শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

53 NITYANANDA PROBHU লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

৫৩. অতি গূঢ় নিত্যানন্দ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_967.html

 ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ৫৩. অতি গূঢ় নিত্যানন্দ 
      ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
      ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস  ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
 ✧═══════════•❁❀❁•═══════════✧
 ꧁ প্রভু নিত্যানন্দের সংক্ষিপ্ত লীলা 🙏 সূচীপত্র ꧂
      ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস  ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
 ✧═══════════•❁❀❁•═══════════✧
( ৫৩)
*অতি গূঢ় নিত্যানন্দ।*
একদিন হঠাৎ মহাপ্রভু আজ্ঞা দিলেন  - শোন শোন নিত্যানন্দ -হরিদাস! ঘরে ঘরে গিয়ে  এই ভিক্ষা কর "কৃষ্ণ ভজ,কৃষ্ণ বোল,কর কৃষ্ণ শিক্ষা" 
এ ছাড়া আর কিছু বলবে না। সবাইকে বলবে একটি বার "কৃষ্ণ কৃষ্ণ" বল। দিন শেষে কে কি বলে আমারে এসে বলবে। যদি কেহ হরিনাম গ্রহণ না করে, তবে আমি চক্র হস্তে সবার মস্তক ছেদন করব। 

 শুনে সব বৈষ্ণবগণ আনন্দিত হলেন।

আজ্ঞা শিরোধার্য করে নিত্যানন্দ হরিদাস তখনই পথে নামলেন।  দুজনে সব ঘরে ঘরে গিয়ে বলছেন "বল কৃষ্ণ,ভজ কৃষ্ণ,কর কৃষ্ণ শিক্ষা"- 
একটিবার "কৃষ্ণ কৃষ্ণ" বল ভাই,এখন এইভাবে সারা নদিয়ায় প্রতি ঘরে ঘরে নাম প্রেমের ভিক্ষা করে বেড়ান দুজনে।  প্রত্যেক ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করেন সবাই ভিক্ষা এনে দিতে চাইলে নিত্যানন্দ-হরিদাস বলছেন - এই ভিক্ষা দাও, মুখে শুধু "কৃষ্ণ কৃষ্ণ" বল। এই বলে দুজন চলে যান, যে সুজন হন তিনি খুব সুখ পান। "আচ্ছা করব" সন্তুষ্ট হয়ে বলেন।
কেহ বলে দুইজন মন্ত্র দোষে পাগল হয়ে  আমাদেরও পাগল করার জন্য এসেছ!

  যারা মহাপ্রভুর নৃত্যের সময়  প্রবেশ করতে পারে নাই। তাদের বাড়ি গেলে তারা মার মার করে তেড়ে আসে। তোমরা পাগল হলে সেই দুষ্টসঙ্গদোষে আর আমাদের আবার পাগল করতে এসেছ? ভাল ভাল লোক সব পাগল হল। নিমাই পণ্ডিত সবাইকে নষ্ট করে ছাড়ল।
 কেউ বলছেন এ দুইজন চোরের-চর, এই ছলনায় এসে ঘরে ঘরে দেখে যায় কোথায় কি আছে। রাত হলে সব চুরি করে নিয়ে যাবে।
এইভাবে মহাপ্রভুর আজ্ঞায় প্রতিদিন প্রতি ঘরে ঘরে গিয়ে হরিনামের ভিক্ষা করতে লাগলেন।

 একদিন দেখছেন রাস্তায় দুই মাতাল। দস্যুর মত চেহারা। 
মদ খেয়ে দুইজনে রাস্তায় পড়ে গড়াগড়ি যাচ্ছে। যাকেই নাগালে পায় তাকেই ধরে কিলায়।ঘুরতে ঘুরতে নিত্যানন্দ হরিদাস এখানে এসে উপস্থিত হলেন। দেখছেন দু'জনে দু'জনের চুলে ধরছে, মারপিট করছে, চকার বকার শব্দও উচ্চারণ করছে। বলছে নদীয়ার ব্রাহ্মণের জাতি নাশ করব। এইরকম কত কি বলছে তারা নিজেরাই জানে না। হেন পাপ কর্ম নাই তারা করে নাই।

 কেবল বৈষ্ণব-নিন্দা তারা কখনো করে নাই। সবসময় মদের নেশায় চুর হয়ে থাকে, সেজন্যই বৈষ্ণব নিন্দা করার অবকাশ পায় নাই।
 যে সভায় বৈষ্ণবের নিন্দা মাত্র হয়,সর্বধর্ম থাকিতেও তার হয় ক্ষয়।

সন্ন্যাসীর সভায় যদি বৈষ্ণব-নিন্দা হয়, তারা মদ্যপের থেকেও নিকৃষ্ট।মদ্যপের কখনো উদ্ধার হলেও নিন্দুকের কখনো ভালো গতি হয় না। 

 🌿শাস্ত্র পঢ়িয়াও কারো বুদ্ধিনাশ।
 নিত্যানন্দ-নিন্দা করে হবে সর্বনাশ।।

দুইজনে কিলাকিলি করছে,গালাগালি করছে। নিত্যানন্দ হরিদাস দূর থেকে সব দেখলেন। স্থানীয় লোককে জিজ্ঞাসা করলেন এর পরিচয়। তারা বলছেন- ব্রাহ্মণের ছেলে,মদ খায়, মাংস খায়, অনাচার করে, লোকের ঘরে আগুন ধরিয়ে দেয়,
 শুনে নিতাইর হৃদয়ে করুণার উদ্রেক হল।  দুইজনার উদ্ধারের জন্য চিন্তা করতে লাগলেন। পাপী উদ্ধারের জন্যই প্রভুর অবতার। এমন পাপী আর কোথায় পাইবেন?

