✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ২৬. রামায়ণ 🙏 তুলসী দাস ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ রামায়ণ 🙏 তুলসী দাস 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*২৬,রামায়ণ তুলসীদাস*
~~~~~~~~~~~~~~
*🍀পুষ্পোদ্যান ও সরোবর দর্শন করে রামচন্দ্র ও লক্ষ্মণ আনন্দিত হলেন।এই পুষ্পোদ্যান যথার্থ রূপেই সুরম্য যা জগৎকে সুখপ্রদানকারী প্রভু রামচন্দ্রকেও সুখ প্রদানে সক্ষম।*
*🌻চারিদিকে দৃষ্টিপাত করে ও মালীদের জিজ্ঞাসা করে রামচন্দ্র প্রসন্নচিত্তে পত্রপুষ্প চয়ন করতে লাগলেন।তখনই সেখানে সীতাদেবীরও আগমন হল।তিনি মাতা কর্তৃক দেবী গিরিজা(দেবী পার্বতী) পূজনের জন্য প্রেরিতা হয়েছিলেন।সীতাদেবীর সঙ্গে সৌভাগ্যবতী সখীগণও ছিলেন।তারা সুললিত কন্ঠে গীত পরিবেশন করছিলেন।সরোবরের নিকটেই দেবী গিরিজার মন্দির।সুন্দর সুশোভিত,মনোমুগ্ধকর ও বর্ণনাতীত সুন্দর।স্নানের জন্য সখীদের সঙ্গে সরোবরে নেমে সীতাদেবী প্রসন্নচিত্তে দেবী গিরিজার মন্দিরে গমন করে পরম প্রীতি সহকারে পূজার্চনা করলেন আর নিজের জন্য সুযোগ্য বর কামনা করলেন।একজন সখী সীতাদেবীর সঙ্গ ছেড়ে পুষ্পোদ্যান দেখতে গিয়েছিলেন।দৃষ্টিনন্দন ভ্রাতৃদ্বয়ের উপর দৃষ্টি পড়তেই তিনি প্রেমবিহ্বল চিত্তে সীতাদেবীর কাছে ফিরে এলেন।*
*🌹সখীর সর্বাঙ্গে রোমাঞ্চ হচ্ছিল,তাঁর নয়ন প্রেমানন্দাশ্রুতে ভরে ছিল।তার অবস্থা দেখে অন্যান্য সখীগণ তাকে এই বিশেষ ভাবানুরাগের কারণ জিজ্ঞাসা করল।*
*🌳সে বলল,এই পুষ্পোদ্যান দেখতে দুইজন রাজকুমার এসেছেন।কিশোরদ্বয় অতীব সুন্দর।তাঁরা শ্যাম ও গৌরবর্ণ।কি করে তাঁদের বর্ণনা করব!কারণ নয়নের বর্ণনা করবার শক্তি যে নেই আর বাক্যেরও যে দর্শন শক্তি নেই।সাগ্রহে তার কথা শুনল, সীতার উৎকণ্ঠা হচ্ছে দেখে সখীদের আর আনন্দের সীমা রইল না।একজন তখন বলতে লাগল,হে সখীগণ!গতকাল যে রাজকুমারদ্বয় ঋষি বিশ্বামিত্রের সঙ্গে এসেছেন বলে আমরা শুনেছি মনে হয় এঁরা তাঁরাই।তাঁরা নিজের মোহিনী শক্তি আরোপ করে নগরবাসীদের বশীভূত করে ফেলেছেন।যত্রতত্র জনগণকে,তাঁদের মনোহর মূর্তির ও সৌন্দর্যের কথা বলতে শোনা যাচ্ছে।আহা তাঁদের সৌন্দর্য্য দেখবার মতন।তাই আমাদেরও তাঁদের অবশ্যই গিয়ে দেখে নেওয়া উচিত।এই কথোপকথন সীতার মনে ধরল,তাঁদের দেখবার জন্য তাঁর নয়নযুগল অস্থির হয়ে পড়ল।সেই প্রিয় সখীকে সামনে রেখে সীতা চললেন।তাঁর পূর্বের প্রীতিকে কেউ ধরতে পারল না।* *দেবর্ষির কথা স্মরণ করে সীতার মনে পবিত্র প্রীতি উৎপন্ন হল।তিনি আশ্চর্য্য হয়ে ইতিউতি দেখতে লাগলেন।মনে হচ্ছিল যেন ভীত হরিণছানা এদিক ওদিক তাকাচ্ছে।*
*🌼কঙ্কণ,কিঙ্কিণী ও নূপুরের ধ্বনি শুনে রামচন্দ্র নিজ অন্তরের কথা অনুজ লক্ষ্মণের কাছে ব্যক্ত করলেন, দেখ,মনে হচ্ছে যেন স্বয়ং কামদেব বিশ্বকে পরাভূত করবার সঙ্কল্প নিয়ে দুন্দুভি বাজাচ্ছেন।এই বলে রামচন্দ্র সেইদিক ফিরে দাঁড়ালেন।সীতার চন্দ্রসম সুন্দর বদনমন্ডল দেখবার জন্য তাঁর নয়নচকোর উদগ্রীব হল।তিনি অনিমিষ নয়নে একদৃষ্টে তাকিয়ে রইলেন।(জনক রাজার পূর্বপুরুষ নিমি পলকে বাস করেন এইরূপ বলা হয়।কন্যা জামাতার মিলনদৃশ্য অবলোকন তাঁর পক্ষে শোভনীয় নয় মনে করে) নিমি সঙ্কোচে পলকে অবস্থান ত্যাগ করলেন,তাই প্রভু অনিমেষ নয়ন হলেন।সীতাদেবীর মধুরিমা রামচন্দ্রকে মুগ্ধ করেছিল।তিনি সেই সৌন্দর্যের প্রশংসা অন্তরে করলেও তা বর্ণনা করতে পারছিলেন না।(শোভা যে অনুপম তাতে সন্দেহ নেই) যেন প্রজাপতি ব্রহ্মা তাঁর সমস্ত নৈপুণ্য দিয়ে সীতাকে সৃষ্টি করবার সময় উজোড় করে দিয়েছিলেন।তা সীতার সৌন্দর্য্য সুন্দরকেও আরো সুন্দর করে,তা যেন সৌন্দর্যরূপ বাসগৃহে দীপশিখাসম দেদীপ্যমান।এতক্ষণ সৌন্দর্যরূপ অন্ধকার ছিল,সেই গৃহ যেন সীতার সৌন্দর্যরূপ দীপশিখা লাভ করে ঝকমক করে উঠেছে যাতে তা আরো সুন্দর দেখাচ্ছে।কবিগণ সকল উপমায় ব্যবহার করে উচ্ছিষ্ট করে রেখেছেন। আমি জনকদুহিতার উপমা তুলনাকরবার কিছু পাচ্ছি না।*
*☘এইভাবে অন্তরে সীতার সৌন্দর্যের প্রশংসা করে আর নিজ অবস্থান বিচার করে রামচন্দ্র পবিত্র মনে লক্ষ্মণকে সময়োচিত কথা বললেন।*
*🙏বানান ভুল মার্জনীয়🙏*
*ক্রমশ*
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
