✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ২০. পরম বৈষ্ণব রুইদাস ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁পরম বৈষ্ণব রুইদাস 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*পরম বৈষ্ণব রুইদাস,(২০ পর্ব)*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*সেই রাতেই ভগবান স্বপ্নে বললেন= রুইদাস!মোহরে তোমার এত ভয় কেন?তুমি সুখে থাক এই আমি চাই।তুমি দুঃখ পেলে আমিও চরম দুঃখ পাই।তোমার নয়নের জল বেরুলে আমারও নয়নবারি ঝরে।তুমি আমি তো পৃথক নহে।তোমাকে ঐ মোহর দিয়ে এক মন্দির তৈরী করতে হবে।সেই মন্দিরে নিত্য পূজো হবে,ভোগ রান্না হবে,ভক্তগণ আসবে,নাম-গান হবে।এই মোহর দিয়েই তো তোমাকে করতে হবে।যখন সব ঠিক হয়ে যাবে তখন আর মোহর থাকবে না,পাবেও না।রুইদাসের জীবনে এ আবার এক নতুন পরীক্ষা।এতবড় কর্ম তিনি কিভাবে করবেন ভেবেই পান না।একেই লেখাপড়া জানেন না,পাটোয়ারী বুদ্ধিরও তাঁর বড় অভাব।এতবড় কঠিন কর্ম কি তাঁর দ্বারা সম্ভব হবে?*
*🌻এই সব কথা শোনার পর লছমী স্বামীকে সান্ত্বনা দেন,তুমি ভাবছ কেন?প্রভুর আদেশ! প্রভু যা আদেশ দিয়েছেন তাই কর,তুমি তো ভৃত্যমাত্র।তখন রুইদাস বলে ওঠেন,ঠিক বলেছ আমি ভৃত্য,তাঁর দাস।নির্দেশ পালন করাই তো ভৃত্যের ধর্ম। (আমি করলাম,তুমি করলে,সে করল,এই তো কলির মানুষের কথা! কিন্তু অলক্ষ্যে বসে যিনি করাচ্ছেন তাঁর কথা তো কেউ জানে না।কেউ ভাবে না।যে ভাবতে জানে সে পার হয়ে যায় )*
*🌻মানুষ মানুষের বড় সহায় না, ভগবানই একমাত্র সহায়।একমাত্র বল সম্বল। মানুষের কোন ক্ষমতাই নেই,ভগবান যা করেন তাই হবে।এই ধারণা যদি কারও দেহে-মনে শিকড় পোঁতে তাহলে সকল কর্মেই তার জয় অনিবার্য্য।শোক,তাপ,দুঃখ কষ্টের সংসারে এই আঘাত পাওয়া ক্ষতবিক্ষত মানুষের মনে বিশ্বাস যেন কর্পূরের মত উড়ে গেছে।ভগবানের প্রতি বিশ্বাস আনতে গেলে আশ্বাসের প্রয়োজন।সে আশ্বাস কে দেবে? দেবেন সাধু-সন্ত,দেবেন শ্রীগুরুদেব। ভাবতে হবে,জানতে হবে যে আমি একা নহে,আমার ভেতরে আরও একজন আছেন তিনি আমাকে চালাচ্ছেন।*
*🌻পরম ভক্ত রুইদাস বুঝেছেন সেই কথা।তাঁর সাধন-ভজন দিয়ে তিনি চিনতে পেরেছেন সেই পরম দয়ালকে।তাই জঙ্গলা বনের ফুল মা গঙ্গা গ্রহণ করেছিলেন দুই হাত বাড়িয়ে।আবার আসনের তলে মোহর হেঁটে আসে। এবং স্বপ্নে তিনি দেখা পান দয়াল ঠাকুরের।তিনি বুঝেছেন এ জগৎ-সংসারে আসল বলতে কিছুই নেই,নকল দিয়ে জগৎ ঘেরা, ঐ যে অট্টালিকা,ঐ যে ঐশ্বর্য,ঐ যে ধন-সম্পদ কাল তো নাও থাকতে পারে তাইনা? তবে থাকবে কি?থাকবে সেই নিত্যবস্তু ভগবান,যা চিরকালের,আজ আছে,আগামীতেও থাকবে। রুইদাস সেই নিত্যবস্তুর সন্ধান পেয়েছেন।*
*🙏বানান,ভুল ভ্রান্তি মার্জনীয়🙏*
ক্রমশ
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