এই দুই রে প্রভু যদি অনুগ্রহ করে।
 তবে সে প্রভাব দেখে সকল সংসারে।।

এখন যেমন এরা মদের নেশায় উন্মত্ত সেইরকম যদি কৃষ্ণনাম নিয়ে , 'আমার প্রভু"বলে কাঁদে, তখন জানবো আমার প্রভু বিশ্বম্ভর সর্বশক্তিমান।

শ্রীনিত্যানন্দ প্রভুর মহিমা অপার, পতিতের উদ্ধার চিন্তা করে বলছেন - দেখ হরিদাস! এই দুজনের দুর্গতি! ব্রাহ্মণ হয়েও এমন কদর্য ব্যবহার! এর তো যমঘরেও প্রতিকার নেই।।

যে যবনগণ তোমাকে মারলো তুমি তাদেরও ভালো করেছো, তাদের মঙ্গল কামনা করেছো,এদুজনার উদ্ধার করো।
 নিত্যানন্দ তত্ত্ব হরিদাস ভালো জানে।  হরিদাস বলছেন- তোমার যখন ইচ্ছা হয়েছে তখন এদের নিশ্চয়ই উদ্ধার হয়ে গিয়েছে। বলে দুইজন তার কাছে যেতে লাগল, সবাই নিষেধ করলেন,তার কাছে যেও না।
তথাপি দুইজন "কৃষ্ণ কৃষ্ণ" বলে তার নিকটে গেলেন।তাদের ডেকে বলছেন -"বল কৃষ্ণ ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম,
কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধনপ্রাণ।"

 তোমাদের জন্য কৃষ্ণ অবতার নিয়েছেন। তোমরা সব অনাচার ছেড়ে কৃষ্ণ ভজন কর।তাদের কথা শুনে দুইজন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে পড়লো "ধর ধর" বলে তাড়া করল। নিত্যানন্দ হরিদাস ছুটতে লাগলেন। 

লোকে বলছে - তখনই নিষেধ করলাম,আজ মহাসংকটে পড়ল দুই সন্ন্যাসী।

পাষাণ্ডীগণ বলছে - "দুই ভন্ডের আজ উচিত শাস্তি করল নারায়ণ।"

হরিদাস ঠাকুর বলছেন তোমার জন্য আজ নির্ঘাত অপমৃত্যু হবে। মাতালকে হরিনাম উপদেশ করলে,তার উচিত শাস্তি আজ মিলবে। এই বলে দুজন হাসতে হাসতে ছুটে চলেছেন। দুই দস্যু পেছনে পেছনে তর্জন গর্জন করে ছুটছে।
বলছে - "দাঁড়া! যাবি কোথা? জগা-মাধার হাত থেকে আজ তোদের আর নিস্তার নেই।"

হরিদাস বলছেন - আমি আর চলতে পারছি না।জেনেশুনে এই চঞ্চলের সঙ্গে আসলাম। যবনের কাছে কৃষ্ণ প্রাণে বাঁচিয়েছিলেন। কিন্তু এই চঞ্চলের সঙ্গে আজ আমার প্রাণ গেল।

নিত্যানন্দ প্রভু বলছেন - আমি চঞ্চল নই,ভেবে দেখো, তোমার প্রভুই চঞ্চল। ব্রাহ্মণ হয়ে মনে হচ্ছে যেন রাজা আজ্ঞা করছে।তার কথামতোই সব ঘরে ঘরে গিয়ে বলছি। যত লোক "চোর ঢঙ্গী" ছাড়া তো কেউ আর কিছু বলে না। তার আজ্ঞা পালন না করলেও সর্বনাশ,আর পালন করলে এই ফল। তুমি তোমার প্রভুর দোষ দেখতে পাওনা।
 দুইজনেই বললাম, আর দোষের ভাগি  হলাম আমি?
এইভাবে দুইজনে আনন্দ কন্দল করতে করতে চলেছেন।
 দুই দস্যু পিছনে পিছনে ছুটছে।
নেশার ঘোরে পড়ে গিয়ে তারা গড়াগড়ি যেতে লাগলো।

দুই প্রভু ছুটে এসে নিজ ঠাকুরের বাড়ি প্রবেশ করলেন।
দুই দস্যুকে দেখতে না পেয়ে উভয়ে প্রেমানন্দে কোলাকুলি করে চল্লেন যেখানে প্রভু বিশ্বম্ভর বসে আছেন।

ক্রমশ....

GOPISARAN DAS
http­//MrinmoyNandy.blogspot.com/2022/12/blogéôépost_30.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
           ꧁ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
নিবাস-শ্রীশ্রীনিত্যানন্দ প্রভুর জন্মস্থান, একচক্রা, বীরভূম, পশ্চিমবঙ্গ। 
DEMOCRATIC NITYANANDA (Facebook Group) 👉 https://www.facebook.com/groups/1370545549769377/?ref=share
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮

adds