✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৩. মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসায় শ্রীশুকদেব গোস্বামীর উত্তর ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ মহাভারত পর্ব- ভাগবত কথন 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻শ্রীশুকদেবের উত্তর 🌻*
*মহারাজ পরীক্ষিতর জিজ্ঞাসায় শ্রীশুকদেব যে উত্তর দিলেন তার বিস্তারিত রূপই এই গ্রন্থ।প্রথমে শুকদেব মহারাজের প্রশ্নের উচ্ছসিত প্রশংসা করলেন ও বললেন,*
*""এষ তে প্রশ্নো বরীয়ান্""*
*রাজন!তোমার প্রশ্ন শ্রেষ্ঠতর।তোমার পিতামহ অর্জুন যুদ্ধক্ষেত্রে গিয়া ভগবান শ্রীকৃষ্ণকে যে প্রশ্ন করেছিলেন তদপেক্ষা তোমার প্রশ্ন শ্রেষ্ঠ।(রণাঙ্গণে সৈন্যদর্শনে বিষাদযুক্ত হয়ে তিনি প্রশ্ন করেছিলেন),*
*""যচ্ছ্রেয়ঃ স্যান্নিশ্চিতং ব্রৃহি তন্মে""।*
*জানতে চেয়েছিলেন যুক্ত করা ও না করা এর মধ্যে কোনটি শ্রেয়ঃ,তা বলে দাও শুনি।আর তুমি জীবন-সমরাঙ্গণে উপনীত হয়ে মনে করেছ আর দেরী নাই। পারের সম্বল নিতে হবে।তাই শুনতে চাইছ ভবকান্ডারী শ্রীহরির কথা।অতএব তোমার প্রশ্ন বরীয়ান। দেহ গেহ স্ত্রীপুত্র পরিজন বিষয়সম্পদে আসক্ত জীবের আসন্ন মৃত্যুর দিকে চক্ষু বা নজর পড়ে না,কিন্তু তোমার পড়েছে।* *আত্মকল্যাণকারী ব্যক্তিমাত্রেরই পড়া উচিত।সকল সজ্জনের অন্তরেই তোমার জিজ্ঞাসা সদা জাগ্রত।* *তুমি শ্রীকৃষ্ণের জাগ্রত দাস।মাতৃগর্ভে তিনি তোমাকে বাঁচিয়েছিলেন ভীষণ ব্রহ্মাস্ত্রের আঘাত হতে।নিশ্চয়ই কোন মহত উদ্দেশ্যে তোমার দেহকে রক্ষা করেছিলেন। তোমার প্রশ্নের উত্তর দিব শুন।মৃত্যুকাল উপস্থিত হলে প্রথম কর্তব্য মৃত্যুভয়ে ভীত না হওয়া। দ্বিতীয় কর্তব্য অনাসক্তিরূপে অসি দ্বারা নশ্বর বিষয়ের প্রতি স্পৃহাকে ছেদন করা।তৃতীয় কর্তব্য শ্রীহরিতে মন পুরোপুরি ভাবে অর্পণ করা।অন্য কোন স্পৃহা বা বাসনা থাকলে শ্রীহরিতে মন লাগে না।শ্রীহরি ও শ্রীহরিরকথা অভিন্ন।দুই-ই অমরণ ধর্মী।দুই-ই অমৃতময়, পরমামৃতস্বরূপ।তুমি শ্রীহরিকথা শ্রবণ কর।সাতদিন মাত্র আয়ু আছে বলে দুঃখ করিও না। ভোগমত্ত ব্যক্তির অজ্ঞাতে কত বছরের পর বছর কেটে যায়,তাতে কি ফল?*
