর্বে কখনও দেখি নাই!আহা-হা,উনার অঙ্গে অষ্টসাত্ত্বিকের ভাবসমূহ দেখছি!এই বলিয়া শ্রীরঙ্গ পুরী মহাপ্রভুকে ধরিয়া ভূমি থেকে উঠালেন।মহাপ্রভু পুরীর পদধূলি নিলেন।*
*শ্রীরঙ্গ পুরী বললেন তুমি কে? তোমার মধ্যে দিব্য কৃষ্ণ-প্রেম দেখে আমার শ্রীগুরু-পাদপদ্ম মাধবেন্দ্র পুরীর কথা মনে পড়ছে।এমন প্রেম তাঁর ছাড়া আর কারও শরীরে দুর্লভ।দক্ষিণ দেশ ভ্রমণ করে মহাপ্রভু মহীশূরে উড়ুপিতে এলেন।সেখান থেকে এলেন মহারাষ্ট্র দেশে ভীমা নদীর তীরে পান্ডারপুরে উপস্থিত হলেন।তথায় বিঠঠাল দেবকে দর্শন করে প্রেমাবিষ্ট হলেন।* *বহু নৃত্যগীত করলেন।বিঠঠল দেবকে দর্শন করবার পর মধ্যাহ্নকালে কোন এক পূজারী ব্রাহ্মণের ঘরে ভিক্ষা গ্রহণ করলেন।তাঁর মুখে শ্রীমাধবেন্দ্র পুরীর শিষ্য শ্রীরঙ্গ পুরীকে দেখতে চললেন।গিয়ে দেখলেন,শ্রীরঙ্গ পুরী ঘরের মধ্যে বসে "নাম"করছেন।পুরীকে দর্শন করেই নিজ গুরু শ্রীঈশ্বর পুরীপাদের কথা মনে পড়ল।মহাপ্রভু অঙ্গন থেকেই শ্রীরঙ্গ পুরীকে সাষ্টাঙ্গ দন্ডবৎ প্রণাম ও বন্দনা করলেন।শ্রীরঙ্গ পুরী তাড়াতাড়ি এসে মহাপ্রভুকে ধরে তুললেন।শ্রীরঙ্গ পুরী বললেন, শ্রীপাদ, তোমার পরিচয় কি?মহাপ্রভু বললেন,আমি শ্রীশ্রীঈশ্বরপুরী পাদের অধম ভৃত্য।ঈশ্বরপুরীর নাম শুনে শ্রীরঙ্গ পুরীর দুইনয়ন হতে জলধারা পড়তে লাগল। কিছুক্ষণ নীরবে কান্নার পর দুইহাত দিয়ে মহাপ্রভুর গলা জড়িয়ে ধরে বললেন, আহা, শ্রীঈশ্বর পুরী তো আমাদের ছেড়ে নিত্যলীলায় প্রবেশ করেছেন। বাবা!তোমায় দেখে বড় শান্তি পেলাম!মহাপ্রভু সজল নয়নে বললেন,হে গোঁসাঞি, কত ভাগ্যে আপনার দর্শন পেলাম।শ্রীরঙ্গপুরীবললেন, শ্রীপাদ, তোমার পূর্ব আশ্রমের পরিচয় শুনতে চাই।মহাপ্রভু বললেন,বঙ্গদেশে গঙ্গতটস্থিত নবদ্বীপ নগরীতে আমার জন্মস্থান।পিতার নাম শ্রীজগন্নাথ মিশ্র,বর্তমানে তিনি বৈকুন্ঠবাসী।মাতার নাম শচীদেবী।আর এক পুত্র ছিলেন,তাঁর নাম বিশ্বরূপ।আমি যখন খুব ছোট্ট ছিলাম তিনি দেশান্তরী হয়েছিলেন।* *এখন আমিও সন্ন্যাসী হয়ে তাঁর অনুসন্ধান করছি। শ্রীরঙ্গপুরী বললেন, বাবা!বহুদিনের কথা মনে পড়ল।আমি একবার শ্রীগুরুদেবের সঙ্গে নবদ্বীপ গিয়েছিলাম।