✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৩০. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*৩০🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
~~~~~~~~~~~~~~~~~~
*🌻বাসরঘরে বরকন্যার রাত্রি সেবার আয়োজন করা হ'ল।মিশ্র-গৃহিণী মহামায়া দেবী জামাতাকে মহাসমাদরে নিকটে বসিয়ে ভোজন করালেন।নিমাইচাঁদ উপবাসী ছিলেন, পরম তুষ্ট হয়ে আহার করতে লাগলেন।আহারান্তে পুনরায় বাসর শয্যায় উপবেশন করলেন।শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীকেতাঁর মা জামাতার থালায় বসায়ে ভোজন করালেন।দেবী শ্রীগৌর-ভগবানের প্রসাদ পেয়ে কৃতার্থ হলেন।নববধূ ও নববর আবার এক সঙ্গে বাসর-শয্যায় উপবেশন করলেন।*
*🍀ভোজন করিয়া সুখ-রাত্রি সুমঙ্গলে।*
*লক্ষ্মী কৃষ্ণ একত্র হইলা কুতুহলে*।।
*(শ্রীচৈঃভাঃ)*
*ঠাকুর লোচন দাস লিখেছেন,বিয়ের রাত্রে বরকন্যা একত্রে ভোজন করেছিলেন।এই কথাই ঠিক।তা না হ'লে শ্রীশ্রীরাসলীলা পূর্ণ হবে কিভাবে? শ্রীগৌরাঙ্গসুন্দরের লীলা-রহস্যের এই প্রথম অঙ্ক।শ্রীগৌর-বিষ্ণুপ্রিয়ার ভোজনাবশিষ্ট প্রসাদ লাভ যাদের ভাগ্যে ঘটেছিল,তাঁদের সৌভাগ্যের সীমা নেই।শিব-বিরিঞ্চি-বাঞ্জিত শ্রীলক্ষ্মী নারায়ণের ভোজনাবশেষ অধরামৃত লাভ নদীয়াবাসীর ভাগ্যে ঘটেছিল।তাই তাঁদের এত সম্মান।নদীয়াবাসী ও ব্রজবাসীতে কিছুমাত্র প্রভেদ নেই।নদীয়াবাসীর শ্রীচরণে কোটি কোটি প্রণিপাত।তোমাদের ভাগ্য দেবতারও বাঞ্জনীয়।*
*বিবাহ অন্তরে দোঁহে,সনাতন দ্বিজ গৃহে,*
*এক কালে করিলা ভোজন।*
*(শ্রীচৈঃমঃ)*
*বাসর ঘরে বিয়ের রাত্রিতে বরকন্যার একত্র ভোজন লোকাচার সম্মত, কিন্তু শাস্ত্রবিরুদ্ধ।নিমাই পন্ডিত শাস্ত্র-বেত্তা নিষ্ঠাবান ব্রাহ্মণ।শাস্ত্র বিরুদ্ধ কর্ম তিনি কেন করলেন?একথার উত্তর পূর্বেই দিয়েছি।এ যে রাস-লীলা।এখানে যে ভক্ত ও ভগবানের অবাধ সংমিশ্রন।রাসলীলার নিগূঢ় রহস্য যিনি বুঝেছেন,তিনি শ্রীগৌর-বিষ্ণুপ্রিয়ার একত্র ভোজনে ব্রজরস অনুভব করবেন।নদীয়া নাগরীগণ গৌরাঙ্গকে বাসরঘরে পেয়ে প্রাণ ভরে ও মন খুলে আমোদ প্রমোদ করেছেন।যাঁর মনে যে সাধ ছিল আজ তা পূর্ণ করে নিলেন। ঠাকুর লোচনদাস নদীয়া নাগরীর এই প্রমোদ কাহিনী অতি সুন্দররূপে বর্ণনা করেছেন।*
*নানাবিধ জানে কলা,করে করি দিব্য মালা,*
*তুলি দেই বিশ্বম্ভর গলে।*
*হিয়ার হাইবাস ফেলে,যে আছিল অন্তরে,*
*মনঃ কথা ঘুচাইল তারে।।*
••••••• •••••••• ••••••
••••••• •••••••• ••••••
*কেহ বাটা ভরি তাম্বুলে,দেই প্রভু-পদ-মূলে,*
*করে দেই কুসুম অঞ্জলী।*
*তার মনঃ এই কথা,জন্ম জন্ম প্রভু তুমি,*
*আত্ম সমর্পয়ে ইহা বলি।।*
*🌻এইরকম পরম কৌতুকে এবং বিমল প্রেমানন্দে গৌরাঙ্গসুন্দর শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর সহিত নানা রঙ্গ-রসে বাসর-লীলা করলেন।রসিকশেখর শ্রীগৌরাঙ্গ বাসরঘরে ভাল মানুষটির মত বসেছিলেন বলে বোধ হয় না। নটবর শ্রীশ্যামসুন্দরের ন্যায় তিনিও রসিক-চূড়ামণি। তাঁর অফুরন্ত প্রেম-রস-ভান্ডার একেবারে খুলে দিয়েছিলেন।যার যত শক্তি ছিল,সে ততখানি প্রেম-সুধা আহরণ করে নিলেন।প্রেমের ভান্ডার প্রভু সেদিন অবাধে বিলিয়ে ছিলেন।প্রেমাবতার শ্রীগৌরাঙ্গ সেদিন দুইহাতে প্রেম বিতরণ করেছিলেন।মিশ্র-গৃহিণী পরম আনন্দ সহকারে গৌরাঙ্গের বাসরলীলা দর্শন করে জীবন সার্থক করেছিলেন।তাঁর সৌভাগ্যের কথা মিশ্র ঠাকুরকে বলে তাঁকেও সুখ-ভাগী করলেন।শ্রীবৃন্দাবন দাস গোস্বামী যথার্থই বলেছেন=*
*সনাতন পন্ডিতের গোষ্টীর সহিতে*।
*যে সুখ হইল তাহা কে পারে কহিতে।।*
*লগ্নজিত,জনক,ভীষ্মক,জাম্বুবন্ত।*
*পূর্বে তানা যে হেন হইলা ভাগ্যবন্ত।।*
*সেই ভাগ্য এবে গোষ্টী সহ সনাতন*।
*পাইলেন পূর্বে বিষ্ণু-সেবার কারণ।।*
*(শ্রীচৈঃভাঃ)*
*🌻ল্রীগৌর-বিষ্ণুপ্রিয়া এই আনন্দোৎসবে বাসর-গৃহে সমস্ত নিশি জাগলেন।কারও নিদ্রার আবেশও হল না।কোথা দিয়ে যে রাত্রি অবসান হল তা কেউ বুঝতেই পারলেন না।সুখের নিশি প্রভাত হল।*
*এই মত রজনী,গোঙাইলা গুণমণি,*
*আইহগণ ভাগ্যের প্রকাশে।*
*(শ্রীচৈঃমঃ)*
*🙏বানান ভুল মার্জনীয়🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