*যারা ঐভাবে জীবন কাটায় তাদের জীবন বৃথা যাচ্ছে।এই বোধপূর্বক একমুহূর্ত্য কালেরও সদব্যবহার করতে পারলে তা বহু ব্যর্থ বছর হতে শ্রেষ্ঠ।সপ্তাহকাল নিরবচ্ছিন্ন কৃষ্ণকথা শ্রবণে তুমি কৃতকৃতার্থ হবে।যে কথা তোমাকে শুনাব,তা গুরুপরমপরাগত।শোন আগে গুরুপরমপরা বলি।*
*🌻🌻🌻গুরুপরম্পরা🌻🌻🌻*
*সৃষ্টির প্রাক্কালে শ্রীনারায়ণের নাভিকমলে ব্রহ্মা উপবিষ্ট।বাণী শুনলেন "তপঃ তপঃ তপঃ"এ বাণী কাঁর,তাঁকে দেখতে প্রবল বাসনা হল।তপস্যা করলেন বহু, তারপর দেখা দিলেন কৃপা করে।বললেন, "বরং বরয়", বর প্রার্থনা কর। ব্রহ্মা বললেন,বর চাই না, চাই তোমার অপ্রাকৃত ও প্রাকৃত রূপের স্বরূপ জানতে।*
*পরাবরে যথারূপে জানীয়াং তে ত্বরূপিণম্।*
*উত্তরে শ্রীভগবান "চতুঃশ্লোকী" বলেছেন ব্রহ্মাকে। ব্রহ্মা তা বিস্তার করে "দশলক্ষণ" ভাগবত উপদেশ দিয়াছেন নিজ মানসপুত্র দেবর্ষি নারদকে।* *দেবর্ষি তা দিয়েছেন মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ণকে সরস্বতী নদীতীরে তাঁর আশ্রমে এসে অশেষ কৃপা করে।*
*তস্মা ইদং ভাগবতং পুরাণং দশলক্ষণম্।*
*প্রোক্তাং ভগবতা প্রাহ প্রীতঃ পুত্রায় ভূতকৃৎ।।*
*নারদঃ প্রাহ মুনয়ে সরসত্যাস্তটে নৃপ।*
*ধ্যায়তে ব্রহ্ম পরমং ব্যাসায়মিততেজসে।।*
*🌻শ্রীকৃষ্ণদ্বৈপায়ণ আমার জন্মদাতা ও চক্ষুদাতা, পিতৃদেব ও গুরুদেব একাধারে।দ্বাপরের শেষভাগে আমি পিতার নিকট শ্রীমদ্ভাগবতঅধ্যয়ন করেছিলাম।আমার পিতৃদত্ত মহাসম্পদ তোমাকে দিব।মধুর কথা শুনে তুমি মধুময় হবে।* *এই মাধুর্য্যমন্ডিত ভাগবতী কথা যে কতচিত্তাকর্ষক তা তোমাকে কি করে যে বুঝাব!নিজের এক দৃষ্টান্ত দেই, শোন।*
*🌻আমি ছিলাম নির্গুণ নিরঞ্জন ব্রহ্মনিষ্ঠ(পরিনিষ্ঠিতেহপি নৈর্গুণ্যে) ছিলাম ব্রহ্মজ্ঞান সমুদ্রে সম্পূর্ণ নিমগ্ন। শ্রীভাগবতীকথার এমনই অপূর্ব মহিমা ও মহাকর্ষণী শক্তি যে, আমাকে বলপূর্বক আকর্ষণ করে (গৃহীতচেতা) স্বমাধুর্য্যাস্বাদনে পরম লোভাতুর করেছিল।* *আমি মৌনী হলাম,পিতার "পুত্র রে পুত্র রে" ডাকে সাড়া দিই নাই।আজ তোমার কাছে মুখর হয়ে মধুর কথা বলব। শ্রীকৃষ্ণদ্বৈপায়ণের অনুগ্রহে ও শ্রীকৃষ্ণকৃপাপ্রাপ্ত তোমার আগ্রহে মধুব্রহ্মের কথা আরও মধুময় হয়ে প্রবাহিত হবে।তুমি আনন্দের সঙ্গে অবগাহন কর।*
[ক্রমশ
✧═══════════•❁❀❁•═══════════✧ ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