তোমার পিতা জগন্নাথ মিশ্র বহু সমাদর করে শ্রীগুরুদেবকে গৃহে নিয়ে পূজো করেছিলেন এবং ভোজন করিয়েছিলেন।তোমার মাতৃদেবীর রান্নার স্বাদ এখনও ভুলতে পারিনি।তিনি যে শাক রান্না করেছিলেন, তা অপূর্ব। আহা,তুমি সেই জন্নাথ-শচীর পুত্র।এই কথা বলে শ্রীরঙ্গ পুরী মহাপ্রভুকে জড়িয়ে ধরলেন।তারপর বললেন,বাবা,একটি কথা,বলতে প্রাণ ফেটে যায়।মহাপ্রভু বললেন বলুন,কি কথা,আমি কি শুনবার যোগ্য নই? রঙ্গপুরী বললেন, দীর্ঘকাল বেঁচে থাকলে বহু কষ্ট হয়!আবার দেখাও যায় অনেক কিছু।মহাপ্রভু বললেন কষ্টকি?দেখা যায় কি?রঙ্গপুরী বললেন,তোমার জ্যেষ্ঠ ভ্রাতা বিশ্বরূপ সন্ন্যাস গ্রহণ করে শ্রীশঙ্করাণ্য নাম ধারণ করেছিল।এই পান্ডারপুরেই থাকতো তারপর আর কি বলব!* *(মূর্ছা গেলেন)* *মহাপ্রভু দুঃখভরে পুরীকে ধরে বসালেন এবং বললেন,গোঁসাঞি, তারপর বলুন,আহা কি মধুর কথা শুনছি!বিশ্বরূপের জন্য সন্ন্যাসী হয়ে আমি দেশে দেশে ভ্রমণ করছি।জননীর কাছে প্রতিজ্ঞা করে এসেছি,বিশ্বরূপের সন্ধান যে কোন রকমে সংগ্রহ করব।* *রঙ্গপুরী কাঁদতে কাঁদতে ও কথা মুখে আনতে প্রাণ ফেটে যায়। আহা,ক'মাস হল-------নীরব।* *মহাপ্রভু বললেন,গোঁসাঞি,আপনি কাঁদছেন কেন?তারপর কি হল বলুন? রঙ্গপুরী বললেন,বাবা!আমি কেন বেঁচে আছি জানি না।এই ক্ষেত্রেই তার সিদ্ধিলাভ হয়েছে।বিশ্বরূপের অপ্রকট বার্তা শ্রবণ মাত্রেই ভূতলে মহাপ্রভু মূর্ছিত হয়ে পড়ে গেলেন।শোকাশ্রুতে ভূতল সিক্ত হতে লাগল।* *এই নিদারুণ সংবাদ শ্রবণ করে মহাপ্রভু প্রায় সারাদিন অচৈতন্য অবস্থায় রইলেন।শ্রীরঙ্গপুরী মহাপ্রভুর কন্ঠ ধরে কতই না কাঁদলেন।তিন-চারদিন রঙ্গপুরীর আশ্রমে থেকে মহাপ্রভু বিবিধ কথা প্রসঙ্গে সময় কাটালেন।পুনঃ তীর্থভ্রমণে যাত্রা করলেন।শ্রীরঙ্গপুরীও দ্বারকা অভিমুখে চলে গেলেন।মহাপ্রভু যখন ক্ষেত্রধামে ফিরে এলেন,শ্রীরঙ্গপুরীও তথায় এলেন।শেষ পর্য তিনি সেখানে অবস্থান করেছিলেন।মহাপ্রভু তাঁকে শ্রীগুরুর মতো ভক্তি করতেন।শ্রীরঙ্গ পুরীও তাঁকে প্রাণের প্রাণ মনে করতেন।*
*🙏বানান ও ভুল ভ্রান্তি মার্জনীয়🙏*
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


