✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীমধু পন্ডিত꧂
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
*শ্রীমধু পন্ডিত*
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
*যস্তেন সুপ্রকটিতো গোপীনাথ দয়াম্বুধিঃ।*
*বংশীবট তটে শ্রীমদ্ যমুনোপতটে শুভে।।*
*(সাধন দীপিকা)*
*জয় জয় মধু পন্ডিত সুজন।*
*গৌর-নিত্যানন্দ যাঁর হয় প্রাণধন*।।
*বংশীবটে যাঁরে কৃপা কৈল গোপীনাথ।*
*শ্রীচরণ সেবা দিয়ে যাঁরে কৈল আত্মসাৎ।।*
*🌳শ্রীমধু পন্ডিতের সবিশেষ পরিচয় চৈতন্য চরিতামৃতে পাওয়া যায় না। শ্রীভক্তিরত্নাকরে কেবল শ্রীগোপীনাথ তাঁর কাছে আবির্ভূত হয়েছেন এ কথা পাওয়া যায় মাত্র। শ্রীমধু পন্ডিত অতিশয় সরল, ভক্তিরসে বিহ্বল, অকিঞ্চন ভাবে দিন যাপন ও বংশীবটে অবস্থান করতেন।* *অষ্টপ্রহর কাল স্মরণ কীর্তনে দিন যাপন এবং মাধুকরী করে জীবন ধারণ করতেন।তাঁর প্রিয় সঙ্গী ছিলেন শ্রীপরমানন্দ ভট্টাচার্য্য। দোঁহে কৃষ্ণকথা রসে কালাতিপাত করতেন।* *🍀একদিন মধু পন্ডিত বংশীবট তলে অকস্মাৎ (হঠাৎ) অলৌকিক কিছু লীলা দেখতে লাগলেন।শ্রীনন্দনন্দন শ্রীকৃষ্ণচন্দ্র সখাগণ সঙ্গে বড়ই মধুর লীলা করছেন।বলরাম সখাগণের অগ্রণী।* *কৃষ্ণ বিবিধ খেলা করতে করতে কখন সুবলের কাঁধে আরোহণ করছেন, পুনঃ সুবল কৃষ্ণ-কাঁধে আরোহণ করছেন।* *অন্যান্য সখাগণও তাদৃশ (সেইরকম)খেলা সকলে করছেন। কৃষ্ণ কতক্ষণ পরে কন্দুক(গোল বা বল নিয়ে খেলা) খেলতে লাগলেন।* *সব সখাগণও তখন কন্দুক খেলায় মত্ত হলেন।কৃষ্ণ সকলকে পরাভূত করবার জন্য খুব চেষ্টা করছেন। কিছুক্ষণ কন্দুক খেলার পর মল্লক্রীড়া আরম্ভ করলেন।* *কৃষ্ণের শরীর হতে দরদর ধারে ঘাম পড়ছে। খেলারসে এমন মত্ত,অরাতি(শত্রু) ভাবের মতো প্রকাশ পাচ্ছে।* *পরস্পরের পদাঘাতে ধূলি সমূহে চারিদিক অন্ধকার করছে।রাম-কৃষ্ণের পদাঘাতে যেন ধরিত্রী কম্পমান হচ্ছে।* *এইরকম কিছুক্ষণ মল্লযুদ্ধের পরে বিশ্রামের জন্য সকলে বংশীবটের তলে বসলেন এবং অশোকতরুর নবদল এনে তার দ্বারা শয্যা নির্মাণ করে তাতে শ্রীকৃষ্ণকে শুইয়ে দিলেন,তখন কোন সখা শিশু কৃষ্ণের অঙ্গে নব পত্রদলে ব্যজন,কোন সখা কৃষ্ণের মাথা কোলে নিয়ে মাথা নেড়ে দিচ্ছেন।*
*এদিকে অন্যান্য সখাগণ আনন্দ ভরে নৃত্য,গীত ও বংশী শৃঙ্গাদি বাজাতে লাগলেন, কি অপূর্ব আনন্দ উৎসব তা অবর্ণনীয়।* *মধু পন্ডিত এইসব দিব্য লীলা হঠাৎ দর্শন করে আনন্দে পুলকিত রোমাঞ্চিত শরীরে ধরাতলে মূর্ছিত হয়ে পড়লেন।কিছুক্ষণ পরে তাঁর আনন্দ মূর্ছা ভাঙ্গল, তখন আর কিছু দেখতে পেলেন না, দেখলেন সেখানে গোপীনাথের এক অপূর্ব মূরতি।* *তিনি শ্রীমূরতির পাদপদ্মমূলে সাষ্টাঙ্গে বন্দনা করে বহু স্তব স্তুতি করলেন।এই সংবাদ তৎক্ষণাৎ বৈষ্ণবগণের নিকট প্রেরণ করলেন।আনন্দে প্রেমস্মরণ নেত্রে বৈষ্ণবগণ সেখানে এলেন এবং শ্রীমূর্তির অপূর্ব শোভা দর্শন করে দন্ডবৎ স্তুতি প্রভৃতি করলেন,এবং খুব তাড়াতাড়ি অভিষেক মহাপূজার আয়োজন হল।অন্যদিকে নৈবেদ্য রন্ধন আরম্ভ হল।গোপগণ ভারে ভারে দই দুধ আনতে লাগলেন।* *অতঃপর অভিষেকের পরে বিচিত্র বস্ত্রালঙ্কার পরিধান করালেন।ভোগ আরম্ভ হল,বৈষ্ণবগণ ভোগারতি কীর্তন করতে লাগলেন।তারপর মধ্যাহ্ন মহিনিরাজনের পর গোপীনাথের শয়ন দিলেন।সমাগত হাজার হাজার ভক্তগণকে মহাপ্রসাদ বিতরণ করলেন।* *এইভাবে গোপীনাথের প্রকট উৎসব সমাপ্ত হল। গোপীনাথের সেবাধিকারী হলেন, মধু পন্ডিত ও পরমানন্দ ভট্টাচার্য্য।* *ভক্তিরত্নাকরে আছে =*
*পরমানন্দ ভট্টাচার্য্য মহাশয়।*
*শ্রীমধু পন্ডিত অতি গুণের আলয়।।*
*দোঁহা প্রেমাধীন কৃষ্ণ ব্রজেন্দ্র কুমার।*
*পরম দুর্গম চেষ্টা কহি সাধ্য কার*
*বংশীবট নিকটে পরম রম্য হয়।*
*তথা গোপীনাথ মহারঙ্গে বিলসয়*।।
*(ভক্তিরত্নাকর ২|৪৭২)*
*শ্রীমধু পন্ডিত ও পরমানন্দ ভট্টাচার্য্য শ্রীগৌর-নিত্যানন্দের প্রিয়পাত্র ছিলেন।*
*🙏ভুল ভ্রান্তি মার্জনীয়।🙏*
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

