✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ *২৬,রামায়ণ কথন অতিসংক্ষেপে* ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ রামায়ণ কথন অতি সংক্ষেপে 🙏 সূচীপত্র꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*শ্রীরামের নিকট সুগ্রীবের আত্মকথা। শ্রীরাম বললেন,মিত্র!কোন একসময়ে আমি এই কথা শুনেছিলাম।সুগ্রীব বললেন,মিত্র!যখনই আমার প্রয়োজন হবে তুমি আমায় ডাকবে,সদাসর্বদা আমরা তোমার সঙ্গে আছি।*
*সুগ্রীব বলেন,স্থির কর তুমি মন।*
*সম্প্রতি কহিব কিছু আত্ম-নিবেদন।।*
*🌻অক্ষয় নামে এক মহামতি রাজা ছিলেন,আমরা উভয়(বালি ও সুগ্রীব) ভাই।কিছুকাল পরে পিতা স্বর্গলাভ করলেন।বড়ভাই বালি ধর্মে,কর্মে,এবং যুদ্ধে দক্ষ।মন্ত্রীগণ দাদাকে রাজ্যভার দিলেন।*
*মন্ত্রীগণ তাঁহাকে দিলেন রাজ্যভার।*
*পরে বালি দিল মোরে রাজ্য-অধিকার।।*
*পরস্পর পরম সৌহৃদ্যে করি বাস*
*না জানি বিরোধ,সদা হাস্য পরিহাস।।*
*বিধির নির্বন্ধ কভু না হয় খন্ডন।*
*বিবাদের কথা শুন কমললোচন*।।
*প্রীতিরূপে দোঁহে করিলাম রাজ্যভোগ।*
*হেনকালে করিলেন বিধাতা দুর্য্যোগ।।*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ *২৬,রামায়ণ কথন অতিসংক্ষেপে* ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻মায়াবী দুন্দুভি নামে দুই ভাই ব্রহ্মার বর পেয়ে পরাক্রান্ত।দুইভাই মায়ায় মহিষের রূপ ধরে।*
*মায়াবী নিশিথে আসে জিনিতে তাহারে।।*
*মায়াবী দানবের সঙ্গে যুদ্ধ করতে সকলে বারণ করলে, বারণ না মেনে বালি যুদ্ধ করতে যাই।বালি আমায়(সুগ্রীবকে) যেতে নিষেধ করে, তবুও আমি পেছন পেছন গেলাম,দেখলাম দানব দুইজন আচমকা পালিয়ে গেল,আমরা খোঁজ করতে লাগলাম। দেখলাম একটি সুড়ঙ্গের ভেতরে দানব প্রবেশ করল।তখন বালি বলল,ভাই তুই সুড়ঙ্গের দ্বারে দাঁড়িয়ে থাক,যতক্ষণ আমি না ফিরে আসি।তখন আমি বললাম,দাদা!এটি বিপদসঙ্কুল জায়গা,দাদা তুমি প্রবেশ করিও না,অনেক অনুরোধ করলাম কিন্তু দাদা আমার কথা শুনল না।এবারে সেই দৈত্যের অন্বেষণ করতে করতে একবছর কেটে গেল,তারপর দৈত্যের সঙ্গে দেখা হলে যুদ্ধ বেধে গেল।আমি ভাবলাম দাদা হয়ত নিহত হয়েছে, পরবর্তী দেখি সেই দৈত্য আমাকে মারতে আসে,আমি সেই সুড়ঙ্গের দ্বারে বিশাল এক পাথর দিয়ে দ্বার বন্ধ করেদিলাম। পুরো সম্বৎসর(এক বছর)হল দাদার দেখা পেলাম না।তখন সবাই বলল বালি মারা গেছে।দাদার জন্য ভীষণ শোক হল,অন্তঃক্রিয়া করলাম। তারপর পাত্রগণ আমাকে রাজা করিল। হঠাৎ একদিন দেখি সেই দৈত্যকে মেরে বালি ফিরে এসেছে।আমাকে রাজা দেখে ভীষণ গালিগালাজ করতে লাগল।পাত্র-মিত্র সকলের সামনে চরমভাবে অপমান করল।তারপর বালি বলল,সুগ্রীব দ্বারে বিশাল পাথর দেওয়াই,আমি অনেকবার ভাই ভাই বলে ডেকেও সাড়া পাইনি।তারপর পদাঘাতে সুড়ঙ্গের পাথর সরালাম।নিজের ভাই হয়ে আমার সঙ্গে এত দুর্ব্যবহার করল!*
*সহোদর ভাই হয়ে করিল অন্যায়।*
*মাথা কাটি ইহার তবে ত দুঃখ যায়।।*
*দূর হ রে অধর্মিষ্ঠ দুষ্ট দুরাচার।*
*এ জীবনে তোর মুখ না দেখিব আর।।*
*পায়ে পড়ি করিলাম বহু স্তুতিবাদ*।
*সেবক হৈয়া থাকি ক্ষম অপরাধ*।।
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ *২৬,রামায়ণ কথন অতিসংক্ষেপে* ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻মিত্র!আমার রাজা হবার কোন ইচ্ছে ছিল না,মন্ত্রীগণ আমায় রাজার আসনে বসালেন।পরে দাদাকে বহু স্তব করলাম,কিন্তু কোনভাবেই আমার কথা শুনল না।শেষ পর্যন্ত দাদার পায়ে পড়ে কত ক্ষমা ভিক্ষা চাইলাম,তবুও আমায় ক্ষমা করল না।*
*ক্রোধে বলে যা রে দুষ্ট যেখানে সেখানে।।*
*বারে বারে বলি,তবু না শুনিস কথা।*
*এক চাপড়ে ভাঙ্গি আয় তোর মাথা।।*
*দেখিয়া বালির রাগ ভীত হয়ে মনে।*
*পলাইয়া আইলাম এই অপমানে*।।
*এই অপরাধে রাম আমি অপরাধী।*
*বনে বনে ফিরি দুঃখে আমি তদবধি।।*
*🙏বানান ভুল মার্জনীয়🙏*
ক্রমশ
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




